Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
১২ মার্চ আসছে ৩ হাজার কোটি টাকার ‘বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক’

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
27 February, 2025, 04:50 pm
Last modified: 27 February, 2025, 04:56 pm

Related News

  • গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ডিসেম্বরে ২৫০০ কোটি টাকার সপ্তম বিনিয়োগ সুকুক ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক
  • ‘শুধু গত ১৫ বছরে নয়, আমাদের ডিএনএ দূষিত হয়ে গেছে’: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান
  • ডলারভিত্তিক ইসলামি বন্ড ইস্যু করবে সৌদি আরামকো
  • মেয়াদপূর্তির আগে বেক্সিমকোর ৩,০০০ কোটি টাকার সুকুকের মেয়াদ বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক
  • আয় সীমিত, এদিকে ঘনাচ্ছে মেয়াদ; বেক্সিমকোর সুকুক পরিশোধ নিয়ে অনিশ্চয়তা

১২ মার্চ আসছে ৩ হাজার কোটি টাকার ‘বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক’

এই সুকুকটি সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিপরীতে জারি করা হবে।
টিবিএস রিপোর্ট
27 February, 2025, 04:50 pm
Last modified: 27 February, 2025, 04:56 pm
ছবি: সংগৃহীত

আগামী ১২ মার্চ আসছে ৩ হাজার কোটি টাকার ৫ম 'বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক'- বন্ডের নিলাম অনুষ্ঠিত হবে।

ইজারাকৃত ইসলামী ধারার এই সুকুক সম্পদ ব্যবহারের বিপরীতে সরকার/অরিজিনেটর বিনিয়োগকারীদের বার্ষিক ৯.২৫ শতাংশ হারে ষাণ্মাসিক ভিত্তিতে ভাড়া প্রদান করবে। এর মেয়াদ হবে ৭ বছর। 

আজ বৃহষ্পতিবার "পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (২য় পর্যায়) (সিআইবিআরআর-২)" শীর্ষক প্রকল্পের বিপরীতে 'সিআইবিআরআর-২ আর্থ-সামাজিক সুকুক' নামে জারি করার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের 'শরীয়াহ এডভাইজরি কমিটি'র সভায় সুকুক প্রসপেক্টাস ও অন্যান্য প্রয়োজনীয় দলিলাদি চূড়ান্ত করে কমিটির সদস্যরা শরীয়াহ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।

এই সুকুক বন্ড সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিপরীতে জারি করা হবে— যার মাধ্যমে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ও প্রকল্প এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি ও অকৃষি পণ্য পরিবহন ব্যবস্থা সহজীকরণ ও ব্যয় হ্রাস এবং স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, সুকুক জারির পরিমাণ এর ৭০ শতাংশ শরীয়াহ্ভিত্তিক ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি ও বীমা কোম্পানি, ১০ শতাংশ প্রচলিত ব্যাংকসমূহের ইসলামিক শাখা ও উপশাখা এবং দেশি-বিদেশি ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের সুকুকে বিনিয়োগে উৎসাহিত করতে ২০ শতাংশ সুকুক ব্যক্তি, প্রভিডেন্ট ফান্ড, ডিপোজিট ইন্সুরেন্স প্রভৃতি বিনিয়োগকারীদের অনুকূলে বরাদ্দ দেওয়া হবে।

প্রচলিত ধারার সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানি— শর্তসাপেক্ষে নিলামে অংশগ্রহণ করতে পারবে। তবে, উল্লিখিত তিনটি শ্রেণিতে প্রয়োজনীয় সাবস্ক্রিপশন না পাওয়া গেলে, তাদের মধ্যে অবশিষ্ট সুকুক আনুপাতিক হারে বরাদ্দ দেয়া হবে। 

নিবাসী ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীরা তাদের নিজস্ব ব্যাংক হিসাবের মাধ্যমে সুকুকে বিনিয়োগ করতে পারবেন। অনিবাসী ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাংলাদেশে কার্যরত যেকোনো ব্যাংকে তাঁর/তাদের নামে পরিচালিত অনিবাসী বৈদেশিক মুদ্রা হিসাব অথবা অনিবাসী টাকা হিসাবের মাধ্যমে সুকুকে বিনিয়োগ করতে পারবে, এবং মুনাফা, বিক্রয়লব্ধ অর্থ ও মেয়াদপূর্তিতে প্রাপ্ত আসল বৈদেশিক মুদ্রায় (সকল প্রকার প্রযোজ্য ফি এবং/অথবা কর কর্তনপূর্বক) প্রত্যাবাসন করতে পারবে। 

Related Topics

টপ নিউজ

সুকুক / বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ডিসেম্বরে ২৫০০ কোটি টাকার সপ্তম বিনিয়োগ সুকুক ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক
  • ‘শুধু গত ১৫ বছরে নয়, আমাদের ডিএনএ দূষিত হয়ে গেছে’: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান
  • ডলারভিত্তিক ইসলামি বন্ড ইস্যু করবে সৌদি আরামকো
  • মেয়াদপূর্তির আগে বেক্সিমকোর ৩,০০০ কোটি টাকার সুকুকের মেয়াদ বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক
  • আয় সীমিত, এদিকে ঘনাচ্ছে মেয়াদ; বেক্সিমকোর সুকুক পরিশোধ নিয়ে অনিশ্চয়তা

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net