Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
করোনা ভাইরাস: সৌদি আরবে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
09 March, 2020, 02:20 pm
Last modified: 09 March, 2020, 05:31 pm

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

করোনা ভাইরাস: সৌদি আরবে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান

তবে শিক্ষা কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য স্কুল ও কলেজগুলোকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য বলেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
টিবিএস রিপোর্ট
09 March, 2020, 02:20 pm
Last modified: 09 March, 2020, 05:31 pm
করোনাভাইরাস প্রাদুর্ভাবের আশঙ্কায় সৌদি কর্তৃপক্ষ উমরাহ স্থগিত করার পর প্রায় শূন্য মসজিদুল হারামের কাবা প্রাঙ্গণ। ছবি: রয়টার্স

করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে সৌদি আরবে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

সৌদি শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, করোনাভাইরাস যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সোমবার থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আরব নিউজের। 

বন্ধ ঘোষণা করা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-সব সরকারি ও বেসরকারি স্কুল, ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়।   

তবে শিক্ষা কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য স্কুল ও কলেজগুলোকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য বলেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। 

সৌদি শিক্ষামন্ত্রী হামিদ বিন মোহাম্মদ আল শেখ বলেছেন, স্কুল ও কলেজ বন্ধ রাখার এ সিদ্ধান্ত সাময়িক। করোনাভাইরাসের প্রাদুর্ভার একটু কমে গেলেই সব স্বাভাবিক গতিতে চলবে। 

সৌদির নতুন আক্রান্তদের মধ্যে থাকা মার্কিন পর্যটককে সোমবার রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিন জনের মধ্যে একজন সৌদি নাগরিক ও অপর দুই জন বাহরাইনের নাগরিক দুই নারী। আক্রান্ত সৌদি কাতিফে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে গিয়ে ভাইসরাটিতে সংক্রমিত হন আর ওই দুই নারী ইরাক থেকে সৌদি আরবে আসার পর তাদের সংক্রমণ ধরা পড়ে। 

দেশটির বিনোদন কর্তৃপক্ষ সোমবার রিয়াদ বুলেভার্ড ও উইন্টার ওয়ান্ডারল্যান্ড বন্ধ ঘোষণা করেছে।

সৌদি আরবের বৃহত্তম ক্রীড়া ইভেন্ট বলে ঘোষিত 'সৌদি গেমস' ২৩ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে বলে আল আরাবিয়া টেলিভিশন জানিয়েছে।

রোববার সৌদি আরব বাহরাইন, কুয়েত ও আরব আমিরাতের সঙ্গে ল্যান্ড ক্রসিংয়ে বাণিজ্যিক ট্রাকের চলাচল সীমাবদ্ধ করেছে। এর পাশাপাশি দেশটির তিনটি বিমানবন্দরে যাত্রীদের আগমণও সীমিত করেছে। 

সৌদির প্রতিবেশী কাতারে ১৫ জনের সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার থেকে ১৪টি দেশের ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।

ইতালি ও ফিলিপিন্স ভ্রমণ করে আসা এক মার্কিন নাগরিকসহ নতুন করে চার জনের দেহে সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়ায়।

এর আগে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস আতংকে ইতালিতে সব স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দেশটির সরকার।

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ / করোনা ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net