Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
মার্কিন সেনাদের গোপনে বাগরাম ঘাঁটি ছাড়ায় ক্ষুদ্ধ আফগান কর্তৃপক্ষ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 July, 2021, 06:10 pm
Last modified: 06 July, 2021, 06:25 pm

Related News

  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি
  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান

মার্কিন সেনাদের গোপনে বাগরাম ঘাঁটি ছাড়ায় ক্ষুদ্ধ আফগান কর্তৃপক্ষ

আফগান সেনাদের অবহিত না করেই ঘাঁটি অরক্ষিত অবস্থায় ফেলে রাতের আধাঁরে বাগরাম ছাড়েন মার্কিন সেনারা। বাগরামের কারাগারে বন্দি আছে প্রায় ৫ হাজার তালিবান।
টিবিএস ডেস্ক
06 July, 2021, 06:10 pm
Last modified: 06 July, 2021, 06:25 pm
ছবি: মার্কিন সেনারা চলে যাওয়ার পর বিমানঘাঁটিতে একজন আফগান সৈন্য/ রয়টার্স

আফগানিস্তানের বাগরামে ২০ বছর ধরে বিমানঘাঁটি পরিচালনা করে আসছে যুক্তরাষ্ট্র। সৈন্য প্রত্যাহার ঘোষণার কয়েকদিনের মাথায় শুক্রবার (২ জুলাই) বাগরামের নতুন আফগান কমান্ডারকে অবহিত না করেই রাতের আঁধারে গোপনে ঘাঁটি ছাড়ে মার্কিন সেনারা।

আফগান সামরিক কর্মকর্তাদের অভিযোগ, মার্কিন সেনারা চলে যাওয়ার দুই ঘন্টারও বেশি সময় পরে তারা বিষয়টি জানতে পারেন।

যাওয়ার পূর্বে মার্কিন সেনারা বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে যায় বলেও অভিযোগ করেন তারা।

বাগরামের নতুন আফগান কমান্ডার মীর আসাদুল্লাহ কোহিস্তানি জানান, "আমেরিকানরা বাগরাম ছেড়ে চলে গেছে এমন গুঞ্জন আমাদের কানে এসেছিল। অবশেষে সকাল ৭টার সময় আমরা বুঝতে পারি যে, তাদের চলে যাওয়ার সংবাদটি সঠিক।"

তবে, এভাবে না জানিয়ে বিমানঘাঁটি ছেড়ে যাওয়ায় আফগান সেনারা ঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়ার আগেই সেখানে লুটেরাদের একটি দল হামলা চালায়।

কাবুল থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত বাগরাম ঘাঁটি।

এখানকার কারাগারের ৫০০০ বন্দি রয়েছে যাদের অধিকাংশই তালিবান। ঘাঁটিকে অরক্ষিত অবস্থায় ফেলে যাওয়ার ক্ষোভ প্রকাশ করেন আফগান কমান্ডার।

বাগরামের এই বিমানঘাঁটিতে একসময় মার্কিন সৈন্যদলের সংখ্যা ছিল প্রায় এক লাখ। মার্কিন সেনাদের এভাবে গোপনে চলে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আফগান সৈন্যরা।

দ্য গার্ডিয়ানের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে আফগান সেনা নেয়ামাতুল্লাহ জানান, "এভাবে চলে গিয়ে একরাতেই তারা ২০ বছরের সকল শুভকামনা হারিয়ে ফেলেছে।"

ছবি: আবর্জনা সংগ্রহে ব্যস্ত একজন আফগান সেনা/ ইপিএ

শুক্রবার মার্কিন সেনারা চলে যাওয়ার ২০ মিনিটের মাথায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানান আবদুল রউফ নামের একজন আফগান সেনা।

হুট করে সব অন্ধকার হয়ে যাওয়ার মার্কিনদের চলে যাওয়ার সংকেত পায় লুটেরাদের দল। উত্তরদিক থেকে তারা ব্যারিকেড ভেঙে মার্কিন সেনাদের ফেলে যাওয়া জিনিস নিতে ভবনগুলোতে প্রবেশ করে। ট্রাকে যা কিছু তোলা সম্ভব ছিল সবই তারা নিয়ে যায়।

সোমবার যুক্তরাষ্ট্রের সৈন্যরা চলে যাওয়ার তিনদিন পরেও লুটেরাদের ফেলে যাওয়া খালি বোতল, ক্যান ইত্যাদি আবর্জনা সংগ্রহে ব্যস্ত ছিল আফগান সেনারা।

শুক্রবার এক ঘোষণায় যুক্তরাষ্ট্র জানায়, তারা আফগানিস্তানের বৃহত্তম বিমানঘাঁটি সম্পূর্ণরূপে খালি করে এসেছে। আগস্টের শেষ নাগাদ সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহার সম্পন্ন হবে বলেও জানিয়েছে পেন্টাগন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Related Topics

টপ নিউজ

বাগরাম ঘাঁটি / আফগানিস্তান / আফগানিস্তানে সেনা প্রত্যাহার / সেনা প্রত্যাহার / মার্কিন সেনা প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি
  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net