Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
কোভিড-১৯: ইতিহাসের সবচেয়ে বড় বাধার মুখে শিক্ষা ব্যবস্থা

আন্তর্জাতিক

ইউএনবি
04 August, 2020, 04:20 pm
Last modified: 04 August, 2020, 04:21 pm

Related News

  • একীভূত নীতিমালার আওতায় আসবে দেশের সব ইংলিশ-মিডিয়াম স্কুল: ববি হাজ্জাজ
  • রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক হাইব্রিড ক্লাস চালুর পরিকল্পনা শিক্ষামন্ত্রীর 
  • শিক্ষা ব্যবস্থা হবে বিশ্বের কাছে ঈর্ষণীয়, সবাই তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে চাইবে: ববি হাজ্জাজ
  • সরকার সহায়তা করলে দেশের উন্নয়নে তরুণরা বিপ্লব ঘটাতে পারবে: সৈয়দ মনজুরুল ইসলাম
  • নামকাওয়াস্তে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা কতটা যৌক্তিক হয়েছে এবং হবে?

কোভিড-১৯: ইতিহাসের সবচেয়ে বড় বাধার মুখে শিক্ষা ব্যবস্থা

সংকট মোকাবিলায় বিশ্বব্যাপী শিক্ষায় অর্থায়ন ৩০ শতাংশ বাড়তে পারে।
ইউএনবি
04 August, 2020, 04:20 pm
Last modified: 04 August, 2020, 04:21 pm

কোভিড-১৯ মহামারির কারণে ইতিহাসের সবচেয়ে বড় বাধার মুখে পড়েছে শিক্ষা ব্যবস্থা। এতে সারা বিশ্বের প্রায় ১৬০ কোটি শিক্ষার্থীকে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

সেই সাথে করোনাভাইরাস মহামারি শিক্ষা খাতের বৈষম্যকে আরও বাড়িয়ে তুলেছে বলে মঙ্গলবার প্রকাশিত 'কোভিড-১৯ ও পরবর্তী সময়ের শিক্ষা' সম্পর্কে জাতিসংঘ মহাসচিবের নীতিমালার সংক্ষিপ্ত বিবরণীতে জানানো হয়েছে।

এতে বলা হয়, দীর্ঘ সময় ধরে স্কুল বন্ধের কারণে পড়াশোনার যে ক্ষতি হচ্ছে তা সাম্প্রতিক দশকগুলোতে শিক্ষা ব্যবস্থায় অর্জিত অগ্রগতিকে ম্লান করে দেয়ার হুমকির মধ্যে ফেলেছে। এটি শুধুমাত্র মেয়ে এবং নারী শিক্ষায় নয় বরং সবার ক্ষেত্রেই প্রযোজ্য।

জাতিসংঘের নথিতে উল্লেখ করা হয়, করোনা অর্থনৈতিক ক্ষেত্রে যে প্রভাব ফেলেছে তার কারণে আগামী বছর প্রায় ২ কোটি ৩৮ লাখেরও বেশি শিশু এবং তরুণ স্কুল-কলেজে যেতে পারবে না বা ড্রপ আউটের শিকার হবে।

শিক্ষা একটি মৌলিক মানবাধিকার। এটি ন্যায়, সাম্য ও অন্তর্ভুক্ত সমাজের ভিত্তি এবং টেকসই উন্নয়নের প্রধান চালিকা শক্তি।

সংক্ষিপ্ত এ বিবৃতিতে বলা হয়, আগে থেকেই বিদ্যমান শিক্ষার সংকট যাতে বিপর্যয়ে পরিণত না হয় সেজন্য সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই পদক্ষেপ নিতে হবে।

এতে আরও বলা হয়, কোভিড সংকটের কারণে বিশ্বব্যাপী শিক্ষা খাতে অর্থায়নের পরিমাণ ৩০ শতাংশ বৃদ্ধি পেতে পারে।

জুলাইয়ের মাঝামাঝি সময়ে বিশ্বের ১৬০টিরও বেশি দেশে স্কুল বন্ধ ছিল। যা প্রায় ১০০ কোটি শিক্ষার্থীর পড়াশোনাতে প্রভাব ফেলেছে। কমপক্ষে ৪ কোটি শিশু তাদের প্রাক-প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। আড়াই কোটিরও বেশি স্কুল-বয়সী শিশু স্কুলে যেতে পারেনি।
 
Related Topics

টপ নিউজ

শিক্ষা ব্যবস্থা / করোনার প্রভাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • একীভূত নীতিমালার আওতায় আসবে দেশের সব ইংলিশ-মিডিয়াম স্কুল: ববি হাজ্জাজ
  • রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক হাইব্রিড ক্লাস চালুর পরিকল্পনা শিক্ষামন্ত্রীর 
  • শিক্ষা ব্যবস্থা হবে বিশ্বের কাছে ঈর্ষণীয়, সবাই তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে চাইবে: ববি হাজ্জাজ
  • সরকার সহায়তা করলে দেশের উন্নয়নে তরুণরা বিপ্লব ঘটাতে পারবে: সৈয়দ মনজুরুল ইসলাম
  • নামকাওয়াস্তে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা কতটা যৌক্তিক হয়েছে এবং হবে?

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net