Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
সংশোধিত এডিপি: সর্বোচ্চ বরাদ্দ কমছে স্বাস্থ্য খাতে

অর্থনীতি

সাইফুদ্দিন সাইফ
13 February, 2022, 09:45 am
Last modified: 13 February, 2022, 10:02 am

Related News

  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে
  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন
  • প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়ন হার ৫ শতাংশ বেড়েছে, তবে ব্যয় কমেছে ১,০৫৭ কোটি টাকা
  • জুলাই মাসে এডিপি বাস্তবায়ন হার মাত্র ০.৬৯ শতাংশ

সংশোধিত এডিপি: সর্বোচ্চ বরাদ্দ কমছে স্বাস্থ্য খাতে

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই বিভাগের মাধ্যমে এ খাতের বরাদ্দের অর্থ ব্যয় হয়। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এডিপি বরাদ্দের মাত্র ৯.৮৪% অর্থ ব্যয় করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। অন্যদিকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ব্যয় করেছে বরাদ্দের ২২% অর্থ।
সাইফুদ্দিন সাইফ
13 February, 2022, 09:45 am
Last modified: 13 February, 2022, 10:02 am

চলতি অর্থবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল, ১৭,৩০৭ কোটি টাকা। কিন্ত অর্থবছরের অর্ধেক সময় চলে গেলেও অর্থ ব্যয় হয়েছে খুবই কম। এ অবস্থায় সংশোধিত এডিপিতে স্বাস্থ্য খাতের বরাদ্দ ১৮.৭৯% কমানোর প্রস্তাব করেছে পরিকল্পনা কমিশন। 

পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের তথ্য অনুযায়ী, এডিপির ১৫ খাতের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ কমছে স্বাস্থ্য খাতে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই বিভাগের মাধ্যমে এ খাতের বরাদ্দের অর্থ ব্যয় হয়। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এডিপি বরাদ্দের মাত্র ৯.৮৪% অর্থ ব্যয় করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। অন্যদিকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ব্যয় করেছে বরাদ্দের ২২% অর্থ।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, কৃষি, পরিবহন এবং যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, শিক্ষাসহ সব খাতেই বরাদ্দ কমছে সংশোধিত এডিপিতে। তবে উল্লেখযোগ্য হারে ১০ শতাংশের চেয়ে বেশি বরাদ্দ কমছে স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি (১৪%), শিক্ষা খাতে (১০%)।  এছাড়া পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ কমছে ৯.৪২%।

পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের প্রধান মো. খন্দকার আহসান হোসেন বলেন, সংশোধিত এডিপি প্রণয়ণে মন্ত্রণালয় ও বিভাগগুলোর কাছে চাহিদা চাওয়া হয়েছে। পরিকল্পনা কমিশন, মন্ত্রণালয় ও বিভাগগুলোর প্রকল্প ভিত্তিক বরাদ্দের চাহিদা প্রস্তাব, বাস্তবায়ন হার এবং অর্থায়নের যোগান পর্যালোচনা করে স্বাস্থ্য, শিক্ষাসহ সবভিত্তিক খসড়া বরাদ্দ প্রস্তাবনা প্রণয়ন করেছে। খাতভিত্তিক এ বরাদ্দ প্রস্তাব চূড়ান্ত হবে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় (এনইসি)। আগামী মার্চে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভাটি অনুষ্ঠিত হবে।

পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআইবি) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, কোভিড পরিস্থিতি মোকাবেলা এবং অর্থনীতি পুনরুদ্ধারে যে সব খাতে গুরুত্ব দিয়ে অর্থ ব্যয় বাড়ানোর দরকার ছিল সেসব খাতে অর্থ ব্যয় বাড়ছে না। অর্থনীতি পুনরুদ্ধারসহ স্বাস্থ্য, শিক্ষা খাতে গুণগতভাবে অর্থ ব্যয় বাড়ানোর দরকার ছিল। কিন্ত তা বাড়েনি। সর্বোচ্চ বরাদ্দ পাওয়া মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের অর্থ ব্যয় সব চেয়ে কম। স্বাধীনতার ৫০ বছরে আমাদের মন্ত্রণালয় ও বিভাগগুলোর সক্ষমতা বাড়েনি। এ কারণেই সংশোধিত এডিপিতে বরাদ্দ কমানো হয়। 

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর গবেষণা পরিচালক অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা বলেন, স্বাস্থ্য খাতে আমাদের বরাদ্দ এমনিতে কম থাকে। তার মধ্যে যে বরাদ্দ দেওয়া হয়, তাও ব্যবহার করতে পারে না। স্বাস্থ্য খাতের প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যারা যুক্ত, তাদের বাস্তবায়ন সক্ষমতার অভাব রয়েছে। আবার বৈদেশিক সহায়তা পুষ্ট প্রকল্পে অর্থ ব্যয় করতে পারে না স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব কারণে অর্থবছরের শেষের দিকে এসে সংশোধিত এডিপিতে স্বাস্থ্য খাতের বরাদ্দ আরো কমে যাচ্ছে।

তিনি বলেন, আমাদের আর্থ-সামাজিক অবকাঠামো খাতে বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতের যে বরাদ্দ দেওয়া হয় তা ব্যবহার করতে না পারার কারণে এসব খাতে বরাদ্দও বাড়ানো যাচ্ছে না। এ অবস্থা থেকে বের হয়ে আসতে বড় ধরণের সংস্কার কার্যক্রমের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, মূল এডিপিতে সরকারি তহবিল থেকে যে মোট বরাদ্দ দেওয়া হয়েছিল, সংশোধিত এডিপিতে তা অপরিবর্তীত থেকে যাচ্ছে। বরাদ্দ কমছে বৈদেশিক সহায়তা থেকে। সংশোধিত এডিপিতে বৈদেশিক সহায়তার বরাদ্দ ১৭,৭৭৪ কোটি  টাকা।

চলতি অর্থবছরে মূল এডিপিতে সরকারি তহবিলের বরাদ্দ ছিল ১৩৭,৩০০ কোটি টাকা। আর বৈদেশিক অর্থায়নের বরাদ্দ ছিল ৮৮,০২৪ কোটি টাকা।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা বলেন, উন্নয়ন সহযোগীদের নানা ধরণের শর্তের কারণে বৈদেশিক সহায়তা পুষ্ট প্রকল্পে আগ্রহ কম থাকে বাস্তবায়নকারী সংস্থারগুলোর। অন্যদিকে বাস্তবায়নে জটিলতা কম থাকে বলে সরকারি তহবিলের অর্থ থেকে বেশি বরাদ্দ চায় মন্ত্রণালয় ও বিভাগগুলো। এর প্রভাব পড়েছে সংশোধিত এডিপিতে। 

Related Topics

টপ নিউজ

এডিপি বাস্তবায়ন / বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে
  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%
  • এডিপি বাস্তবায়নে স্থবিরতা: ছয় মাসের ব্যয় ৮ বছরের মধ্যে সর্বনিম্ন
  • প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়ন হার ৫ শতাংশ বেড়েছে, তবে ব্যয় কমেছে ১,০৫৭ কোটি টাকা
  • জুলাই মাসে এডিপি বাস্তবায়ন হার মাত্র ০.৬৯ শতাংশ

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net