Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
অভ্যুত্থানের বিরোধিতা করায় মিয়ানমারে ১,২৫,০০০ শিক্ষক বরখাস্ত 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 May, 2021, 12:40 pm
Last modified: 23 May, 2021, 01:34 pm

Related News

  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • বিমান হামলা ও চীনের সহায়তায় বিদ্রোহীদের দখলে চলে যাওয়া এলাকা পুনরুদ্ধার করছে মিয়ানমারের জান্তা
  • যেভাবে মিয়ানমারের সংকটে চীনের সুবিধা ও প্রভাব বাড়ছে
  • মিয়ানমারের জান্তা, জাতিগত সশস্ত্র গোষ্ঠী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে: চীন
  • মিয়ানমারের গৃহযুদ্ধে হুমকির মুখে চীনের যে গুরুত্বপূর্ণ বাণিজ্য করিডর

অভ্যুত্থানের বিরোধিতা করায় মিয়ানমারে ১,২৫,০০০ শিক্ষক বরখাস্ত 

অভ্যুত্থান শুরুর পর থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে স্বাস্থ্য ও বাণিজ্য খাতে বিপর্যয় দেখা দিয়েছে। গত কয়েক মাসে শিক্ষা ব্যবস্থাও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।  
টিবিএস ডেস্ক
23 May, 2021, 12:40 pm
Last modified: 23 May, 2021, 01:34 pm
মিয়ানমারের ইয়াঙ্গুনে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে একটি বিক্ষোভ অনুষ্ঠানে যোগ দেয়ার সময় ইয়াঙ্গুন ইউনিভার্সিটি অফ এডুকেশনের একজন শিক্ষক লাল ফিতা সম্বলিত প্রতীক প্রদর্শন করছেন। ছবি-রয়টার্স

ফেব্রুয়ারিতে শুরু হওয়া চলমান সামরিক অভ্যুত্থানের বিরোধিতা করে নাগরিক আন্দোলনে যোগ দেওয়ার জন্য মিয়ানমারে এক লাখ ২৫ হাজারের বেশি শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। মিয়ানমার শিক্ষক ফেডারেশনের একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

মিয়ানমারে নতুন শিক্ষাবর্ষ শুরুর মাত্র কয়েক দিন আগে এ খবর এলো। কিছু শিক্ষক এবং অভিভাবক তাদের প্রতিবাদের অংশ হিসেবে ইতিমধ্যে এ শিক্ষাবর্ষ শুরুর কর্মসূচীকে বয়কটের ঘোষণা দিয়েছেন।

পরিচয় প্রকাশ না করার শর্তে শিক্ষক ফেডারেশনের সে কর্মকর্তা জানান, শনিবার পর্যন্ত মোট এক লাখ ২৫ হাজার ৯০০ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।অভ্যুত্থান বিরোধী প্রচারণার অভিযোগে ইতিমধ্যে তার নামও সামরিক জান্তার তালিকায় রয়েছে।

দুই বছর আগের এক পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, দেশটিতে মোট ৪ লাখ ৩০ হাজার স্কুল শিক্ষক রয়েছেন।  
 
পেশায় শিক্ষক, ফেডারেশনের সে কর্মকর্তা বলেন, "মানুষকে কাজে ফিরিয়ে আনতে এগুলো শুধুই তাদের হুমকি হিসেবে কাজ করছে। তারা যদি সত্যি সত্যি এত বেশি সংখ্যক লোককে চাকরিচ্যুত করে, তবে তো পুরো ব্যবস্থাই ভেঙে পড়বে"। তিনি আরও জানান যে,  কাজে যোগ দিলে তার ওপর থেকে সমস্ত অভিযোগ সরিয়ে নেয়া হবে বলে জানানো হয়েছে।   

এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করলেও জান্তা মুখপাত্র বা মিয়ানমারের শিক্ষা মন্ত্রণালয়ের কারো কাছে পৌঁছতে পারে নি রয়টার্স। মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত পত্রিকা 'গ্লোবাল নিউ লাইট'  শিক্ষাব্যবস্থা পুনরায় চালু করতে শিক্ষক এবং শিক্ষার্থীদের স্কুলে ফিরে আসার আহ্বান জানিয়েছে।

অভ্যুত্থান শুরুর পর থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে স্বাস্থ্য ও বাণিজ্য খাতে বিপর্যয় দেখা দিয়েছে। গত কয়েক মাসে শিক্ষা ব্যবস্থাও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।  

শিক্ষকদের সংগঠনটি জানায়, অভ্যুত্থানের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাড়ে ১৯ হাজার কর্মচারীকেও বরখাস্ত করা হয়েছে।  

সন্তানদের বাড়িতেই রাখছেন অভিভাবকেরা

জুনে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষের জন্য আগামী সপ্তাহে নিবন্ধন শুরু হবে দেশটিতে। তবে অনেক অভিভাবকই জানিয়েছেন যে তারা বাচ্চাদের স্কুলে যেতে দেবেন না। 

মাইন্ট (৪২) নামক একজন অভিভাবক বলেন, "আমি আমার মেয়েকে স্কুলে ভর্তি করতে চাচ্ছি না কারণ আমি চাই না সে সামরিক একনায়কতন্ত্রের অধীনে পড়াশোনা করুক। তার নিরাপত্তা নিয়েও আমি উদ্বিগ্ন"। মাইন্টের ১৪ বছর বয়সী এক মেয়ে রয়েছে।

এদিকে নিরাপত্তা বাহিনী কর্তৃক শতাধিক মানুষ নিহতের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীদের একাংশও জানিয়েছে যে, তারা ক্লাস বর্জনের পরিকল্পনা করেছে। 

অষ্টাদশী লুইন বলেন, "আমি তখনই স্কুলে যাব, যখন আমরা গণতন্ত্র ফিরে পাব"।  

মিয়ানমারের শিক্ষাব্যবস্থার অবস্থান এই অঞ্চলের মধ্যে সবচেয়ে নিম্নে। গতবছর ৯৩টি দেশের ওপর করা এক বৈশ্বিক জরিপে মিয়ানমারের অবস্থান ছিল ৯২ এ। 
 
  • সূত্র-রয়টার্স 

Related Topics

টপ নিউজ

মিয়ানমার অভ্যুত্থান / মিয়ানমার সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • বিমান হামলা ও চীনের সহায়তায় বিদ্রোহীদের দখলে চলে যাওয়া এলাকা পুনরুদ্ধার করছে মিয়ানমারের জান্তা
  • যেভাবে মিয়ানমারের সংকটে চীনের সুবিধা ও প্রভাব বাড়ছে
  • মিয়ানমারের জান্তা, জাতিগত সশস্ত্র গোষ্ঠী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে: চীন
  • মিয়ানমারের গৃহযুদ্ধে হুমকির মুখে চীনের যে গুরুত্বপূর্ণ বাণিজ্য করিডর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net