Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ভাইরাসের নতুন ধরন মোকাবেলায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 February, 2021, 10:55 am
Last modified: 04 February, 2021, 10:58 am

Related News

  • তাপপ্রবাহে ওষুধের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা
  • টিকা নেওয়ার পরও হচ্ছেন করোনায় আক্রান্ত, কারণ জানালেন গবেষকরা
  • ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিরা প্রতি ১৬ মাস অন্তর পুনরায় করোনা সংক্রমিত হতে পারেন: যুক্তরাজ্যের গবেষকদল
  • ছয় মাস পর টিকার কার্যকারিতা কমে যাওয়ার কথা জানালেন ফাইজার সিইও 
  • টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত, এখন কী করবেন? 

ভাইরাসের নতুন ধরন মোকাবেলায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন 

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি ভাইরাসের সংক্রমণ ৬৭ শতাংশ পর্যন্ত হ্রাস করতে পারে। তবে ভ্যাকসিন প্রস্তুতকারকদের জন্য এখন যেটি চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে তা হলো ভাইরাসের পরিবর্তনশীল ধরনের সাথে খাপ খাওয়ানো। 
টিবিএস ডেস্ক
04 February, 2021, 10:55 am
Last modified: 04 February, 2021, 10:58 am
ছবি বিবিসির সৌজন্যে

করোনাভাইরাসের নতুন নতুন ধরনগুলো (স্ট্রেইন) মোকাবেলা করার জন্য ভ্যাকসিন তৈরীতে কাজ করছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা। আগামী শরতের ভেতর সে ভ্যাকসিন প্রস্তুত হয়ে যাবে বলে তারা আশাবাদী। 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক  অ্যান্ডি পোলার্ড বলেছেন, ভ্যাকসিনটি ' রোল আউট' হওয়ার আগে কেবল একটু পরীক্ষামূলক ট্রায়ালের ভেতর দিয়ে যেতে হবে। 

যুক্তরাজ্যে এক কোটিরও বেশি মানুষ ভ্যাকসিন গ্রহণের সংবাদের পরই এটি জানাল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষ। 

করোনাভাইসের নতুন যেসব ধরন এবং মিউটেশন রয়েছে সেগুলোর বিরুদ্ধে তাদের ভ্যাকসিন কার্যকরভাবে কাজ করবে বলে জানায় এই ভ্যাকসিন আবিষ্কারকারী দল। তবে সামগ্রিকভাবে ভ্যাকসিনের কার্যকারিতা কিছুটা দুর্বল হতে পারে।

এখনো কোথাও সেভাবে আলোচিত বা প্রকাশিত না হলেও, নতুন তথ্য-প্রমাণ বলছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি ভাইরাসের সংক্রমণ ৬৭ শতাংশ পর্যন্ত হ্রাস করতে পারে। 
 
ভ্যাকসিনটি ভাইরাসের বিস্তারকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিবে এবং পাশাপাশি মানুষের গুরুতর অসুস্থ হয়ে পড়া ও কোভিড -১৯ এ মৃত্যুর  হাত থেকে বাঁচাবে।

ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক এ ফলাফলকে 'একেবারে চমৎকার' উল্লেখ করে জানিয়েছেন, ভ্যাকসিনগুলো 'এই মহামারী থেকে বেরিয়ে আসার পথ' বলে প্রমাণিত হয়েছে । তবে ভ্যাকসিন প্রস্তুতকারকদের জন্য এখন যেটি চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে তা হলো ভাইরাসের পরিবর্তনশীল ধরনের সাথে খাপ খাওয়ানো। 

প্রায় এক কোটি মানুষের ভ্যাকসিন গ্রহণকে তিনি 'গুরুত্বপূর্ন মাইলফলক' হিসেবে মনে করছেন। তিনি বলেন, 'প্রতিবার ভ্যাকসিনের নতুন ডোজ আমাদের পূর্বের চাইতে অধিক নিরাপদ বোধ করায়'। 

দক্ষিণ আফ্রিকায় উদ্ভুত ধরনটি নিয়ে অবশ্য উদ্বেগ কাটেনি; ভ্যাকসিনের প্রতিরক্ষা বলয়ের প্রভাবমুক্ত হওয়ার প্রবণতা রয়েছে এই বিশেষ ধরনটির। যুক্তরাজ্যের কিছু অংশ এবং লন্ডন, সারে, কেন্ট, হার্টফোর্ডশায়ার এবং সাউথপোর্টে ইতিমধ্যে  এ ভাইরাসটি ছড়িয়ে পড়ার লক্ষণ দেখা গেছে। 

অধ্যাপক পোলার্ড বিবিসিকে জানান, তিনি ও তার দল ভাইরাসের পরিবর্তনশীল চরিত্রের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করতে পারে এমন ভ্যাকসিনই প্রস্তুত করছেন। 

"আমি মনে করি নতুন ভ্যাকসিন ডিজাইনের কাজটি দ্রুতই করা যাবে, এখানে মূলত স্পাইক প্রোটিনের জেনেটিক ক্রমটি পরিবর্তন করে দিতে হবে"। 

"অতঃপর সেটি উৎপাদন করা এবং সরবরাহের আগে সামান্য পড়াশোনা করা। পুরো প্রক্রিয়াটি করতে বেশি সময় লাগার কথা নয় এবং শরতকালের ভেতরেই নতুন ভ্যাকসিনটি ব্যবহারের জন্য  উন্মুক্ত করা সম্ভব"। 

Related Topics

টপ নিউজ

ভ্যাকসিন কার্যকারিতা / করোনাভাইরাসের নতুন ধরন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • তাপপ্রবাহে ওষুধের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা
  • টিকা নেওয়ার পরও হচ্ছেন করোনায় আক্রান্ত, কারণ জানালেন গবেষকরা
  • ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিরা প্রতি ১৬ মাস অন্তর পুনরায় করোনা সংক্রমিত হতে পারেন: যুক্তরাজ্যের গবেষকদল
  • ছয় মাস পর টিকার কার্যকারিতা কমে যাওয়ার কথা জানালেন ফাইজার সিইও 
  • টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত, এখন কী করবেন? 

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net