Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
মোদিতে আস্থা নেই, সংসদে প্রত্যাহারের আগপর্যন্ত  কৃষক আন্দোলন চলবে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
19 November, 2021, 04:40 pm
Last modified: 19 November, 2021, 04:44 pm

Related News

  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি

মোদিতে আস্থা নেই, সংসদে প্রত্যাহারের আগপর্যন্ত  কৃষক আন্দোলন চলবে

কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পর কৃষকদের তরফ থেকে জানানো হয়, সরকার তাদের কেবল একটি দাবি মেনে নিয়েছে ৷ আরও একটি দাবি নিয়ে কেন্দ্রীয় সরকার কিছুই বলেনি। 
টিবিএস ডেস্ক 
19 November, 2021, 04:40 pm
Last modified: 19 November, 2021, 04:44 pm
কৃষক নেতা রাকেশ তিকাইত। ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনটি কৃষি আইন বাতিল ঘোষণা করেছেন। আজ শুক্রবার (১৯ নভেম্বর) তিনি গুরু নানক জয়ন্তীর দিনে কৃষকদের কাছে তাদের আন্দোলন প্রত্যাহারের আবেদনও করেন। কিন্তু, মোদির এই ঘোষণায় আস্থা নেই কৃষক নেতৃবৃন্দের। কৃষক আন্দোলনের প্রভাবশালী নেতা রাকেশ তিকাইত মোদির ঘোষণার পরই জানিয়েছেন, সংসদে আইনগুলো প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

এর আগে কৃষক নেতারা মূল দুটি দাবি স্পষ্টভাবে উল্লেখ করেছেন: কৃষি আইনগুলি বাতিল এবং এমএসপির নিশ্চয়তা।  

তাই কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পর কৃষকদের তরফ থেকে জানানো হয়, সরকার তাদের কেবল একটি দাবি মেনে নিয়েছে ৷ আরও একটি দাবি নিয়ে কেন্দ্রীয় সরকার কিছুই বলেনি। 

এর প্রেক্ষিতে তিকাইত স্পষ্ট করে নিজেদের আন্দোলনের ভবিষ্যত প্রসঙ্গে টুইট করে লেখেন, 'আন্দোলন ফিরিয়ে নেওয়া হবে না। আমরা সেই দিনের অপেক্ষায় থাকব যেদিন সংসদে কৃষি আইন বাতিল করা হবে। এমএসপি ছাড়াও কৃষকদের অন্যান্য সমস্যা নিয়েও সরকারের কথা বলা উচিত।'

आंदोलन तत्काल वापस नहीं होगा, हम उस दिन का इंतजार करेंगे जब कृषि कानूनों को संसद में रद्द किया जाएगा ।

सरकार MSP के साथ-साथ किसानों के दूसरे मुद्दों पर भी बातचीत करें : @RakeshTikaitBKU#FarmersProtest— Rakesh Tikait (@RakeshTikaitBKU) November 19, 2021

এদিকে শুক্রবার কৃষি আইন প্রত্যাহার ঘোষণার সময় মোদি দাবি করেন, সৎ উদ্দেশ্যে তার সরকার এ আইনগুলো প্রণয়ন করে। মোদি বলেন, 'এই তিনটি আইনের লক্ষ্য ছিল ছোট কৃষকদের ক্ষমতায়ন। কৃষকদের স্বার্থে আইনগুলি আমরা প্রয়োগের পরিকল্পনা করেছিলাম, কিন্তু এক শ্রেণির কৃষকদের বোঝাতে পারিনি। তাই আমরা এগুলো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী সংসদ অধিবেশনে বাতিল করার ব্যবস্থা নেওয়া হবে।'

  • সূত্র: হিন্দুস্তান টাইমস 

Related Topics

টপ নিউজ

কৃষক আন্দোলন / ভারত / কৃষি আইন / নরেন্দ্র মোদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net