Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
করোনার টিকা আবিষ্কারে কাজ করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
02 April, 2020, 04:10 pm
Last modified: 02 April, 2020, 04:19 pm

Related News

  • ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বরে বিএটি বাংলাদেশের লোকসান ১৩৬ কোটি টাকা 
  • দ্বিতীয় প্রান্তিকে বিএটি বাংলাদেশের মুনাফা হ্রাস ৮১%, রাজস্ব ২৩% কমেছে ঢাকা কারখানা বন্ধের কারণে
  • সাভার কারখানায় ২৯৭ কোটি টাকা বিনিয়োগ করবে বিএটি বাংলাদেশ
  • সুপ্রিম কোর্টে আপিল খারিজ: মহাখালীর প্রধান কার্যালয় ও কারখানা ছাড়তে হবে বিএটি বাংলাদেশকে
  • তিন মাসে বিএটি বাংলাদেশের ৯ হাজার ৫৯৭ কোটি টাকার ব্যবসা, সিগারেট বিক্রি কমেছে ৫৩৮ কোটি শলাকা

করোনার টিকা আবিষ্কারে কাজ করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

সফল হলে সপ্তাহে ১০ থেকে ৩০ লাখ ডোজ র্পযন্ত টিকা তৈরি করা সম্ভব হবে।
টিবিএস রিপোর্ট
02 April, 2020, 04:10 pm
Last modified: 02 April, 2020, 04:19 pm

সারাবিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের টিকা আবিষ্কারে মাঠে নেমেছে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। 

টিকা তৈরির কাজে ইতোমধ্যে বেশ খানিকটা এগিয়েও গেছে বিএটি'র যুক্তরাষ্ট্রভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান কেন্টাকি বায়োপ্রসেসিং (কেবিপি)। করোনা প্রতিরোধে প্রস্তুতকৃত তাদের প্রতিষেধকটি র্বতমানে প্রি-ক্লিনিক্যাল পরীক্ষা র্পযায়ে রয়েছে। এই পরীক্ষায় সফল হলে এবং সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি উপযুক্ত অংশীদার পেলে আগামী জুন মাস থেকে প্রতি সপ্তাহে ১০ থেকে ৩০ লাখ ডোজ র্পযন্ত টিকা তৈরির আশা করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। 

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মালিকানাধীন কেন্টাকি বায়োপ্রসেসিং (কেবিপি) সংস্থাটি সাধারণত বাণিজ্যিক কর্মকাণ্ডে পরিচালিত হয়। কিন্তু করোনা মহামারীর বিপর্যস্ত এই সময়ে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক বিবেচনার জায়গা থেকে প্রতিষ্ঠানটি বিনা লাভে করোনা প্রতিষেধক টিকা তৈরির কার্যক্রম চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে।"

সেখানে আরও বলা হয়, "টিকা উন্নয়ন কার্যক্রমে বিএটি'র অত্যাধুনিক 'ফাস্ট গ্রোয়িং টোব্যাকো প্লান্ট টেকনোলজি' ব্যবহার করা হচ্ছে। এতে বেশ কয়েকটি ক্ষেত্রে টিকা তৈরি প্রচলিত প্রযুক্তির চেয়ে বেশি সুবিধা পাওয়া যাবে। যেমন- তামাক গাছ যেহেতু মানব রোগ সৃষ্টিকারী কোনো জীবাণু তৈরি করতে পারে না, কাজেই টিকা তৈরির এই প্রক্রিয়াটি তুলনামূলকভাবে নিরাপদ। এটি দ্রুততরও বটে, কারণ টিকার উপাদান তামাক গাছে দ্রুত জমে থাকে। আরও সহজ করে বলতে গেলে, প্রচলিত পদ্ধতিতে টিকা তৈরির উপাদান প্রস্তুত করতে যেখানে কয়েক মাস লেগে যায়, সেখানে তামাক গাছে লাগে মাত্র ৬ সপ্তাহ। টিকা তৈরির ক্ষেত্রে প্রচলিত পদ্ধতিতে যেখানে প্রায়ই হীমায়িত করার প্রয়োজন পড়ে, সেখানে কেবিপি উদ্ভাবিত পদ্ধতিতে তা কক্ষের তাপমাত্রাতেই করা যায়। এবং এই প্রক্রিয়ায় প্রস্তুতকৃত টিকার প্রতিটি ডোজের মাধ্যমে মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যকরভাবে সক্রিয় করা সম্ভব।"

মার্কিন যুক্তরাষ্ট্রে বিএটি'র সহযোগী প্রতিষ্ঠান রেনল্ড আমেরিকান কর্পোরেশন ২০১৪ সালে কেবিপি'কে অধিগ্রহণ করে। প্রতিষ্ঠানটির তামাক নিষ্কাশনের অনন্য কিছু প্রযুক্তি কাজে লাগিয়ে রেনল্ড আমেরিকানের নতুন বিভাগের অ-দহনশীল পণ্য তৈরির উদ্দেশ্যেই এটি করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি কেবিপি 'কোভিড-১৯' বা করোনা ভাইরাসের জিনগত ধারার একটি অংশের ক্লোন করেছে, যার মাধ্যমে 'অ্যান্টিজেন' আবিষ্কারের সম্ভাবনার দ্বার খুলে গেছে। 'অ্যান্টিজেন' হচ্ছে এমন একটি পদার্থ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, বিশেষত: 'অ্যান্টিবডি' তৈরিতে সক্রিয় ভূমিকা রাখে। পরর্বতীতে এই অ্যান্টিজেন পুনঃরায় উৎপাদনের জন্য তামাক গাছে সন্নিবেশিত করা হয়। প্রথম চাষের পর এন্টিজেনটি বিশুদ্ধ করা হয়। র্বতমানে সেটির প্রি-ক্লিনিক্যাল পরীক্ষা চলছে। 

"দ্রুততম সময়ের মধ্যে টিকাটির ক্লিনিকাল স্টাডি শুরু করতে সরকারি সংস্থাগুলোর মধ্যে উপযুক্ত অংশীদার খুঁজছে বিএটি। যাবতীয় প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করা গেলে সরকার এবং তৃতীয় পক্ষের উৎপাদনকারীদের সহায়তায় প্রতি সপ্তাহে ১০ লাখ থেকে ৩০ লাখ ডোজ টিকা তৈরি করা যাবে বলে বিশ্বাস ব্রিটিশ আমেরিকান টোব্যাকো'র।"

এ বিষয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো'র সায়েন্টিফিক রির্সাচের ডিরেক্টর ড. ডেভিড ও'রিলি বলেন, "টিকা তৈরির কাজটি চ্যালেঞ্জিং এবং জটিল। কিন্তু আমরা বিশ্বাস করি যে, আমাদের টোব্যাকো প্লান্ট টেকনোলজি প্ল্যাটর্ফম ব্যবহার করে আমরা ইতোমধ্যেই এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছি। এখন 'কোভিড -১৯' এর বিরুদ্ধে যুদ্ধে জয়ে সরকার ও অন্যান্য সকল অংশীদারের সঙ্গে কাজ করার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। সমাজের সবাইকে সাথে নিয়ে বিশ্বের যে কোনো সমস্যা মোকাবেলায় আমরা সব সময় জাতিসংঘের পাশে আছি। এবং নিজেদের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সারা বিশ্বের সমবেত প্রচেষ্টায় সামিল হয়ে 'কোভিড-১৯' সংক্রমণ রুখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

Related Topics

টপ নিউজ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ / করোনার প্রতিষেধক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বরে বিএটি বাংলাদেশের লোকসান ১৩৬ কোটি টাকা 
  • দ্বিতীয় প্রান্তিকে বিএটি বাংলাদেশের মুনাফা হ্রাস ৮১%, রাজস্ব ২৩% কমেছে ঢাকা কারখানা বন্ধের কারণে
  • সাভার কারখানায় ২৯৭ কোটি টাকা বিনিয়োগ করবে বিএটি বাংলাদেশ
  • সুপ্রিম কোর্টে আপিল খারিজ: মহাখালীর প্রধান কার্যালয় ও কারখানা ছাড়তে হবে বিএটি বাংলাদেশকে
  • তিন মাসে বিএটি বাংলাদেশের ৯ হাজার ৫৯৭ কোটি টাকার ব্যবসা, সিগারেট বিক্রি কমেছে ৫৩৮ কোটি শলাকা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net