Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 May, 2020, 12:45 pm
Last modified: 17 May, 2020, 01:15 pm

Related News

  • ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান
  • বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে ইরাকি স্ট্রাইকার আইমান 
  • আমেরিকার ওপর ‘সীমাহীন’ গুপ্তচরবৃত্তি করছে ইসরায়েল, বাড়ছে পেন্টাগনের উদ্বেগ
  • ইরানের অবরুদ্ধ অর্থ দিয়েই উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র
  • ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ

লস অ্যাঞ্জেলস দমকল বিভাগ জানায়, বিস্ফোরণ ও আগুনে সেখানে উপস্থিত ১১ দমকলকর্মী আহত হন। তাদের স্থানীয় কাউন্টির ইউএসসি মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
টিবিএস ডেস্ক
17 May, 2020, 12:45 pm
Last modified: 17 May, 2020, 01:15 pm
ছবি: লস অ্যাঞ্জেলস টাইমস

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস নগরে এক বিস্ফোরণের প্রেক্ষিতে আশেপাশের বেশ কয়েকটি ভবনে ভয়াবহ আকারে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে ১১ দমকল কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

স্থানীয় সময় শনিবার সাড়ে ছয়টার দিকে প্রথম দমকল বিভাগের কাছে আগুন লাগার খবর আসে। 

লস অ্যাঞ্জেলস অগ্নিনির্বাপক বিভাগের মুখপাত্র এরিক স্কট জানান, ফোনকলের সূত্রে আমরা জানতে পারি লিটল টোকিও'র এলাকা থেকে দক্ষিণে অবস্থিত বোয়েড সড়কের একটি স্থাপনায় আগুন লেগেছে। দমকলকর্মীরা সেখানে উপস্থিত হয়ে আগুনের উৎস খুঁজে তা নেভানোর চেষ্টা করতে থাকেন। এসময় প্রচণ্ড এক বিস্ফোরণ হয়, যা অনেক দূর পর্যন্ত শোনা গেছে। বিস্ফোরণে ওই এলাকা কেঁপে ওঠে। 

বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এতে রাস্তার অপর পাশে রাখা দমকল বিভাগের একটি গাড়ি পুড়ে কালো আকার ধারণ করে। আগুনের হল্কায় অনেক দমকলকর্মীর হেলমেটও গলে যায়। এসময় আশেপাশের কয়েকটি ভবনেও আগুন ছড়িয়ে পড়ে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে লস অ্যাঞ্জেলেসের আকাশে উড়ছে।

মুখপাত্র স্কট জানান, বিস্ফোরণ ও আগুনের তাণ্ডবে সেখানে উপস্থিত ২৪০ দমকলকর্মীর মাঝে প্রায় ১১ জন আহত হন। তাদের স্থানীয় কাউন্টির ইউএসসি মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এনিয়ে গত শনিবার রাতে করা এক সংবাদ সম্মেলনে নগর মেয়র এরিক গারসেট্টি বলেন, আহত দমকলকর্মীদের মাঝে তিনজন গুরুতর আহত, অন্যদের পুড়ে যাওয়ার জখম তেমন গুরুতর নয়। আহতরা প্রত্যেকেই সেরে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনি। 

লস অ্যাঞ্জেলস নগরপিতা আরও বলেন, গত দুই মাস ধরে চিকিৎসা কর্মী এবং অন্যান্য জরুরী সেবা কর্মীদের প্রতি আমরা কতটা ঋণী, তা আগের চেয়ে অনেক বেশি অনুধাবন করতে পারছি। এনিয়ে আলোচনাও চলছে সবার মাঝে। আজকের ঘটনার পর আমি আবারও তাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। 

দমকল বিভাগ জানিয়েছে, আগুন ও বিস্ফোরণের কারণ জানতে তারা অনুসন্ধান শুরু করেছে। প্রাথমিক তদন্তে বিউটেন হ্যাশওয়েল বিক্রেতা একটি গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। 

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / লস অ্যাঞ্জেলস / অগ্নিকাণ্ড / দমকল কর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান
  • বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে ইরাকি স্ট্রাইকার আইমান 
  • আমেরিকার ওপর ‘সীমাহীন’ গুপ্তচরবৃত্তি করছে ইসরায়েল, বাড়ছে পেন্টাগনের উদ্বেগ
  • ইরানের অবরুদ্ধ অর্থ দিয়েই উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র
  • ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net