Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
অক্টোবরে বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩৫ শতাংশ

অর্থনীতি

টিবিএস ডেস্ক
09 December, 2021, 10:35 am
Last modified: 09 December, 2021, 12:14 pm

Related News

  • জ্বালানি আমদানির খরচ বাড়ায় ভারতের বাণিজ্য ঘাটতিতে বড় উল্লম্ফন
  • রপ্তানি হ্রাস ও আমদানি বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি ১৩.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে
  • সরকারের কাছে রেমিট্যান্স প্রণোদনার ৪,০০০ কোটি টাকা বকেয়া পাওনা ব্যাংকগুলোর
  • রমজানের আমদানিতে জুলাই-অক্টোবরে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭.৫ বিলিয়ন ডলার
  • বেনাপোল বন্দরে বাণিজ্য সংকট, আমদানি কমেছে ৭৫ হাজার ৭৪৬ টন

অক্টোবরে বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩৫ শতাংশ

চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৯.০৯ বিলিয়ন ডলারে।
টিবিএস ডেস্ক
09 December, 2021, 10:35 am
Last modified: 09 December, 2021, 12:14 pm

কোভিড-১৯ এর প্রভাব কমতে থাকার সাথে সাথে, দেশে রপ্তানির তুলনায় আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এতে অক্টোবরে বণিজ্য ঘাটতি বেড়েছে ৩৫ শতাংশ।

বুধবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মাসিক ব্যালেন্স অব পেমেন্টসের অক্টোবর মাসের তথ্য অনুযায়ী দেখা গেছে, সেপ্টেম্বর পর্যন্ত বাণিজ্য ঘাটতি ৬.৭৩ বিলিয়ন ডলার থাকলেও অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ৯.০৯ বিলিয়ন ডলারে।

অর্থনীতিবিদরা বলছেন, কোভিডের কারণে গত বছর আমদানির পরিমাণ বেশ কম ছিল। চলতি অর্থ-বছরের শুরু থেকে রেমিট্যান্সের প্রবাহ কমেছে এছাড়া আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ না বাড়ায় বাণিজ্য ঘাটতি বেড়েছে।

তবে বিদেশি মুদ্রার রিজার্ভ এখনও সন্তোষজনক অবস্থায় আছে। এ অবস্থায় আমদানি বাড়লেও কোনো সমস্যা নেই।  আমদানি বাড়লে বিনিয়োগ বাড়বে। এছাড়া, বিনিয়োগ বাড়লে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অর্থাৎ সামগ্রিকভাবে অর্থনীতিতে গতি আসবে।

২০২১-২২ অর্থবছরের জুলাই-অক্টোবর পর্যন্ত বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৯.০৯ বিলিয়ন ডলার। গত অর্থবছর একই সময়ে এটি ছিল ৩.৪৯ বিলিয়ন ডলার। সে হিসেবে এই সময়ে বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় ৫.৬০ বিলিয়ন ডলার।

তবে, চলতি বছরের অক্টোবরে রপ্তানি হয়েছে প্রায় ৪.৭৩ বিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেড়েছে। নভেম্বরে এই গতি কিছুটা কমছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে প্রকাশিত সর্বশেষ অস্থায়ী তথ্য অনুসারে, চলতি বছরের অক্টোবরের তুলনায় রপ্তানি প্রাপ্তি প্রায় ৬৮৬ মিলিয়ন ডলার কম।

এ প্রসঙ্গে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর মেয়াদে আমদানি-রপ্তানি উভয়ই বেড়েছে।

"তবে রপ্তানির তুলনায় চলতি অর্থবছরে আমদানি প্রায় ৩০ শতাংশ বেড়েছে, যা আগে কখনো হয়নি। বাণিজ্য ঘাটতি কমাতে হলে রপ্তানি বাড়াতে হবে বা আমদানি কমাতে হবে," বলেন তিনি।

"তবুও আমাদের জন্য কিছুটা স্বস্তি রয়েছে। আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে রপ্তানিও বাড়ছে। পাশাপাশি, রপ্তানির এই প্রবণতা আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে। যে পরিমাণে আমদানি বাড়ছে, তা সঠিকভাবে বিনিয়োগ করা হলে এটি অর্থনীতির জন্য ভালো," যোগ করেন তিনি।

এছাড়া বাণিজ্য ঘাটতি কমাতে দুটি জিনিস করা যেতে পারে বলে মনে করেন মনসুর। তিনি বলেন, "আমরা যদি এই ঘাটতি কমাতে চাই, তাহলে আমাদের প্রথমে রেমিটেন্স বাড়াতে হবে। দ্বিতীয়ত, টাকার অবমূল্যায়ন করলে আমদানি কমে যাবে।"

মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশের ব্যবসা-বাণিজ্যের দৃষ্টিভঙ্গিতে ঊর্ধ্বমুখী প্রবণতা সত্ত্বেও নভেম্বর পর্যন্ত টানা ছয় মাস রেমিট্যান্স প্রবাহ কমেছে।

বাংলাদেশি প্রবাসীরা নভেম্বর মাসে ১.৫৫ বিলিয়ন ডলার রেমিট করেছে, যা বছরে প্রায় ২৫.২৫ শতাংশ হ্রাস পেয়েছে। গত বছরের নভেম্বরে রেমিট্যান্স প্রবাহ ছিল ২.০৭ বিলিয়ন ডলার।

এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) মোট প্রেরিত অর্থের পরিমাণ ছিল ৮.৬০ বিলিয়ন ডলার, যা বছরে ২১ শতাংশ কমেছে।

এদিকে, ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি চলতি হিসাবের ভারসাম্যের উপর চাপ সৃষ্টি করছে। চলতি অ্যাকাউন্ট ব্যালেন্স সেপ্টেম্বর থেকে অক্টোবরে এক মাসে ৮৭.৮২ শতাংশ কমেছে।

এদিকে আমদানি বেড়ে যাওয়ায় গত কয়েক মাসে কেন্দ্রীয় ব্যাংক বেশি ডলার ছাড়লেও দেশের বৈদেশিক মুদ্রার বাজার ঊর্ধ্বমুখী। কেন্দ্রীয় ব্যাংক নভেম্বরের শেষ নাগাদ ২ বিলিয়ন ডলার বিক্রি করেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেখা যায়, জুলাইয়ের শুরুতে কেন্দ্রীয় ব্যাংক প্রতি ডলার বিক্রি করছে ৮৪ টাকা ৮০ পয়সা। এছাড়া লোকাল বাজারে ডলার বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৩ টাকার বেশি।
 

Related Topics

টপ নিউজ

রেমিট্যান্স প্রবাহ / বাণিজ্য ঘাটতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • জ্বালানি আমদানির খরচ বাড়ায় ভারতের বাণিজ্য ঘাটতিতে বড় উল্লম্ফন
  • রপ্তানি হ্রাস ও আমদানি বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি ১৩.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে
  • সরকারের কাছে রেমিট্যান্স প্রণোদনার ৪,০০০ কোটি টাকা বকেয়া পাওনা ব্যাংকগুলোর
  • রমজানের আমদানিতে জুলাই-অক্টোবরে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭.৫ বিলিয়ন ডলার
  • বেনাপোল বন্দরে বাণিজ্য সংকট, আমদানি কমেছে ৭৫ হাজার ৭৪৬ টন

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net