Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
নোবেল শান্তি পুরস্কার পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

ইউএনবি রিপোর্ট
11 October, 2019, 06:00 pm
Last modified: 11 October, 2019, 06:07 pm

Related News

  • ট্রাম্পকে নোবেল উৎসর্গ করলেন মাচাদো; বললেন ‘শান্তি আনতে ট্রাম্প যা করছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ’
  • যে বছরগুলোতে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি
  • শান্তিতে নোবেলজয়ী কে এই মারিয়া কোরিনা মাচাদো
  • ট্রাম্প নন, শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো
  • শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে সমর্থন করবে ক্রেমলিন

নোবেল শান্তি পুরস্কার পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

শান্তিতে নোবেলের জন্য এ বছর মনোনয়ন পান ২২৩ জন ব্যক্তি এবং ৭৮টি প্রতিষ্ঠান। এদের মধ্যে ছিলেন সম্প্রতি জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরি করে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ...
ইউএনবি রিপোর্ট
11 October, 2019, 06:00 pm
Last modified: 11 October, 2019, 06:07 pm

নরওয়ের অসলোতে শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। শততম নোবেল শান্তি পুরস্কারটি শেষ পর্যন্ত তিনিই পেলেন। 

নোবেল কমিটি জানিয়েছে, “শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা অর্জনের প্রচেষ্টার জন্য এবং বিশেষত প্রতিবেশি ইরিত্রিয়ার সঙ্গে সীমান্ত সংঘাত নিরসনে নিষ্পত্তিমূলক উদ্যোগের জন্য আবিকে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হল।”

শান্তিতে নোবেলের জন্য এ বছর মনোনয়ন পান ২২৩ জন ব্যক্তি এবং ৭৮টি প্রতিষ্ঠান।এদের মধ্যে ছিলেন সম্প্রতি জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরি করে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ।

১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে একটি জমকালো অনুষ্ঠানে এ বছর নোবেল বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

প্রতিটি ক্ষেত্রের বিজয়ীকে ৯০ লাখ ক্রোনার (৯ লাখ ১৮ হাজার ডলার), একটি গোল্ড মেডেল এবং সার্টিফিকেট দেওয়া হয়। 

আগামী সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

এর আগে বৃহস্পতিবার রয়্যাল সুইডিশ একাডেমি ২০১৮ এবং ২০১৯ সালের সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।

পোলিশ লেখক ওলগা তোকারচুক ও অস্ট্রিয়ার পিটার হান্দকে যথাক্রমে ২০১৮ এবং ২০১৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন। গত বছর সাহিত্যে নোবেল প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটির এক সদস্যের যৌন কেলেংকারির প্রেক্ষিতে সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত রাখা হয়েছিল।

Related Topics

টপ নিউজ

শান্তিতে নোবেল / বিশ্বশান্তি / ইথিওপিয়ার প্রধানমন্ত্রী / আবি আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ট্রাম্পকে নোবেল উৎসর্গ করলেন মাচাদো; বললেন ‘শান্তি আনতে ট্রাম্প যা করছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ’
  • যে বছরগুলোতে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি
  • শান্তিতে নোবেলজয়ী কে এই মারিয়া কোরিনা মাচাদো
  • ট্রাম্প নন, শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো
  • শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে সমর্থন করবে ক্রেমলিন

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net