Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
শিল্প স্থাপনে নিবন্ধনের শর্ত পাঁচটিতে নামিয়ে আনার পক্ষে এফবিসিসিআই 

অর্থনীতি

রিয়াদ হোসেন
01 February, 2022, 09:50 am
Last modified: 01 February, 2022, 12:30 pm

Related News

  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই
  • ‘আমলা দিয়ে কেন দেশ চালান’: প্রাক-বাজেট সভায় অর্থমন্ত্রীর মাঝপথে প্রস্থানে ব্যবসায়ীদের ক্ষোভ
  • আরএমজি রপ্তানি তো আছেই, আরও খাত খুঁজে বের করতে হবে: হোসেন জিল্লুর রহমান
  • আমরা আগাম উদযাপন করছি: মার্কিন শুল্ক নিয়ে ব্যবসায়ী নেতারা

শিল্প স্থাপনে নিবন্ধনের শর্ত পাঁচটিতে নামিয়ে আনার পক্ষে এফবিসিসিআই 

"একজন বিনিয়োগকারী যদি দেখেন ভিয়েতনামে ৫টি লাইসেন্স দিয়ে শিল্প স্থাপন করা যায়, আর বাংলাদেশে ৩৩টির প্রয়োজন হয়, তাহলে তিনি বাংলাদেশে বিনিয়োগে আসবেন কেন?” 
রিয়াদ হোসেন
01 February, 2022, 09:50 am
Last modified: 01 February, 2022, 12:30 pm

দেশে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে শিল্প স্থাপন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে নিবন্ধনের কিংবা সনদের বিদ্যমান শর্ত শিথিল করার পক্ষে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।  

বর্তমানে শিল্প স্থাপনে ক্ষেত্রভেদে সর্বোচ্চ ৩৩ ধরণের সংস্থা ও প্রতিষ্ঠানের কাছ থেকে নিবন্ধন, সনদ কিংবা অনুমতি নিতে হয়। শিল্প স্থাপন সহজ করতে এটি পাঁচটিতে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। এগুলো হলো জমি, ভবন, অগ্নি, পরিবেশ ও ট্যাক্স সংক্রান্ত সনদ।

এছাড়া বছর বছর এসব নবায়নের শর্ত বাতিল করা এবং চার্জ ও অন্যান্য কর আদায়ের পরিবর্তে কেবল সুনির্দিষ্ট সেবার বিপরীতে প্রকৃত প্রশাসনিক খরচভিত্তিক হার ধরা, কুটির শিল্পের বিনিয়োগের সীমা বিদ্যমান ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ কোটি টাকা পর্যন্ত উন্নীত করা এবং এ ধরণের প্রতিষ্ঠানের জন্য ব্যাপক শুল্ক কর ছাড়সহ বেশকিছু প্রস্তাব দেওয়া হয়েছে।

নতুন করে হতে যাওয়া শিল্প নীতিতে, যা শিল্প মন্ত্রণালয় প্রণয়ন করছে, অন্তর্ভুক্ত করার জন্য চলতি সপ্তাহের শুরুতে এসব প্রস্তাব দিয়েছে সংগঠনটি। ইতিমধ্যে নতুন শিল্প নীতির খসড়া তৈরি করেছে মন্ত্রণালয়। ২০২০ সালে এই নীতি চূড়ান্ত হওয়ার কথা থাকলেও কোভিডসহ বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। এর আগে ২০১৬ সালে শিল্প নীতি প্রণয়ন করা হয়, যা এখনো বলবৎ রয়েছে।

এছাড়া অন্যান্য সংস্থাগুলোকে শিল্প নীতি মানার বাধ্যবাধকতায় আনার জন্য এর আইনি ভিত্তি দেওয়ার প্রস্তাবও দেয় সংগঠনটি।

এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু টিবিএসকে বলেন, "বর্তমানে কোন কোন ক্ষেত্রে ৩৩ ধরণের লাইসেন্স নিতে হওয়ায় শিল্প স্থাপনে ৬ মাস বা তারও বেশি সময় লেগে যাচ্ছে, যা সময়ের পাশাপাশি খরচও বাড়িয়ে দিচ্ছে। এত সংস্থা থেকে নিবন্ধন ও সনদ নিতে হওয়ায় দুর্নীতির সুযোগ থাকছে। দুর্নীতির সুযোগ রাখতেই এই ব্যবস্থাকে এত জটিল করা হয়েছে।

স্থানীয় বিনিয়োগ ও এফডিআই আনতে হলে এটি সহজ করা দরকার। কেননা একজন বিনিয়োগকারী যদি দেখেন ভিয়েতনামে ৫টি লাইসেন্স দিয়ে শিল্প স্থাপন করা যায়, আর বাংলাদেশে ৩৩টির প্রয়োজন হয়, তাহলে তিনি বাংলাদেশে বিনিয়োগে আসবেন কেন?" 

তিনি বলেন, "ভিয়েতনামে তো ৫টি লাইসেন্স দিয়ে শিল্প স্থাপনে সমস্যা হচ্ছে না। তাহলে আমাদের সমস্যা কোথায়?"

অর্থনীতিবিদরাও দেশের ব্যবসা ও শিল্প স্থাপনকে সহজ করতে নিবন্ধন সংক্রান্ত জটিলতা কমিয়ে সহজ করার কথা বলছেন।

অবশ্য এফবিসিসিআইয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সব শিল্প স্থাপনের ক্ষেত্রেই যে ৩৩ ধরণের লাইসেন্স বা পারমিট নিতে হয়, তা নয়। কিছু শিল্পের ক্ষেত্রে আরো কমও প্রয়োজন হয়। বেশিরভাগ শিল্পের ক্ষেত্রেই গড়ে ১৫ থেকে ২০ ধরণের লাইসেন্স, সনদ ও পারমিট নিতে হয়।  

এফবিসিসিআইয়ের প্রস্তাবে স্থানীয় বিদেশি বাজারমুখী সামগ্রিক উৎপাদনশীল শিল্প খাতের বিপরীতে মাত্র কয়েকটি অগ্রাধিকার খাত চিহ্নিত না করে প্রদেয় শিল্প সহায়ক সব সুবিধা সব খাতের জন্য অবারিত করার কথা বলা হয়।

এছাড়া জমি অধিগ্রহণ এবং সব শিল্প নগরীর প্লট বরাদ্দের নীতিমালা সহজ করার জন্য স্থায়ী প্রক্রিয়া গ্রহণ করে উদ্যোক্তাদের আবেদনের ৩০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির ব্যবস্থা করা, সব নিবন্ধন বা সনদ বা সেবা বাবদ বার্ষিক চার্জ শুল্ক বা আয়কর হিসেবে আদায়ের পরিবর্তে কেবল সুনির্দিষ্ট সেবার বিপরীতে প্রকৃত প্রশাসনিক খরচভিত্তিক হার নির্ধারণ করার কথা উঠে এসেছে প্রস্তাবে।  

এছাড়া পিছিয়ে থাকা এলাকায় বিনিয়োগ আকর্ষণে প্রণোদনা হিসেবে বিভিন্ন শুল্ককর ও ফি বাতিল করা এবং বিনিয়োগের উপর নির্দিষ্ট হারে ভর্তুকি দেওয়া ছাড়াও বিনিয়োগকারীদের অর্থায়ন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে 'ব্যাংক ক্লায়েন্ট সম্পর্ক' বিষয়ে ব্যাংকের ভূমিকা স্পষ্টীকরণ করে বিনিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও সহজ করার কথাও বলা হয়।

অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ মনে করেন, ব্যবসা সহজ করার জন্য অবশ্যই আমাদের লাইসেন্স বা পারমিট সংক্রান্ত জটিলতা কমিয়ে তা সহজ করতে হবে। এই লাইসেন্স বা সনদের সংখ্যা পাঁচটি হবে নাকি আরো বেশি হবে, তা নিয়ে আলোচনা হতে পারে।

"কিন্তু বাংলাদেশে মান্ধাতার আমলের কাগজ-ভিত্তিক প্রক্রিয়ার এতো শর্ত আমাদের ইজ অব ডুয়িং বিজনেসে দুর্বল অবস্থানে রেখেছে, যা অতীতে বিভিন্ন সময়েই বলা হয়েছে।"

তিনি বলেন, "এখন অনেক কিছুই অনলাইন মাধ্যমে হচ্ছে, আমাদের সে সুবিধা নিতে হবে।" 

বাংলাদেশে ব্যবসা করার প্রক্রিয়া বেশ জটিল বলে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। বিশ্বব্যাংকের সর্বশেষ ডুয়িং বিজনেস রিপোর্টের (যা বর্তমানে বন্ধ রয়েছে) ইজ অব ডুয়িং বিজনেস সূচকে ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৮তম।   

 

Related Topics

টপ নিউজ

এফবিসিসিআই / শিল্পনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই
  • ‘আমলা দিয়ে কেন দেশ চালান’: প্রাক-বাজেট সভায় অর্থমন্ত্রীর মাঝপথে প্রস্থানে ব্যবসায়ীদের ক্ষোভ
  • আরএমজি রপ্তানি তো আছেই, আরও খাত খুঁজে বের করতে হবে: হোসেন জিল্লুর রহমান
  • আমরা আগাম উদযাপন করছি: মার্কিন শুল্ক নিয়ে ব্যবসায়ী নেতারা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net