Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ট্রাম্প এক ‘খ্যাপা চাচা’: ওবামা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 October, 2020, 02:10 pm
Last modified: 22 October, 2020, 04:28 pm

Related News

  • মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • শান্তিচুক্তির দ্বারপ্রান্তে আমেরিকা-ইরান, খসড়ায় একমত উভয়পক্ষ, বিজয় দাবি তেহরানের
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

ট্রাম্প এক ‘খ্যাপা চাচা’: ওবামা

'ডোনাল্ড ট্রাম্প হুট করেই আমাদের সবাইকে রক্ষা করবেন না। তিনি তো নিজেকে সুরক্ষা দেওয়ার মতো সাধারণ পদক্ষেপ নিতেও পারেন না।'
টিবিএস ডেস্ক
22 October, 2020, 02:10 pm
Last modified: 22 October, 2020, 04:28 pm
বাঁ থেকে- ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামা

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্পকে 'খ্যাপা চাচা' ['ক্রেজি আঙ্কেল'] বলে অভিহিত করেছেন। ট্রাম্পের বিরুদ্ধে বর্ণবাদীদের উৎসাহ জোগানোর অভিযোগও তুলেছেন দেশটির প্রথম ও একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।

পেনসিলভানিয়ায় আয়োজিত প্রচারণাসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে, ২০১৬ সালের নির্বাচন ঘিরে নর্থ ক্যারোলিনায় বারাক ওবামাকে বিদ্রূপ করেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।

নির্বাচনের এখনো ১৩ দিন বাকি। এ সময়ে বাইডেনকে এগিয়ে রাখছেন অনেকেই।

ডোনাল্ড ট্রাম্প

কী বলেছিলেন ট্রাম্প?

বুধবার ভোটারদের প্রতি 'ট্রাম্প সুপার-রিকভারি' অথবা 'বাইডেন স্টিপ ডিপ্রেশন'- এ দুয়ের মধ্যে একটি বেছে নিতে বলেন ট্রাম্প। গ্যাস্টোনিয়া শহরে এক র‍্যালিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। 

বৃহস্পতিবার রাতে টেনিসির ন্যাশভিলে অনুষ্ঠিতব্য চূড়ান্ত প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেওয়ার প্রস্তুতির জন্য সারা সপ্তাহ যেকোনো প্রচারণায় অংশ নেওয়া থেকে নিজেকে বিরত রেখেছেন বাইডেন। অন্যদিকে, এ সময়ে এক রাজ্য থেকে আরেক রাজ্যে ছুটে বেড়িয়েছেন ট্রাম্প।

গ্যাস্টোনিয়ায় সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, গত নির্বাচনে 'কুটিল হিলারি ক্লিনটনের পক্ষে ওবামার চেয়ে বেশি আর কেউ খাটেনি, তাই না? [দেশের] সর্বত্র তিনি ছুটে বেড়িয়েছেন।' 

'সে সময়ে [নির্বাচনের ফল ঘোষণার রাতে] কুটিল হিলারির চেয়ে বেশি মন খারাপ ছিল শুধু একজনের, তিনি বারাক হুসেইন ওবামা।'

২০০৯ থেকে ২০১৭ সালে, ওবামার শাসনামলে তার সরকারের ভাইস-প্রেসিডেন্ট বাইডেনকে নিয়েও বিদ্রূপ করেন ট্রাম্প। বলা হয়ে থাকে, ট্রাম্পকে হারানোর জন্য প্রতিদ্বন্দ্বী হিসেবে বাইডেনের চেয়ে বেশি শক্তিশালী মনে করায় ২০১৬ সালের নির্বাচনে নিজ দলের প্রার্থী হওয়া থেকে তাকে [বাইডেন] বসিয়ে দিয়ে, হিলারিকে এগিয়ে দেন ওবামা।

এদিকে, গত বছর ওবামা বলেছিলেন, ডেমোক্রেটিক দলের নেতৃত্ব দেওয়ার জন্য 'নতুন রক্তে'র প্রয়োজন। এই মন্তব্য খানিকটা বাইডেনের বিরুদ্ধে গিয়েছে বলে অনেকের ধারণা।

বারাক ওবামা

কী বলেছিলেন ওবামা?

করোনাভাইরাস ও অর্থনীতি সামলানো প্রসঙ্গে ট্রাম্পকে আক্রমণ করে বুধবার ফিলাডেলফিয়া শহরের র‍্যালিতে ওবামা বলেন, বাইডেন জয়ী হলে, 'নিজেকে সমর্থন করে না- এমন কাউকে আক্রমণ করা কিংবা কারাগারে পাঠানোর হুমকি দেওয়া প্রেসিডেন্ট আমরা পাব না। একজন প্রেসিডেন্টের পক্ষে এগুলো কোনো স্বাভাবিক আচরণ নয়।'

ডেমোক্রেটিক পার্টির সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের অন্যতম ওবামা ভোটারদের উদ্দেশ্যে বলেন, 'কোনো না কোনোভাবে এক খ্যাপা চাচা বাদে' পরিবারের কারও কাছ থেকেও এমন আচরণ সহ্য করা তাদের উচিত হবে না।

'তারা অন্যদের নিষ্ঠুর, বিভাজনকারী ও বর্ণবাদী হতে উৎসাহিত করেন। আর এটি আমাদের সমাজের বুননের ওপর একটি হাঙ্গামা।'

'আচার-আচরণ গুরুত্বপূর্ণ। চরিত্র গুরুত্বপূর্ণ,' বলেন ওবামা।

কোভিড-১৯ বাস্তবতা নিয়ে ট্রাম্পকে আক্রমণ করে তিনি বলেন, 'ডোনাল্ড ট্রাম্প হুট করেই আমাদের সবাইকে রক্ষা করবেন না। তিনি তো নিজেকে সুরক্ষা দেওয়ার মতো সাধারণ পদক্ষেপ নিতেও পারেন না।'

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / বারাক ওবামা / যুক্তরাষ্ট্র / যুক্তরাষ্ট্র নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • শান্তিচুক্তির দ্বারপ্রান্তে আমেরিকা-ইরান, খসড়ায় একমত উভয়পক্ষ, বিজয় দাবি তেহরানের
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net