Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
বাংলাদেশে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন উন্নয়নে এডিবির ৬০০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা অনুমোদন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 December, 2024, 03:25 pm
Last modified: 11 December, 2024, 03:27 pm

Related News

  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • দেশে ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠার সুপারিশ এডিবির
  • সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

বাংলাদেশে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন উন্নয়নে এডিবির ৬০০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা অনুমোদন

বাংলাদেশের রাজস্ব আদায়ে দীর্ঘদিন ধরেই দুর্বলতা রয়েছে। বর্তমানে দেশের কর-জিডিপি অনুপাত বিশ্বের মধ্যে সর্বনিম্ন, মাত্র ৭ দশমিক ৪ শতাংশ। এ পলিসি-ভিত্তিক ঋণ বাংলাদেশের রাজস্ব আয় বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ নীতি পদক্ষেপ বাস্তবায়ন করতে সহায়তা করবে, পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা উন্নত করবে। 
টিবিএস রিপোর্ট
11 December, 2024, 03:25 pm
Last modified: 11 December, 2024, 03:27 pm

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশ সরকারকে ৬০০ মিলিয়ন ডলারের নীতি-ভিত্তিক ঋণ (পিবিএল) সহায়তা প্রদান করবে। 

এই ঋণ ব্যবস্থার আওতায় রাজস্ব আদায় বাড়ানো, সরকারি বিনিয়োগ প্রকল্পের কার্যকারিতা উন্নত করা, বেসরকারি খাতের উন্নয়ন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার জন্য কাঠামোগত সংস্কার বাস্তবায়ন নিশ্চিত করা হবে। 

এডিবির আঞ্চলিক প্রধান অর্থনীতিবিদ আমিনুর রহমান বলেন, 'এডিবির পলিসি-ভিত্তিক ঋণ বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পরবর্তী সময়ে ত্বরিতভাবে উন্নয়নমূলক আর্থিক সহায়তা প্রদান করবে। এই সংস্কারগুলোতে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও শাসনব্যবস্থার উন্নতি, পাশাপাশি অর্থনৈতিক বৈচিত্র্যকরণ ও প্রতিযোগিতার উপর জোর দেওয়া হয়েছে।' 

তিনি আরও বলেন, 'এডিবির এই কর্মসূচি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে তৈরি করা হয়েছে।'

বাংলাদেশের রাজস্ব আদায়ে দীর্ঘদিন ধরেই দুর্বলতা রয়েছে। বর্তমানে দেশের কর-জিডিপি অনুপাত বিশ্বের মধ্যে সর্বনিম্ন, মাত্র ৭ দশমিক ৪ শতাংশ। এ পলিসি-ভিত্তিক ঋণ বাংলাদেশের রাজস্ব আয় বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ নীতি পদক্ষেপ বাস্তবায়ন করতে সহায়তা করবে, পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা উন্নত করবে। 

এসব পদক্ষেপের মধ্যে রয়েছে কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ডিজিটালাইজেশন, কর সুবিধার সংস্কার এবং করদাতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি।

সরকারি বিনিয়োগ প্রকল্পগুলোতে কার্যকারিতা ও স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি বেসরকারি খাত ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে নিয়ন্ত্রক ব্যবস্থাকে সহজ করার ওপরও জোর দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ১৩০টিরও বেশি সেবা অনলাইনে এক প্ল্যাটফর্মে আনা হয়েছে, যা ব্যবসা পরিচালনা আরও সহজ করবে।

এছাড়া, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর শাসনব্যবস্থা শক্তিশালী করা, বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সরলীকরণ এবং বাণিজ্যের খরচ কমানোর জন্য সরকার পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে রপ্তানির বৈচিত্র্যকরণেও ভূমিকা রাখা হবে।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে দারিদ্র্য দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও স্থিতিশীল ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। সংস্থাটির ৪৯টি সদস্য দেশ এ অঞ্চলে অবস্থিত।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

এডিবি / এডিবির ঋণ / এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • দেশে ডেডিকেটেড ঋণ ব্যবস্থাপনা কার্যালয় প্রতিষ্ঠার সুপারিশ এডিবির
  • সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net