Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
আফগানিস্তান ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
15 August, 2021, 08:05 pm
Last modified: 16 August, 2021, 04:05 am

Related News

  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আফগানিস্তান ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি

এর আগে প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদী গণমাধ্যমটিকে জানান, প্রেসিডেন্ট সঙ্কট সমাধানের দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে ছেড়ে দিয়েছেন।
টিবিএস ডেস্ক 
15 August, 2021, 08:05 pm
Last modified: 16 August, 2021, 04:05 am
আশরাফ ঘানি। ছবি: টোলো নিউজ

আফগানিস্তান ছেড়ে প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। আজ রোববার (১৫ আগস্ট) দেশটির শীর্ষ শান্তি আলোচক আব্দুল্লাহ আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

জাতীয় সমঝোতা কাউন্সিলের প্রধান আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, "আমাদের সাবেক প্রেসিডেন্ট দেশ ছেড়ে চলে গেছেন।"

আফগান সরকারের কর্মকর্তাদের সঙ্গে এই মুহূর্তে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আলোচনা করছে তালেবান প্রতিনিধি দল। একইসময়, কাবুলকে ঘিরে রেখেছে গোষ্ঠীটির যোদ্ধারা। তাদের অনেকে শহরতলীতেও প্রবেশ করেছে। 

তাছাড়া, মোট ৩৪টি প্রদেশের মধ্যে ২৬টির দখল নিয়েছে কট্টর ইসলামপন্থী সংগঠনটি। 

এর আগে প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদী গণমাধ্যমটিকে জানান, প্রেসিডেন্ট সঙ্কট সমাধানের দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দকে দিয়েছেন। 

এসময় মোহাম্মদী বলেন, আফগান সরকারের একটি প্রতিনিধি দল সোমবার দোহা গিয়ে তালেবানের সঙ্গে আলোচনা করবে। 

তারপরই আজ বাংলাদেশ সময় সন্ধ্যায় আশরাফ ঘানি ও শীর্ষ তাঁর সহযোগীদের পালিয়ে যাওয়ার খবর প্রকাশিত হয়। 

ঘানির দেশত্যাগের খবরটি সত্য কিনা- তা অনুসন্ধান করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তালেবান গোষ্ঠীর এক কর্মকর্তাও।

ঘানির প্রাণসংশয়ের যথেষ্ট কারণ ছিল: বিশেষজ্ঞ অভিমত

এদিকে তালেবানের হাতে প্রেসিডেন্ট আশরাফ ঘানির প্রাণসংশয়ে পড়ার যথেষ্ট ঝুঁকি ছিল বলে আল জাজিরার কাছে মন্তব্য করেছেন এক বিশ্লেষক।

ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউড অব পিস- এর বিশেষজ্ঞ আসফান্দির মির বলেন, "তালেবানদের অধীনে বাঁচতে পারবেন না- ঘানির এমন ভয় পাওয়ার যথেষ্ট কারণ ছিল। অনেক আফগানই তাঁর উপর ক্ষুদ্ধ। তাছাড়া, গতকালও তিনি যেভাবে আপোষ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজকের পরিস্থিতি ঠিক তার বিপরীত। তিনি রাজনৈতিক ও সামরিকভাবে দেশকে রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। "

আজ দিনের প্রথমভাগ থেকেই মার্কিন দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর সন্ত্রাসবাদী গোষ্ঠী আল কায়েদাকে আশ্রয় দেওয়ার কারণে আফগানিস্তানে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা- সেই ঘটনার ২০ বছর পর আজ মার্কিনীদের শেষমুহূর্তে তড়িঘড়ি করে দূতাবাস কর্মী ও নাগরিকদের সরিয়ে নিতে হচ্ছে। 

এ বাস্তবতায় আবারো রাষ্ট্র ক্ষমতা দখলে নিতে চলেছে তালেবান। 

আফগান ওই কর্মকর্তাও স্বীকার করেছেন যে, তালেবানরা সবদিক থেকে কাবুলে প্রবেশ করা শুরু করেছে। তবে তাদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াইয়ের কোনো ঘটনা শোনা যায়নি।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আমাদের যোদ্ধারা শহরের উপকণ্ঠে অপেক্ষা করছে এবং বর্তমানে পশ্চিমা সমর্থিত সরকারের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা চলছে। 

তবে তিনি এও জানান, "শান্তিপূর্ণ ও সন্তোষজনক সমাধানের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হওয়ার আগপর্যন্ত রাজধানীর সকল প্রবেশপথে আমাদের যোদ্ধারা অপেক্ষা করবে।"


সূত্র: টোলোনিউজ, রয়টার্স, আল জাজিরা 

Related Topics

টপ নিউজ

আশরাফ ঘানি / আফগানিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net