Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
কলকাতায় রেল ভবনে আগুন, নিহত ৯

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
09 March, 2021, 09:40 am
Last modified: 09 March, 2021, 09:43 am

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট
  • পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সংঘাত: ভাঙড়ে ব্যাপক সহিংসতা, কলকাতায় তৃণমূল কর্মীর মরদেহ উদ্ধার
  • যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরীতে অগ্নিকাণ্ড, ৩ নাবিক আহত
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: গার্ডের বাধা পেরিয়ে নাতনি বাঁচলেও নিখোঁজ দাদি

কলকাতায় রেল ভবনে আগুন, নিহত ৯

এই বিধ্বংসী আগুনের মধ্যে কেন লিফট ব্যবহার করা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। লিফটের ব্যবহারের জন্য বিদ্যুৎ সংযোগ প্রয়োজন। কিন্তু এরকম আগুন লাগলে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
হিন্দুস্তান টাইমস
09 March, 2021, 09:40 am
Last modified: 09 March, 2021, 09:43 am
ছবি-হিন্দুস্তান টাইমস

ভারতের কলকাতায় স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে সোমবার সন্ধ্যায় অগ্নিকান্ডে নয়জনের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলো ভবনের লিফট থেকে উদ্ধার করা হয়। 

মৃতদের সবাইকে শনাক্ত করা যায়নি। তবে মৃতদের মধ্যে আছেন পূর্ব রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল, দমকলের চার কর্মী, হেয়ার স্ট্রিট থানার এএসআই, আরপিএফের এক কনস্টেবল। বাকি দু'জনের পরিচয় এখনও জানা যায়নি। 

সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসের ১৩ তলায় আগুন লাগে। সেই সময় অফিসে প্রায় ৫০০ জন ছিলেন। আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়ে ১২ তলায়। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ২৫টি গাড়ি।  কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকে। ঘণ্টা চারেকের চেষ্টায় প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু রাতের দিকে ফের কয়েক দফায় নতুন করে আগুন ছড়িয়ে পড়ে। শেষপর্যন্ত ভোর ৪টা ১০ মিনিট নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 

তবে এই বিধ্বংসী আগুনের মধ্যে কেন লিফট ব্যবহার করা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। লিফটের ব্যবহারের জন্য বিদ্যুৎ সংযোগ প্রয়োজন। কিন্তু এরকম আগুন লাগলে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। নাহলে পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে ওঠে।  

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখতে চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রেল। পৃথকভাবে তদন্ত করবে কলকাতা পুলিশ এবং দমকল বাহিনীও।

রাতেই ঘটনাস্থলে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আগুনে ঝলসে যাওয়ায় দেহগুলো শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। দু'তিনজনের দেহ চিহ্নিত করেছেন সহকর্মীরা। ময়নাতদন্ত রাতেই করা হয়। যা বাধ্যতামূলক। কিন্তু  শনাক্তকরণ ছাড়া কি আমরা পরিবারের হাতে দেহ তুলে দিতে পারি?' 

তিনি  জানান, মৃতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে এবং পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। 

সেই সাথে রেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, রেলের থেকে ভবনের নকশা চাওয়া হয়েছিল। কিন্তু তা পাওয়া যায়নি। সেই নকশা পেলে দমকলের কাজে সুবিধা হত বলে জানান তিনি। 

Related Topics

টপ নিউজ

কলকাতা / ভবনে আগুন / অগ্নিকান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট
  • পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সংঘাত: ভাঙড়ে ব্যাপক সহিংসতা, কলকাতায় তৃণমূল কর্মীর মরদেহ উদ্ধার
  • যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরীতে অগ্নিকাণ্ড, ৩ নাবিক আহত
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: গার্ডের বাধা পেরিয়ে নাতনি বাঁচলেও নিখোঁজ দাদি

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net