Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
'ফেয়ার অ্যান্ড লাভলী' থেকে কাটা যাচ্ছে 'ফেয়ার'

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 June, 2020, 04:20 pm
Last modified: 25 June, 2020, 06:59 pm

Related News

  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি
  • প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

'ফেয়ার অ্যান্ড লাভলী' থেকে কাটা যাচ্ছে 'ফেয়ার'

এ ধরনের শব্দ স্পষ্টতই কালো ত্বকের মানুষকে হেয় করার বার্তাবহন করে এবং 'ত্বক ফর্সাকারী' পণ্যগুলোর বিজ্ঞাপন একধরনের বর্ণবাদী প্রচারণা- সামাজিক যোগাযোগ মাধ্যমে কসমেটিক কোম্পানিগুলোর বিরুদ্ধে এমন সমালোচনা দিন-দিন বাড়ছে।
টিবিএস ডেস্ক
25 June, 2020, 04:20 pm
Last modified: 25 June, 2020, 06:59 pm

বর্ণবাদবিরোধী আন্দোলনে 'ত্বক ফর্সাকারী' পণ্যের বিষয়টি বারবার আলোচনায় আসে। এবারও 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনে বিশ্বব্যাপী ঘুরে-ফিরে এসেছে এ প্রসঙ্গ। এরই প্রেক্ষিতে বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠান ইউনিলিভারের ভারতীয় ইউনিট ঘোষণা দিলো, 'ত্বক ফর্সাকারী' ক্রিম 'ফেয়ার অ্যান্ড লাভলী'র নাম থেকে 'ফেয়ার' শব্দটি বাদ দেবে তারা। বৃহস্পতিবার এ কথা জানানো হয়।

এ ধরনের শব্দ স্পষ্টতই কালো ত্বকের মানুষকে হেয় করার বার্তাবহন করে এবং 'ত্বক ফর্সাকারী' পণ্যগুলোর বিজ্ঞাপন একধরনের বর্ণবাদী প্রচারণা- 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনের জাগরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে কসমেটিক কোম্পানিগুলোর বিরুদ্ধে এমন সমালোচনা দিন-দিন বাড়ছে।

এরই প্রেক্ষিতে হিন্দুস্তান ইউনিলিভারের চেয়ারম্যান সঞ্জীব মেহতা এক বিবৃতিতে বলেন, 'আমরা আমাদের স্কিন কেয়ার পোর্টফোলিওকে আরও বিস্তৃত... সৌন্দর্যের আরও একটু বৈচিত্র্যময় রূপে সাজিয়ে তুলতে চাচ্ছি।' খবর রয়টার্সের।

আরেক বিবৃতিতে ইউনিলিভারের বিউটি অ্যান্ড পারসোনাল কেয়ার ডিভিশনের প্রেসিডেন্ট সানি জাইন বলেন, "'ফেয়ার', 'হোয়াইট' ও 'লাইট' শব্দগুলোকে সৌন্দর্যের একটি নির্দিষ্ট ধরনের অর্থ হিসেবে আমরা ধরে নিতে অভ্যস্ত; অথচ সেটা ঠিক নয়। আমরা সেটা বোঝাতে চাই।"

সৌন্দর্য বর্ধন বা ত্বক ফর্সাকারী ক্রিম হিসেবে দক্ষিণ এশিয়ায় ইউনিলিভারের 'ফেয়ার অ্যান্ড লাভলী'র বাজার অনেক বড়। হিন্দুস্তান ইউনিলিভার জানিয়েছে, ব্র্যান্ড নেম পরিবর্তনের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় তারা। তবে নতুন নাম কী হবে, সেটি এখনো জানায়নি এই কোম্পানি।

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

ফেয়ার অ্যান্ড লাভলী / ইউনিলিভার / ব্ল্যাক লাইভস ম্যাটার / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি
  • প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net