Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
কাবাঘর খুলে দিচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 September, 2020, 11:30 am
Last modified: 23 September, 2020, 03:22 pm

Related News

  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 
  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত

কাবাঘর খুলে দিচ্ছে সৌদি আরব

তবে প্রথমেই হয়তো সৌদির বাইরের নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না। প্রথম ধাপে শুধুমাত্র সৌদির নাগরিক ও বাসিন্দারা ওমরাহ পালনের অনুমতি পাবেন বলে জানানো হয়েছে।
টিবিএস ডেস্ক
23 September, 2020, 11:30 am
Last modified: 23 September, 2020, 03:22 pm
ছবি: রয়টার্স

স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ওমরা পালনের জন্য মসজিদুল হারাম (কাবা শরিফ) এবং মহানবীর রওজা মোবারক জিয়ারতের জন্য মাসজিদে নববী ধীরে ধীরে চার ধাপে খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কাবা ঘর খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বজুড়ে করোনা মহামারি পরিস্থিতির কারণে গত মার্চ মাস থেকেই কাবা ঘর বন্ধ রাখা হয়েছে। 

তবে প্রথমেই হয়তো সৌদির বাইরের নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না। প্রথম ধাপে শুধুমাত্র সৌদির নাগরিক ও বাসিন্দারা ওমরাহ পালনের অনুমতি পাবেন বলে জানানো হয়েছে।

সৌদি আরবের গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রথম ধাপে ৪ অক্টোবর হতে শুধু সৌদি আরবের অভ্যন্তরে বসবাসরত দেশটির নাগরিক এবং বিদেশিরা স্বাস্থ্য সতর্কতা ব্যবস্থাকালে কাবা শরিফের মোট ধারণক্ষমতার ৩০ শতাংশ হারে (দৈনিক প্রায় ছয় হাজার) ওমরা পালন করতে পারবেন।

এমন ব্যক্তিরা দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর হতে মোট ধারণক্ষমতার ৭৫ শতাংশ হারে (দৈনিক প্রায় ১৫ হাজার উমরাকারী ও ৪০ হাজার নামাজ আদায়কারী) মসজিদুল হারামে ওমরা ও নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারাত করতে পারবেন।

তৃতীয় ধাপে ১ নভেম্বর হতে সৌদির অভ্যন্তরের ও বাইরের সৌদি নাগরিক ও বিদেশিরা স্বাস্থ্য সতর্কতা মেনে শত ভাগ (দৈনিক প্রায় ২০ হাজার উমরাকারী ও ৬০ হাজার নামাজ আদায়কারী) উপস্থিতিতে মসজিদুল হারামে ওমরা ও নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারাত করতে পারবেন।

এ সময়ে বিদেশি ওমরাকারীরা সৌদি আরবে আসতে পারবেন। তবে অবস্থা বুঝে কোন কোন দেশের ওমরাকারীরা আসত পারবেন তা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়ে দেবে।

চতুর্থ ধাপে করোনার বিপদ শেষ হয়েছে মর্মে ঘোষণা দেয়ার পর সবাই স্বাভাবিক সময়ের মতো মসজিদুল হারাম ও মসজিদে নববীতে যেতে পারবেন।

ওমরা পালন ও মহানবীর রওজা মোবারক জিয়ারতের কার্যক্রমগুলো সৌদি সরকারের হজ মন্ত্রণালয়ের 'ইতামারনা' অ্যাপের মাধ্যমে ব্যবস্থাপনা করা করা হবে।  
 
Related Topics

টপ নিউজ

ওমরাহ হজ / কাবা শরীফ / সৌদি আরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 
  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net