Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
তালেবানদের ঠেকাতে আফগানিস্তানে কারফিউ জারি 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 July, 2021, 05:00 pm
Last modified: 25 July, 2021, 05:05 pm

Related News

  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান

তালেবানদের ঠেকাতে আফগানিস্তানে কারফিউ জারি 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, "সহিংসতা ঠেকাতে ও তালেবান আগ্রাসন কমাতে ৩১ টি প্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।"
টিবিএস ডেস্ক
25 July, 2021, 05:00 pm
Last modified: 25 July, 2021, 05:05 pm
ছবি: সংগৃহীত

তালেবানদের আফগানিস্তানের বিভিন্ন শহর দখল করা ঠেকাতে শনিবার থেকে প্রায় সমগ্র আফগানিস্তানজুড়ে কারফিউ জারি করেছে আফগান সরকার। রাজধানী কাবুল ছাড়াও অন্য দুটি প্রদেশে ১০ টা থেকে ৪ টা পর্যন্ত সব ধরনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। 

আফগানিস্তান থেকে স্থায়ীভাবে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর পর থেকেই গত দুই মাস ধরে তালেবান ও আফগান সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ চরমে উঠেছে। 

দেশের প্রায় অর্ধেক অঞ্চল এই মুহূর্তে তালেবানদের দখলে। বিভিন্ন সীমান্ত এলাকা ও গ্রামাঞ্চল দখলে নেওয়া অব্যহত রেখেছে তারা।  

২০ বছর আগে আফগানিস্তানে মার্কিন অনুঃপ্রবেশের মাধ্যমে তালেবানদের ক্ষমতা থেকে উৎখাত করা হয়। বর্তমানে তালেবানরা আফগানিস্তানের প্রধান সড়কগুলোও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং পণ্য সরবরাহের রুটগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দিতে চাইছে। 

তবে একাধিক মূল শহর দখলের দিকে তারা এগিয়ে গেলেও, এখন পর্যন্ত কোনো মূল শহর পুরোপুরি নিজেদের দখলে আনতে পারেনি। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, "সহিংসতা ঠেকাতে ও তালেবান আগ্রাসন কমাতে ৩১ টি প্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।" তবে কাবুল, পঞ্জশির ও নাঙ্গারহার এই কারফিউর আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।

তালেবানরা এগিয়ে আসতে থাকার সঙ্গে সঙ্গে চলতি সপ্তাহে কান্দাহারের শহরতলি এলাকায় প্রচন্ড সংঘর্ষ হয় দুই পক্ষের। 

এর জবাবে তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে স্থায়ীভাবে সকল মার্কিন সৈন্য প্রত্যাহারের চুক্তি হওয়ায়, আগামী দিনগুলো নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। 

গত জুন মাসে কর্মকর্তাদেরকে দেওয়া এক মূল্যায়ন অনুযায়ী, কিছু  মার্কিন ইন্টেলিজেন্স বিশ্লেষকের ধারণা, তালেবানরা আগামী ছয় মাসের মধ্যেই দেশটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

  • সূত্র: বিবিসি 
     
Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / তালেবান / কারফিউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net