Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
পুরোপুরি উঠে যাচ্ছে যুক্তরাজ্যের ভ্রমণ নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 October, 2021, 02:30 pm
Last modified: 29 October, 2021, 03:17 pm

Related News

  • 'ইটিএ': যুক্তরাজ্যের এই নতুন ভ্রমণ ব্যবস্থা কী, কেন বিপাকে দ্বৈত নাগরিকরা?
  • পাঁচ বছর বন্ধ থাকার পর অবশেষে পর্যটনের জন্য খুলছে উত্তর কোরিয়া
  • রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • বান্দরবানের থানচিকে ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে প্রত্যাহার, মেয়াদ বাড়ল ২ উপজেলায়
  • বান্দরবানে পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা: আলীকদমে প্রত্যাহার, ৩ উপজেলায় বৃদ্ধি

পুরোপুরি উঠে যাচ্ছে যুক্তরাজ্যের ভ্রমণ নিষেধাজ্ঞা

‘রেড লিস্ট’ এ থাকা বাকি সাতটি দেশের ওপর থেকেও কোভিডকালীন ভ্রমণ নিষেধাজ্ঞা সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য; এসব দেশ থেকে আগত টিকার পূর্ণ ডোজ নেওয়া ব্যক্তিদের যুক্তরাজ্যে পৌঁছে কোন হোটেল কোয়ারেন্টিনেরও প্রয়োজন হবেনা।  
টিবিএস ডেস্ক
29 October, 2021, 02:30 pm
Last modified: 29 October, 2021, 03:17 pm
ছবি-ইউরো নিউজ

যুক্তরাজ্যের 'রেড লিস্ট' এ থাকা বাকি সাতটি দেশের ওপর থেকেও কোভিডকালীন ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। আগামী সোমবার থেকেই এ নির্দেশনা কার্যকর করা হবে। 

এ সাতটি দেশ হলো ইকুয়েডর, ডমিনিকান রিপাবলিক, কলম্বিয়া, পেরু, পানামা, হাইতি এবং ভেনিজুয়েলা। এসব দেশ থেকে আগত টিকার পূর্ণ ডোজ নেওয়া ব্যক্তিদের যুক্তরাজ্যে পৌঁছে এমনকি কোন হোটেল কোয়ারেন্টিনেরও প্রয়োজন হবেনা।

তবে করোনা সংক্রমণ বেড়ে গেলে আবারও রেড লিস্টে বিভিন্ন দেশের নাম যুক্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। পাশাপাশি প্রতি তিন সপ্তাহ অন্তর রেড লিস্ট পর্যবেক্ষণ করে দেখা হবে।

যুক্তরাজ্যের পরিবহন বিভাগ এই নতুন ঘোষণার কথা জানিয়েছে; এটি যুক্তরাজ্যের চারটি দেশেই আগত যাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য।

ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট শ্যাপস বলেন, "এটি পর্যটন এবং এ খাতের সাথে সংশ্লিষ্ট সকলের জন্যই অত্যন্ত উৎসাহব্যঞ্জক একটি খবর"। 

"যুক্তরাজ্যে কোভিডের যে ধরনগুলো শনাক্ত হচ্ছে, তা আর প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে উদ্বেগের নয় বলেই আমরা এতদিন পর এ সিদ্ধান্তে আসতে সক্ষম হয়েছি।"

এছাড়াও যুক্তরাজ্য যেসব দেশ ও অঞ্চলের কোভিড ভ্যাকসিনেশনকে স্বীকৃতি দিয়েছে, সে তালিকাও বর্ধিত করা হচ্ছে; এখন মোট ১৩৫টির বেশি দেশ এ তালিকায় যুক্ত হবে। এটিও সোমবার থেকে কার্যকর হবে।

ইংল্যান্ডে আগত যাত্রীদের জন্য পরিবহন বিভাগের এই  প্রাথমিক ঘোষণার পর স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডও নিশ্চিত করেছে যে, তারা এই নতুন নির্দেশনা গ্রহণ করবে।

এই মাসের শুরুতেই যুক্তরাজ্য তাদের ভ্রমণ নিষেধাজ্ঞার জন্য তৈরীকৃত রেড লিস্ট অনেকখানি ছেঁটে ফেলে। ফলে পর্যটনের জন্য নতুন এই নির্দেশনা একটি প্রতীকী পদক্ষেপ হলেও আদতে যুক্তরাজ্যে আসা ফ্লাইটের সংখ্যায় এটি তেমন প্রভাব ফেলবে না।

আপনি বিশ্বের যেখান থেকেই ভ্রমণ করে থাকেন, আপনার যদি টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া থাকে, তাহলে এ বছর প্রথমবারের মতো যুক্তরাজ্যে এসে আপনাকে কোনরূপ কোয়ারেন্টিন বিধির মধ্য দিয়ে যেতে হবে না। 

ইইউভুক্ত দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং হংকং থেকে আগত যাত্রীদের পৌঁছে কেবলমাত্র একটি ল্যাটারাল ফ্লো টেস্ট করাতে হবে।

তবে ১৮ বছরের ঊর্ধ্বে যারা সম্পূর্ণ ডোজ টিকা পাননি, বা যুক্তরাজ্যের অনুমোদিত ভ্যাকসিনেশন লিস্টে নেই এমন একটি দেশ থেকে আসছেন, তাদের যুক্তরাজ্যে আসার পর ১০ দিনের জন্য বাড়িতে সেলফ-আইসোলেশনে থাকতে হবে। এছাড়াও যুক্তরাজ্যে ভ্রমণের আগে অন্তত তিনদিনের মধ্যে এবং পৌঁছানোর পরেও নিজ খরচে পিসিআর বা ল্যাটারাল ফ্লো টেস্ট করাতে হবে। 

  • সূত্র- বিবিসি  

Related Topics

টপ নিউজ

যুক্তরাজ্য ভ্রমণ / ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • 'ইটিএ': যুক্তরাজ্যের এই নতুন ভ্রমণ ব্যবস্থা কী, কেন বিপাকে দ্বৈত নাগরিকরা?
  • পাঁচ বছর বন্ধ থাকার পর অবশেষে পর্যটনের জন্য খুলছে উত্তর কোরিয়া
  • রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • বান্দরবানের থানচিকে ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে প্রত্যাহার, মেয়াদ বাড়ল ২ উপজেলায়
  • বান্দরবানে পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা: আলীকদমে প্রত্যাহার, ৩ উপজেলায় বৃদ্ধি

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net