Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
জুন নাগাদ মাথাপিছু আয় বাড়বে ২৩৩ ডলার 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
10 May, 2022, 02:20 pm
Last modified: 10 May, 2022, 04:21 pm

Related News

  • অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি
  • শিক্ষা খাতের বরাদ্দকে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে: শিক্ষামন্ত্রী
  • এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন অর্থনৈতিক বাস্তবতার প্রস্তুতি নিতে হবে: বাণিজ্যমন্ত্রী  
  • জিডিপির তথ্য বিভ্রাট নিয়ে অতীতে সমালোচনা করেছি, এখন সঠিক তথ্য তুলে ধরা দায়িত্ব: জোনায়েদ সাকি
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে বাংলাদেশের জিডিপি ১.২% কমতে পারে, মূল্যস্ফীতি বাড়তে পারে ৪%: সানেম

জুন নাগাদ মাথাপিছু আয় বাড়বে ২৩৩ ডলার 

২০২১-২২ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে শতকরা ৭.২৫ ভাগ; মাথাপিছু আয় এখন ২৪১,৪৭০ টাকা বা ২৮২৪ মার্কিন ডলার।
টিবিএস রিপোর্ট
10 May, 2022, 02:20 pm
Last modified: 10 May, 2022, 04:21 pm

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ সাময়িক হিসাব অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় বাড়বে ২৩৩ ডলার বা ২০,১৮০ টাকা।  

বিবিএসের সাময়িক হিসাব অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে শতকরা ৭.২৫ ভাগ। সাময়িক হিসাবে চলতি অর্থবছরের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২,৮২৪ মার্কিন ডলার বা ২৪১,৪৭০ টাকা। 

প্রাপ্যতার সাপেক্ষে গত ৬/৭ মাসের তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২১-২২ অর্থবছরের জিডিপির এ সাময়িক হিসাব প্রস্তুত করা হয়েছে বলে আজ এক প্রেস রিলিজে জানিয়েছে বিবিএস।  

প্রেস রিলিজে আরও বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরে জিডিপি'র সার্বিক বিবেচনায় কৃষি খাতের প্রবৃদ্ধি শতকরা ২.২০%, শিল্প খাতে ১২.৩১% এবং সেবা খাতে ৮.৭২% প্রাক্কলন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল শতকরা ৬.৯৪ ভাগ এবং মাথাপিছু আয় ছিল ২১৯,৭৩৮ টাকা বা ২৫৯১ মার্কিন ডলার।

এদিকে একদিনেই ডলারের বিপরীতে ২৫ পয়সা দর হারিয়েছে টাকা। আন্তঃব্যাংক মুদ্রাবাজারে সোমবার (৯ মে) এক ডলারের জন্য ৮৬ টাকা ৭০ পয়সা খরচ করতে হয়,  যা রোববার লেগেছিল ৮৬ টাকা ৪৫ পয়সা।

মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ বিচ্ছিন্নতার জেরে বিশ্ববাজারে পণ্য ও কাঁচামালের মূল্য এখন ঊর্ধ্বগতি লক্ষ্য করছে, এতে করে আমদানি মূল্য বাড়ায় ডলারের বিপরীতে বিনিময় দর হারাচ্ছে টাকা।

বাংলাদেশের টাকার মতো বিশ্বের অন্যান্য দেশের ছোটখাট মুদ্রাগুলো বৈশ্বিক কাঁচামাল ও নিত্যপণ্যের অস্থিতিশীল মূল্যের শিকার হয়ে আমদানি ব্যয় মেটাতে প্রচণ্ড চাপের মুখে রয়েছে। এতে রেমিট্যান্স ও রপ্তানির মাধ্যমে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, তার চেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে।

ফলে 'মাথাপিছু আয় বাড়ছে' হিসাবে উঠে এলেও মানুষের পকেটের অবস্থার অগ্রগতি হচ্ছে, এমনটি এখনই বলা যাচ্ছে না।  

প্রসঙ্গত, মাথাপিছু আয় ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরের পাশাপাশি রেমিট্যান্সসহ যত আয় হয়, তার আর্থিক মূল্যের সমষ্টি মোট জাতীয় আয়। সে আয় মাথাপিছু ভাগ করে দেওয়া হয়। 
   
Related Topics

টপ নিউজ

জিডিপি / জিডিপি প্রবৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের অর্থনীতি
  • শিক্ষা খাতের বরাদ্দকে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে: শিক্ষামন্ত্রী
  • এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন অর্থনৈতিক বাস্তবতার প্রস্তুতি নিতে হবে: বাণিজ্যমন্ত্রী  
  • জিডিপির তথ্য বিভ্রাট নিয়ে অতীতে সমালোচনা করেছি, এখন সঠিক তথ্য তুলে ধরা দায়িত্ব: জোনায়েদ সাকি
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে বাংলাদেশের জিডিপি ১.২% কমতে পারে, মূল্যস্ফীতি বাড়তে পারে ৪%: সানেম

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net