Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
নন্দীগ্রামে মমতাই জিতলেন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
02 May, 2021, 05:15 pm
Last modified: 02 May, 2021, 05:46 pm

Related News

  • নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয় আর ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ: যা বলছেন বিশেষজ্ঞরা
  • পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু
  • পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপনির্বাচনের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মমতা
  • মমতাকে অভিনন্দন জানালেন মোদি

নন্দীগ্রামে মমতাই জিতলেন

দিনভর ভোটগণনায় মমতা ও তার প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী একে অন্যকে পেছনে ফেলার পর ১৭ তম ও শেষ রাউন্ডের ভোট গণনায় ১২০১ ভোটে এগিয়ে গেলেন মমতা।
টিবিএস ডেস্ক 
02 May, 2021, 05:15 pm
Last modified: 02 May, 2021, 05:46 pm

হাড্ডাহাড্ডি লড়াই শেষে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন নন্দীগ্রামে জিতেছেন তৃণমূলের নেত্রী মমতা বন্দোপাধ্যায়। 

দিনভর ভোটগণনায় মমতা ও তার প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী একে অন্যকে পেছনে ফেলার পর ১৭ তম ও শেষ রাউন্ডের ভোট গণনায় ১২০১ ভোটে এগিয়ে গেলেন মমতা। ফলে নির্বাচনের শুরু থেকেই তুমুল আলোচনায় থাকা এই আসনটি তৃণমূল কংগ্রেসের দখলে গেল।

করোনা মহামারির কালো ছায়া আগেই কেড়ে নিয়েছে নির্বাচনের সকল আলো। এর মধ্যেই রোববার শুরু হয় ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা।  

পশ্চিমবঙ্গের নির্বাচনে বিশেষ নজর ছিল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসনের ওপরে। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন দলের নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির পক্ষে প্রার্থী ছিলেন তৃণমূলের সাবেক নেতা শুভেন্দু অধিকারী।

এছাড়া সেখানে তৃতীয় পক্ষ হিসেবে ছিলেন সংযুক্ত মোর্চার প্রার্থী মিনাক্ষী মুখোপাধ্যায়। 

পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী দীর্ঘদিন পরিচিত ছিলেন তৃণমূল নেতা হিসেবেই। বর্তমানে তিনি যোগদান করেছেন বিজেপিতে।  

সকাল ৮টা থেকে রাজ্যের ভোটগণনা শুরু হয়। নন্দীগ্রামে প্রথমে পোস্টাল ব্যালট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। মোট ১৭ রাউন্ডে এ গণনা সম্পন্ন হয়।

আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, ১৭ তম রাউন্ড ভোটগণনা শেষে নন্দীগ্রামে ১২০১ ভোটে এগিয়ে বিজয়ী মমতা। কয়েকবার এগিয়ে গেলেও ভোট গণনার শুরু থেকেই পিছিয়ে ছিলেন মমতা। এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সকাল থেকে পোস্টাল ব্যালটেও এগিয়ে ছিলেন শুভেন্দু।

প্রথম রাউন্ড শেষে ১৪৯৭ ভোটে এগিয়ে যান শুভেন্দু অধিকারী। দ্বিতীয় রাউন্ডের শেষে শুভেন্দুর লিড বেড়ে দাঁড়ায় ৩৪৬০। তৃতীয় রাউন্ড শেষে ৮ হাজার ২০৬ ভোটে এগিয়ে যান শুভেন্দু। কিন্তু ধীরে ধীরে ব্যবধান কমতে থাকে। সর্বশেষ পঞ্চদশ রাউন্ড শেষে সাড়ে ৪ হাজার ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬তম রাউন্ডে এসে আবার ৬ ভোটে এগিয়ে যায় শুভেন্দু অধিকারী। ১৭ তম ও সর্বশেষ রাউন্ডে এসে আসনটিতে বিজয়ী হন মমতা বন্দোপাধ্যায়। 

Related Topics

টপ নিউজ

পশ্চিমবঙ্গের নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয় আর ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ: যা বলছেন বিশেষজ্ঞরা
  • পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু
  • পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপনির্বাচনের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মমতা
  • মমতাকে অভিনন্দন জানালেন মোদি

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net