Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
অতি বিরল দুটি সাদা জিরাফ হত্যা করলো চোরাশিকারিরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 March, 2020, 11:55 am
Last modified: 11 March, 2020, 01:05 pm

Related News

  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • অ্যাঙ্গোলা থেকে ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ, ২২ এপ্রিল আসছে আরও একটি
  • কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের

অতি বিরল দুটি সাদা জিরাফ হত্যা করলো চোরাশিকারিরা

পৃথিবীর একমাত্র তিনটি সাদা জিরাফ ছিল কেনিয়ার একটি সংরক্ষিত বনাঞ্চলে। এর মাঝে মাদি জিরাফ এবং তার শাবককে অজ্ঞাত কারণে হত্যা করেছে চোরা শিকারির দল। এই ঘটনায় ওই অঞ্চলের বন্য প্রাণী সংরক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
টিবিএস ডেস্ক
11 March, 2020, 11:55 am
Last modified: 11 March, 2020, 01:05 pm

উত্তরপূর্ব কেনিয়ার দুটি অতি বিরল সাদা জিরাফকে হত্যা করেছে অজ্ঞাত চোরা শিকারির দল। স্থানীয় প্রাণী সংরক্ষণ কর্মীদের বরাতে দুঃসংবাদটি জানা গেছে। 

এর আগে কেনিয়ার গারিসা কাউন্টির সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে অবস্থিত এক গ্রামে মা জিরাফ এবং তার শাবকের মৃতদেহ আবিস্কার করেন বনরক্ষীরা। 

গ্রামবাসীরা জানায়, মৃত জিরাফ দুটিকে বনে পাওয়ার পরেই সেগুলোকে গ্রামে নিয়ে আসা হয়। হিরোলা সম্প্রদায়ের অধিবাসী গ্রামটির সকলেই বন্যপ্রাণী সংরক্ষণের সঙ্গে যুক্ত। 

তবে তৃতীয় আরেকটি সাদা জিরাফ এখনও জীবিত। বর্তমানে সেই পৃথিবীর একমাত্র সাদা জিরাফ। 

লিউসিজম নামক এক ধরনের বিরল রোগে প্রাণীদেহের চামড়ায় বর্ণহীনতার প্রবণতা দেখা যায়। মূলত এটি একটি জিনগত ত্রুটি। খবর বিবিসির। 

ইশাকবিনি হিরোলা সম্প্রদায়ের বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের ব্যবস্থাপক মোহাম্মদ আহমেদ নূর জানান, তিনমাস আগে আমরা জিরাফ দুটিকে শেষবারের মতো জীবিত দেখি। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। 

এক বিবৃতিতে তিনি জানান, আজকের দিনটি ইজারা উপজাতি এবং সমগ্র কেনিয়ার জন্য এক ভয়াবহ শোকের দিন। আমরাই একমাত্র সম্প্রদায় যারা সমগ্র বিশ্বের মাঝে এমন সাদা জিরাফের তত্ত্বাবধায়ক ছিলাম। 

'এই হত্যাকাণ্ড আমাদের সম্প্রদায়ের বন্য প্রাণী সংরক্ষণের কঠিন প্রচেষ্টার ওপর বড় রকমের আঘাত। বিরল এবং অতি দুর্লভ এই প্রাণীগুলোকে রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এই ঘটনার পর একমাত্র জীবিত সাদা জিরাফটিকে রক্ষার দায়িত্ব আরও বাড়লো' বলছিলেন আহমেদ নূর। 

উত্তর আফ্রিকার দেশটির প্রধান বন্য প্রাণী সংরক্ষণ সংরক্ষক সংস্থা কেনিয়া ওয়াইল্ডলাইফ সোসাইটি জিরাফদুটির চোরা শিকারিদের চিহ্নিত করা সম্ভব হয়নি বলে জানায়। কি কারণে তারা জিরাফ দুটিকে হত্যা করেছে সেটাও জানা যায়নি। তবে এই বিষয়ে সংস্থাটি বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছে। 

২০১৬ সালে প্রথম সাদা জিরাফগুলোর খোঁজ বিশ্ববাসী জানতে পারে। তখন বিশ্ব গণমাধ্যমে এই ঘটনায় ব্যাপক সাড়া পড়ে। গত তিন দশকে পৃথিবীর মোট ৪০ শতাংশ জিরাফের সংখ্যা কমেছে। মূলত চামড়া এবং মাংসের লোভেই চোরা শিকারির দল এই প্রাণীটিকে হত্যা করে।  

Related Topics

টপ নিউজ

বিরল প্রাণী / কেনিয়া / আফ্রিকা / চোরা শিকারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • অ্যাঙ্গোলা থেকে ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ, ২২ এপ্রিল আসছে আরও একটি
  • কেনিয়া থেকে লাগেজে করে ২,২০০ পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিকের ১ বছরের কারাদণ্ড
  • জ্বালানি সংকট মোকাবিলায় আফ্রিকার দিকে নজর বাংলাদেশের

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net