Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
দোহায় সরকার গঠন নিয়ে তালেবানের বৈঠক অনুষ্ঠিত 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 August, 2021, 03:25 pm
Last modified: 17 August, 2021, 03:37 pm

Related News

  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান

দোহায় সরকার গঠন নিয়ে তালেবানের বৈঠক অনুষ্ঠিত 

তালেবান নেতা আব্দুল গনি বারাদার বলেন, "দেশের জনগণের নিরাপত্তার দায়িত্ব এখন আমাদের হাতে তাই আমাদের জন্য এটি একটি কঠিন পরীক্ষার সময়"।
টিবিএস ডেস্ক
17 August, 2021, 03:25 pm
Last modified: 17 August, 2021, 03:37 pm

ভবিষ্যত সরকারের গঠন কাঠামো আর নাম নির্ধারণ নিয়ে দোহায় তালেবানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। শীঘ্রই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

তোলো নিউজকে তালেবানের এক শীর্ষস্থানীয় নেতা জানিয়েছেন যে, দোহায় তাদের নেতারা আলোচনায় ব্যস্ত এবং আন্তর্জাতিক সম্প্রদায় ও আফগানিস্তানের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা যোগাযোগ করে চলেছেন। 

তালেবানের রাজনৈতিক উপ-নেতা মোল্লা আব্দুল গনি বারাদার বলেছেন, বর্তমান মুহূর্তটি তালেবানদের জন্য একটি পরীক্ষা।

তিনি বলেন, "দেশের জনগণের নিরাপত্তার দায়িত্ব এখন আমাদের হাতে তাই আমাদের জন্য এটি একটি কঠিন পরীক্ষার সময়"।

সোমবার তালেবানরা কাবুলের তোলো নিউজ কম্পাউন্ডে প্রবেশ করে, নিরাপত্তা কর্মীদের অস্ত্র পরীক্ষা করে, সরকারের দেওয়া অস্ত্র সংগ্রহ করে এবং কম্পাউন্ডটির নিরাপত্তা রক্ষার ব্যাপারে সম্মত হয়।

তবে সেখানকার কর্মীদের সঙ্গে কোনোরূপ অনুপযুক্ত আচরণ করা হয়নি।

কাবুলের একজন বাসিন্দা আহমদ ফরিদ বলেন, "এমন একটি সরকার হওয়া উচিত যেখানে সকল মানুষের সমান অংশগ্রহণ থাকবে এবং স্থিতিশীলতা বজায় থাকবে"।

ফজল রাব্বি নামের আরেকজন বলেন, "দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে হবে কারণ এ দেশের জনগণ দীর্ঘদিনের চলা যুদ্ধে ক্লান্ত"। 

আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী হিজব-ই-ইসলামীর নেতা গুলবুদ্দিন হেকমতিয়ার বলেন, আশরাফ ঘানির ব্যর্থতার কারণে দেশের বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রোববার পূর্বে রেকর্ডকৃত এক বার্তায় হেকমতিয়ার বলেন, "দুর্নীতিগ্রস্ত সরকার সহিংসতা ত্যাগ এবং আফগানিস্তানের সংকট শান্তিপূর্ণভাবে শেষ করার কোনো প্রস্তুতি দেখায়নি"।

এদিকে আফগানিস্তানের ন্যাশনাল সলিডারিটি পার্টির শীর্ষ রাজনীতিবিদ সৈয়দ ইসহাক গিলানি বলেন, আফগানিস্তানের এমন একটি ব্যবস্থা আনয়ন করা উচিত যাতে গত দুই দশকের অর্জনগুলো সংরক্ষিত থাকে। 

গিলানি বলেন, "আশরাফ ঘানি দেশদ্রোহিতা করেছেন এবং তিনি দেশ ছেড়ে চলে গেছেন। এখন উচিত যত দ্রুত সম্ভব সরকার গঠন করা অন্যথায় মানুষের উদ্বিগ্নতা বাড়বে"। 

  • সূত্র- তোলো নিউজ 

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / আফগান যুদ্ধ / তালেবান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net