Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
কেন অক্সফোর্ডের ডিকশনারিতে ২৬টি কোরিয়ান শব্দ যুক্ত করা হলো   

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 October, 2021, 01:30 pm
Last modified: 06 October, 2021, 01:47 pm

Related News

  • ফুটবল বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো হাফটাইম শো, গাইবেন শাকিরা-ম্যাডোনা ও বিটিএস
  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ
  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়
  • ‘সেকেলে’ বলে একসময় হাসাহাসি হতো, কোরিয়ার সেই গানই এখন নতুনভাবে ফিরে আসছে

কেন অক্সফোর্ডের ডিকশনারিতে ২৬টি কোরিয়ান শব্দ যুক্ত করা হলো   

ভৌগলিক এবং ভাষার পার্থক্য সত্ত্বেও কে-ড্রামার চরিত্রগুলো এমন যে, পৃথিবীর অন্যান্য অঞ্চলের মানুষ সহজেই এর সাথে নিজেদের মিল খুঁজে পায়।
টিবিএস ডেস্ক
06 October, 2021, 01:30 pm
Last modified: 06 October, 2021, 01:47 pm
দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটিএসের খ্যাতি এখন বিশ্বজোড়া

সদ্য প্রচার পাওয়া স্কুইড গেম দেখে হোক কিংবা বিটিএসের বাটার, ডিনামাইটের মতো হিট গানগুলো শুনে হোক- আপনার জীবনে যে কিছুটা হলেও কোরিয়ান প্রভাব পড়বে, সে সম্ভাবনা অশেষ।

এই প্রভাব থেকে বোধহয় মুক্ত হতে পারে নি অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিও। তাইতো এর সর্বশেষ সংস্করণে কোরিয়ান বংশোদ্ভূত ২৬টি নতুন শব্দ যুক্ত করেছে অক্সফোর্ড কর্তৃপক্ষ।

"আমরা কোরিয়ান তরঙ্গের একেবারে শীর্ষে আরোহন করতে যাচ্ছি", এক বিবৃতিতে এমনটিই বলেছে ডিকশনারি কর্তৃপক্ষ। 

তালিকার বড় অংশ জুড়ে রয়েছে কোরিয়ার খাবারের নাম। যেমন- 

  • বানচান- ভাতের সাথে পরিবেশন করা সবজির সাইড ডিশ
  • বুলগোগি- কোরিয়ান রান্নায় গরু বা শূকরের মাংসের পাতলা টুকরো যা প্রথমে ম্যারিনেট করে পরে গ্রিল অথবা স্টার-ফ্রাই করা হয়। 
  • কিমবাপ- সামুদ্রিক শৈবালে মোড়ানো বাইট সাইজের কোরিয়ান ডিশ যার মধ্যে ভাত এবং অন্যান্য উপাদান মিশ্রিত থাকে। 
কোরিয়ান ঐতিহ্যবাহী খাবার কিমবাপ, দেখতে অনেকটাই জাপানি সুশির মতো। অনেকে একে কোরিয়ান রাইস রোলও বলে থাকে; ছবি-পিন্টারেস্ট

তালিকায় থাকা দক্ষিণ কোরিয়ার পপ সংস্কৃতির প্রতিনিধিত্বমূলক অন্যান্য শব্দগুলো যেন স্কুইড গেম, প্যারাসাইট এবং বিটিএস- এর আন্তর্জাতিক সাফল্যকেই মেলে ধরে-   

  • হালিয়্যু- দক্ষিণ কোরিয়া এবং এর জনপ্রিয় সংস্কৃতিতে ক্রমবর্ধমান আন্তর্জাতিক আগ্রহ, যা দক্ষিণ কোরিয়ার সঙ্গীত, চলচ্চিত্র, টিভি, ফ্যাশন এবং খাবারের বৈশ্বিক সাফল্যের প্রতিনিধিত্ব করে।
  • কে ড্রামা- কোরিয়ান ভাষায় এবং দক্ষিণ কোরিয়ায় নির্মিত টেলিভিশন সিরিজ।
  • মানহোয়া- কার্টুন এবং কমিক বইয়ের একটি কোরিয়ান ধারা, যা প্রায়ই জাপানি মাঙ্গা দ্বারা প্রভাবিত। 
  • মুকবাং- সরাসরি সম্প্রচারিত ভিডিও (লাইভস্ট্রিম) যেখানে কোন ব্যক্তি প্রচুর পরিমাণে খাবার খেয়ে থাকে আবার একই সাথে দর্শকদের সাথে যোগাযোগ করতে থাকে। 

অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির ভাষ্যে, "তারা দেখায় কিভাবে মহাদেশের বিভিন্ন অংশে এশিয়ানরা তাদের নিজস্ব স্থানীয় প্রেক্ষাপটে শব্দগুলোর উদ্ভাবন ও বিনিময় করে, তারপর এই শব্দগুলোকে বিশ্বের বাকি ইংরেজি ভাষীদের সাথে পরিচয় করিয়ে দেয়; এইভাবে কোরিয়ান তরঙ্গ ইংরেজি শব্দের সাগরে ঢেউ তুলতে থাকে"।   

একটি গ্লোবাল মাইন্ডসেট

কিংস কলেজ লন্ডনের সংস্কৃতি ও শিল্প নিয়ে গবেষণাকারী ড. হাই-কিউং লিয়ের মতে, "কে-পপের প্রথম সাফল্যের পর ১০ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, ইতিমধ্যে তাই কোরিয়ান সাংস্কৃতিক প্রযোজকদের একটি গ্লোবাল মাইন্ডসেট তৈরী হয়ে গেছে"। 

কে-ড্রামা এবং কে-পপের উত্থানের দিকে তাকিয়ে লি বলেন, ভৌগলিক এবং ভাষার পার্থক্য সত্ত্বেও কে-ড্রামার চরিত্রগুলো এমন যে, যুক্তরাজ্য এবং অন্যান্য অঞ্চলের মানুষ সহজেই এর সাথে নিজেদের মিল খুঁজে পায়।

"চরিত্রগুলোর খুব বেশি আশা নেই, ভবিষ্যত নেই এবং তারাও কেবল বেঁচে থাকার জন্য লড়াই করছে"।

"এই নাটক বা চলচ্চিত্রগুলো বিনোদনমূলক, এবং তাদের এমন অনন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা বিশ্বজুড়ে মানুষের সাথে একাত্ম হতে পারে"।

নেটফ্লিক্সের মতে, ৯০টি দেশে স্কুইড গেম শীর্ষে অবস্থান করছে

"তারা সমাজ এবং সামাজিক অর্থনৈতিক অবস্থার একটি সমালোচনা উপস্থাপন করে, যা মানুষেরা নিজেদের চরিত্রের মাধ্যমে সম্পর্কযুক্ত করতে পারে"। 

তিনি বলেন, সাংস্কৃতিক উৎপাদনের ক্ষেত্রে এই ইন্ডাস্ট্রি পশ্চিমা দেশগুলোর সঙ্গে মিশেছে এবং তার বিশ্বাস, এর স্রোত বাড়তেই থাকবে। 

তাছাড়া প্রযুক্তি এবং প্রতিভার পরিপ্রেক্ষিতে, তারা অত্যাধুনিক এবং উচ্চমানের কন্টেন্ট উৎপাদনের ক্ষমতা রাখে", যোগ করেন লি।

কোরিয়ান সংস্কৃতির উত্থান

মনে আছে 'গ্যাংনাম স্টাইল' খ্যাত র‍্যাপার সাইয়ের কথা! দক্ষিণ কোরিয়ান পপতারকা হিসেবে ২০১২ সালে তিনিই প্রথম ইউকে টপচার্টের শীর্ষে উঠেছিলেন। 

অস্কারজয়ী চলচ্চিত্র প্যারাসাইট বর্তমানে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি আয় করা বিদেশি ভাষার চলচ্চিত্র।

পপ গ্রুপ বিটিএস যুক্তরাজ্যে চার্ট-টপিং অ্যালবাম স্কোর করা প্রথম কোরিয়ান এক্ট- তাছাড়া এই বছরই তারা রেডিও ওয়ানে হাজির হয়ে বিশেষ লাইভ লাউঞ্জ পারফরম্যান্স রেকর্ড করেছে। 

আর সর্বশেষ সংযোজন স্কুইড গেম নেটফ্লিক্সের সবচেয়ে বেশিবার দেখা সিরিজ হতে চলেছে- এটি যুক্তরাজ্যের শীর্ষ ১০ এর তালিকায় রয়েছে এবং এর ৯৫% দর্শকই কোরিয়ার বাইরের! 

  • সূত্র- বিবিসি 

Related Topics

টপ নিউজ

কোরিয়ান সংস্কৃতি / দক্ষিণ কোরিয়া / বিটিএস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ফুটবল বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো হাফটাইম শো, গাইবেন শাকিরা-ম্যাডোনা ও বিটিএস
  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ
  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়
  • ‘সেকেলে’ বলে একসময় হাসাহাসি হতো, কোরিয়ার সেই গানই এখন নতুনভাবে ফিরে আসছে

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net