Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এক হাজার কোটি গাছ লাগাবে সৌদি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
30 March, 2021, 10:00 am
Last modified: 30 March, 2021, 10:32 am

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • দেশি ও স্থানীয় পরিবেশ উপযোগী বৃক্ষরোপণ কেন বাংলাদেশে এই মুহূর্তে অপরিহার্য?
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এক হাজার কোটি গাছ লাগাবে সৌদি

মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশটি জানিয়েছে, পরিবেশগত আঞ্চলিক কর্মসূচিতে তারা নেতৃত্ব দিতে চায়। সৌদির ‘মিডলইস্ট গ্রিন ইনিশিয়েটিভ’ বা মধ্যপ্রাচ্য সবুজায়ন প্রকল্পের আওতায় আরব বিশ্বের অন্য দেশগুলোতে আরও ৪ হাজার কোটি গাছ লাগানো হবে।
টিবিএস ডেস্ক
30 March, 2021, 10:00 am
Last modified: 30 March, 2021, 10:32 am
সৌদি যুবরাজ (ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন সালমান

বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ, সৌদি আরব দেশজুড়ে বিশাল পরিসরে 'সবুজ উদ্যোগ' গ্রহণ করতে যাচ্ছে; জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এক হাজার কোটি গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি।

২০৩০ সালের মধ্যে দেশটি তার কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনতে চায় উল্লেখ করে এই উদ্যোগের ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ (ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন সালমান। 

তিনি বলেন, 'বিশ্বের শীর্ষস্থানীয় তেল উৎপাদনকারী দেশ হিসেবে জলবায়ু সঙ্কটের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে ভূমিকা রয়েছে সে সম্পর্কে আমরা পুরোপুরি অবগত। তেল ও গ্যাসের যুগে আমরা জ্বালানীর বাজারে নিজেদের অগ্রণী ভূমিকা পালন করেছি, এখন সময় এসেছে  আগামীর সবুজ যুগের জন্যও বিশ্বকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার'।

এই উদ্যোগটি সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ; সৌদির অর্থনৈতিক-সামাজিক ও পরিবেশগত উন্নয়নে এ পরিকল্পনা গৃহীত হয়েছে। তাছাড়া সৌদি অর্থনীতিতে তেল নির্ভরতা কমাতে চান যুবরাজ।

যুবরাজ বলেন, 'সৌদি আরব এবং পুরো উপসাগরীয় অঞ্চলে জলবায়ু সংকট মোকাবেলা করার জন্য বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানো দরকার; তা না হলে মারাত্মক অর্থনৈতিক ঝুঁকির সম্মুখীন হবে দেশগুলো'। 

মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশটি জানিয়েছে, পরিবেশগত আঞ্চলিক কর্মসূচিতে তারা নেতৃত্ব দিতে চায়। সৌদি আরও জানিয়েছে, তাদের 'মিডলইস্ট গ্রিন ইনিশিয়েটিভ' বা মধ্যপ্রাচ্য সবুজায়ন প্রকল্পের আওতায় আরব বিশ্বের অন্য দেশগুলোতে আরও ৪ হাজার কোটি গাছ লাগানো হবে।

সৌদি যুবরাজের মতে, এটি হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম বন পুনরুদ্ধার কর্মসূচী। 

তিনি বলেন, সৌদির এই সবুজ উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের মাধ্যমে বৈশ্বিক কার্বন নিঃসরণকে চার শতাংশেরও বেশি হ্রাসে অবদান রাখবে। শুধু তাই নয়, এর মাধ্যমে রাজ্যের ৫০ শতাংশ বিদ্যুতের চাহিদাও পূরণ হবে।

এই অঞ্চলের অন্যান্য দেশও বিভিন্ন পরিবেশগত পরিকল্পনা ঘোষণা করেছে। যেমন কাতার ইতিমধ্যে জানিয়েছে, আগামী বছরের ফুটবল বিশ্বকাপ আয়োজনের অংশ হিসেবে তারা ১৬ হাজার গাছ রোপণ করবে। 

তবে সীমিত পানির জোগান নিয়ে মরুর দেশটিতে কীভাবে এই বিশাল কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি। 

  • সূত্র- দ্য ইনডিপেন্ডেন্ট 

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / সৌদি যুবরাজ / বনায়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • দেশি ও স্থানীয় পরিবেশ উপযোগী বৃক্ষরোপণ কেন বাংলাদেশে এই মুহূর্তে অপরিহার্য?
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net