Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ঈদের ৫ দিন সৌদি আরবে ২৪ ঘণ্টার কারফিউ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 May, 2020, 11:05 am
Last modified: 13 May, 2020, 11:18 am

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

ঈদের ৫ দিন সৌদি আরবে ২৪ ঘণ্টার কারফিউ

ঈদের আগ পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সচল থাকবে এবং নাগরিকেরা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঘরের বাইরে স্বাধীনভাবে চলাচল করতে পারবেন। পবিত্র মক্কা নগরী ছাড়া দেশটির অন্যান্য অঞ্চলের বাসিন্দারা এই সুবিধা পাবেন।
টিবিএস ডেস্ক
13 May, 2020, 11:05 am
Last modified: 13 May, 2020, 11:18 am
ছবি: শাটারস্টক

ঈদুল ফিতরের সরকারি ছুটির পাঁচদিন সৌদি আরবে ২৪ ঘন্টার কারফিউ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাস সৃষ্ট রোগ কোভিড-১৯ বিস্তার রোধের উদ্দেশ্যে আগামী ২৩ থেকে ২৭ মে পর্যন্ত এ কারফিউ আরোপের কথা গতকাল মঙ্গলবার জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

ঈদের আগপর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সচল থাকবে এবং নাগরিকেরা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঘরের বাইরে স্বাধীনভাবে চলাচল করতে পারবেন। পবিত্র মক্কা নগরী ছাড়া দেশটির অন্যান্য অঞ্চলের বাসিন্দারা এই সুবিধা পাবেন। মক্কাকে ২৪ ঘণ্টার কঠোর কারফিউয়ের আওতায় রাখা হয়েছে। 

এর আগে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির জাজান প্রদেশের বাইস নগরেও ২৪ ঘণ্টা লকডাউন চালু করে। খবর আরব নিউজের। 

তবে সেখানেও জরুরি ওষুধ ও খাদ্য ক্রয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নাগরিকদের ঘরের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।  

#WATCH: Arab News' @HussamMayman reports on latest #Coronavirus figures in Saudi Arabia and #Eid restrictions announced by the interior ministryhttps://t.co/EBbDk0AO2S pic.twitter.com/KTKprHz0pO— Arab News (@arabnews) May 12, 2020

গত মার্চেই সৌদি আরবের বেশিরভাগ অঞ্চল ও শহরে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছিল। পবিত্র রমজানের শুরুতে তা শিথিল করা হয়। তবে নভেল করোনাভাইরাসের বেশি প্রাদুর্ভাব থাকা এলাকাগুলোতে লকডাউন শিথিল করা হয়নি। 

গতকাল মঙ্গলবার নাগাদ অবশ্য সৌদিতে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠাদের সংখ্যা বেড়েছে। 

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত ৪২ হাজার ৯২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬৪ জনের। আর সুস্থ হতে পেরেছে ১৫ হাজার ২৫৭ জন।

তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মোহাম্মদ আল-আব্দ আল-আলী সামাজিক আচার-অনুষ্ঠানে মানুষজন একত্র হলে তাতে করোনা সংক্রমণের সংখ্যা নতুন করে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রকাশ করেন। 
 

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / ঈদুল ফিতর / করোনাভাইরাস / লকডাউন / কারফিউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net