Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
আদিবাসী ঐতিহ্যকে শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংগীত পরিবর্তন অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 January, 2021, 02:40 pm
Last modified: 02 January, 2021, 02:04 am

Related News

  • প্রতি হেক্টরে হাজার হাজার ইঁদুর, নষ্ট করছে ফসল, হানা দিচ্ছে বাড়িতে: নাজেহাল অস্ট্রেলিয়ার কৃষকেরা
  • ব্র্যান্ড ‘টক্সিক’ হয়ে উঠেছে, তাই অস্ট্রেলিয়ার প্রথম ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা বাতিল
  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া
  • হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

আদিবাসী ঐতিহ্যকে শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংগীত পরিবর্তন অস্ট্রেলিয়ার

দেশটির আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্যকে শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংগীতের নতুন সংস্করণে বদল আনা হচ্ছে “আমরা তরুণ এবং মুক্ত (young and free)” লাইনটিতে।
টিবিএস ডেস্ক
01 January, 2021, 02:40 pm
Last modified: 02 January, 2021, 02:04 am

আজ থেকে অস্ট্রেলিয়া গাইবে এক ভিন্ন জাতীয় সংগীত। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা করেন জাতীয় সংগীতের কিছু শব্দে পরিবর্তন আনার।

দেশটির আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্যকে শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংগীতের নতুন সংস্করণে বদল আনা হচ্ছে "আমরা তরুণ এবং মুক্ত (young and free)" লাইনটিতে।

স্কট মরিসনের সিদ্ধন্তে অবাক হলেও তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া সরকারের সংশ্লিষ্টজনেরা।

স্কটমরিসন আশা করে এই পরিবর্তনের মাঝে দিয়ে গড়ে উঠবে "ঐক্যের উদ্দীপনা"।

অষ্টাদশ শতাব্দীতে অস্ট্রেলিয়ায় ইংরেজ উপনিবেশ স্থাপন করার'ও ১০ হাজার বছর আগে থেকে সেখানে বসবাস করে আসছে স্থানীয় আদিবাসীরা।

জাতীয় সংগীত থেকে যে লাইনটি পরিবর্তন করা হচ্ছে "আমরা তরুণ এবং মুক্ত" (For we are young and free), তা মূলত আধুনিক অস্ট্রেলিয়ার প্রতিচ্ছবি। উক্ত লাইনটির পরিবর্তে পরবর্তী সময় থেকে গাওয়া হবে "আমরা এক এবং মুক্ত" ("For we are one and free.)।

এর আগে গত বছর (২০২০) নিউ সাউথ ওয়েলস রাজ্যের নেতা গ্ল্যাডিস বেরেজিকলিয়ান এই পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, উক্ত লাইনটিতে অস্ট্রেলিয়ার "গর্বিত আদিবাসী জাতিসত্তার সংস্কৃতি" উপেক্ষা করা হয়েছে।

প্রধানমন্ত্রী মরিসন বলেন, "তরুণ এবং মুক্ত'কে 'এক এবং মুক্ত' করে দিলে কিছুই খোয়া যায়না, কিন্তু আমি বিশ্বাস করি এটা যোগ করে অনেক কিছুই।"

তিনি আরও বলেন, "জাতি হিসেবে আমরা যে দূরত্ব অতিক্রম করেছি এটা তার স্বীকৃতি দেয়। এটা স্বীকৃতি দেয় যে আমাদের জাতীয় ইতিহাস ৩০০ টিরও বেশি আলাদা জাতিসত্তা এবং ভাষার ভেতর থেকে বিকশিত হয়েছে এবং আমরা পৃথিবীর সবচেয়ে সফল বহুসাংস্কৃতিক জাতি।"

তিনি আরো বলেন যে, এই পরিবর্তন মহামারীরকালে তৈরি হওয়া অস্ট্রেলিয়ার ঐক্যকে প্রসিদ্ধ করেছে।

বিরোধী দলীয় নেতা অ্যান্থনি আলবানিজ বলেন, "এ নিয়ে গর্বিত হওয়া উচিত যে আমাদের এখানে বিশ্বের প্রাচীনতম নিরবচ্ছিন্ন সভ্যতা রয়েছে আদিবাসীদের সাথে"।

সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়া সাংস্কৃতিক এবং রাজনৈতিক মাধম্যে আদিবাসীদের ইতিহাস তুলে ধরতে অভূতপূর্ব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ডিসেম্বর মাসে জাতীয় রাগবি দলের খেলোয়াড়রা ইংরেজিতে জাতীয় সঙ্গীত পরিবেশন করার আগে প্রথমবারের মতো আদিবাসী ভাষায় জাতীয় সঙ্গীত গায়। দলটি গান গেয়েছিল ইওরা জাতির ভাষায়, যারা সিডনি অঞ্চলের আদিবাসী।

Related Topics

টপ নিউজ

অস্ট্রেলিয়া / জাতীয় সঙ্গীত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • প্রতি হেক্টরে হাজার হাজার ইঁদুর, নষ্ট করছে ফসল, হানা দিচ্ছে বাড়িতে: নাজেহাল অস্ট্রেলিয়ার কৃষকেরা
  • ব্র্যান্ড ‘টক্সিক’ হয়ে উঠেছে, তাই অস্ট্রেলিয়ার প্রথম ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা বাতিল
  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া
  • হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net