Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
নতুন নাম পাচ্ছে করোনা ভাইরাস

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 February, 2020, 10:55 am
Last modified: 06 February, 2020, 10:58 am

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন

নতুন নাম পাচ্ছে করোনা ভাইরাস

দশ সদস্য বিশিষ্ট আইসিটিভির বিজ্ঞানীদের ওপর জরুরিভিত্তিতে একটি যথার্থ নামকরণের দায়িত্ব পড়েছে। অচিরেই তারা গাইডলাইন মেনে নতুন নাম ঘোষণা করবেন।
টিবিএস ডেস্ক
06 February, 2020, 10:55 am
Last modified: 06 February, 2020, 10:58 am

করোনা ভাইরাস সংক্রমিত হয়ে অসুস্থ এখন হাজারো মানুষ। এর বিস্তার রোধে বন্ধ করা হয়েছে বহু সীমান্ত। উৎসস্থল চীনের অবস্থা আরও মারাত্মক। কার্যত দেশটির বিপুল অংশ এখন অবরুদ্ধ। এতসব অঘটনের মূল খলনায়ক যে ভাইরাস তার সঠিক নামকরণ কিন্তু এখনও করা হয়নি। তবে একটু দেরিতে হলেও একটি যথার্থ এবং সহজবোধ্য নামকরণ করার চেষ্টা চলছে।

অধিকাংশ গণমাধ্যমেই একে করোনা ভাইরাস বলা হচ্ছে। আসলে এর মাধ্যমে পুরো করোনা গোত্রের জীবাণুগুলোকে বোঝানো হয়। অভিযোজনের মাধ্যমে প্রাণঘাতি হয়ে ওঠা করোনা গোত্রের নতুন জীবাণুটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোপূর্বে ২০১৯-এনসিওভি নাম দেয়। কিন্তু এমন বিদঘুটে নাম গণমাধ্যমে জনপ্রিয়তা লাভ করেনি। 

ভুল নামকরণের ঝুঁকি 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নামকরণের ব্যাখ্যা দেন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর হেলথ সিকিউরিটির সহকারি অধ্যাপক ক্রিস্টাল ওয়াটসন। তিনি জানান, ২০১৯ দিয়ে যে বছর এটি প্রথম আবিষ্কৃত হয়েছে সেই সময়কে বোঝানো হচ্ছে আর ‘এন’ মানে নভেল বা নতুন।  শেষের ‘সিওভি’ হলো করোনা ভাইরাসের সংক্ষেপিত রূপ।

সাধারণ মানুষ এবং প্রচলিত গণমাধ্যম এই নাম গ্রহণ না করার পেছনে অবশ্য ব্যবহারিক অসুবিধাকেই প্রধান কারণ মনে করেন ক্রিস্টাল ওয়াটসন। তার মতে, গণমাধ্যমে দেয়া ভুল নামের কারণে  নানা প্রকার জাতিগত বিদ্বেষ ছড়িয়ে পড়ার সুযোগও তৈরি হয়েছে। যেমন কিছু গণমাধ্যম এবং সাধারণ জনতা একে ‘চায়না ভাইরাস’ বলছেন।

এমন নামকরণ নির্দিষ্ট একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরি করে। আধুনিক যুগে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে এমন ভুল নামের গ্রহণযোগ্যতা তৈরিতে খুব বেশি সময়ও লাগেনা ।       

নতুন নামকরণ যারা করছেন

ক্রিস্টাল ওয়াটসনসহ ইন্টারন্যাশনাল কমিটি অন ট্যাক্সোনমি অব ভাইরাসেস বা আইসিটিভির সদস্য বিজ্ঞানীদের ওপর জরূরীভিত্তিতে একটি যথার্থ নামকরণের দায়িত্ব পড়েছে। অচিরেই তারা গাইডলাইন মেনে তৈরি নতুন নাম ঘোষণা করবেন।

গাইডলাইনে রয়েছে ভৌগলিক অবস্থান, মানুষ, প্রাণী ও খাদ্যের নাম এবং কোনো নির্দিষ্ট সংস্কৃতি বা শিল্পের নামে ভাইরাসের নামকরণ না করার নির্দেশনা। এসব শর্ত মেনেই নতুন নামকরণের খুব কাছাকাছি বিজ্ঞানীরা। বিবিসিকে তারা এমন কথাই জানিয়েছেন।

দশ সদস্য বিশিষ্ট আইসিটিভি কমিটি প্রধান টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটির জীববিজ্ঞান অনুষদের অধ্যাপক বেঞ্জামিন নিউম্যান। গত দুই সপ্তাহ ধরেই তার নেতৃত্বে বিজ্ঞানীরা নতুন নাম নির্ধারণে চেষ্টা করছেন। এখন নতুন নামসহ উহান শহরে পাওয়া জীবাণু বিষয়ক একটি গবেষণাপত্রও প্রকাশ করবে আইসিটিভি।  

Related Topics

টপ নিউজ

চীন / করোনা ভাইরাস / নামকরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net