Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
অভিসংশন ইস্যুতে ট্রাম্পের পক্ষে পুতিন

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
20 December, 2019, 11:15 am
Last modified: 20 December, 2019, 12:26 pm

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’: ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড পণ্যমূল্য বৃদ্ধির পর ট্রাম্প
  • চুক্তিতে পৌঁছাতে ‘বড্ড দেরি করেছে’ ইরান, এখন মাশুল দিতে হবে: ট্রাম্প

অভিসংশন ইস্যুতে ট্রাম্পের পক্ষে পুতিন

পুতিন বলেন, এটা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক যুদ্ধের সম্প্রসারণ। ডেমোক্র্যাটরা নির্বাচনে পরাজয়ের ফলাফল অন্যান্য উপায়ে পূরণের চেষ্টা করছে।
টিবিএস রিপোর্ট
20 December, 2019, 11:15 am
Last modified: 20 December, 2019, 12:26 pm
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পকে ‘বানোয়াট’ অভিযোগে অভিসংশিত করা হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ট্রাম্প এ বিপদ থেকে মুক্তি পাবেন এবং ক্ষমতায় বহাল থাকবেন। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বছরের সর্বশেষ সংবাদ সম্মেলন আয়োজন করেন পুতিন। সেখানেই ট্রাম্পের পক্ষে কথা বলেন তিনি। 

পুতিন বলেন, এটা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক যুদ্ধের সম্প্রসারণ। ডেমোক্র্যাটরা নির্বাচনে পরাজয়ের ফলাফল অন্যান্য উপায়ে পূরণের চেষ্টা করছে।

প্রসঙ্গত, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে দুই অভিযোগে ট্রাম্পকে অভিশংসিত করার পক্ষে ভোট দিয়েছে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও ক্ষমতাচ্যুত হননি ট্রাম্প। তাকে অপসারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রিপাবলিকান নিয়ন্ত্রিত উচ্চকক্ষ সিনেট।

ধারণা করা হচ্ছে যে, সেখানে খালাসি পেয়ে যাবেন ট্রাম্প। কেননা, রিপাবলিকানরা এখন পর্যন্ত ট্রাম্পের পক্ষেই রয়েছে। পুতিনও একইধরনের মনোভাব প্রকাশ করেছেন। তার দৃষ্টিভঙ্গিতে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পুরোপুরি বানোয়াট হিসেবে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। তিনি রিপাবলিকানদের ইঙ্গিত করে বলেন, তারা এসব বানোয়াট কারণে নিজেদের একজন প্রতিনিধিকে ক্ষমতা থেকে সরাতে চাওয়ার সম্ভাবনা কম।

ইমপিচমেন্টের জন্য ট্রাম্পের বিরুদ্ধে আনা দু’টি অভিযোগের মধ্যে প্রথম অভিযোগ- ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন ২৩০ জন এবং বিপক্ষে ভোট দিয়েছেন ১৯৭ জন।

অপরদিকে, দ্বিতীয় অভিযোগ তথা কংগ্রেসের কার্যক্রমে বাধা দিয়েছেন বলে মনে করে অভিশংসনের পক্ষে ভোট পড়েছে ২২৯টি ও বিপক্ষে পড়েছে ১৯৮ ভোট।

ভোটাভুটি চলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের মিশিগানের ব্যাটল ক্রিকের এক প্রচার সভায় ভাষণ দিচ্ছিলেন।

সেখানে তিনি বলেন, ‘আমরা যখন মিশিগানের জন্য লড়াই করছি, নতুন কর্মসংস্থান করছি, তখন কংগ্রেসের কট্টর বামপন্থীরা ঘৃণা ও বিদ্বেষে পূর্ণ হয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন কী ঘটছে সেখানে।’

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ভ্লাদিমির পুতিন / ডেমোক্র্যাট / ইমপিচমেন্ট / অভিশংসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’: ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড পণ্যমূল্য বৃদ্ধির পর ট্রাম্প
  • চুক্তিতে পৌঁছাতে ‘বড্ড দেরি করেছে’ ইরান, এখন মাশুল দিতে হবে: ট্রাম্প

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net