Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
আগামী সপ্তাহে কাজ শুরু করতে পারে এনবিআর সংস্কার পরামর্শক কমিটি

অর্থনীতি

ইউএনবি
10 October, 2024, 02:25 pm
Last modified: 10 October, 2024, 02:26 pm

Related News

  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 
  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

আগামী সপ্তাহে কাজ শুরু করতে পারে এনবিআর সংস্কার পরামর্শক কমিটি

ইউএনবি
10 October, 2024, 02:25 pm
Last modified: 10 October, 2024, 02:26 pm
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংস্কার আনার প্রস্তাবের জন্য গঠিত পাঁচ সদস্যের পরামর্শক কমিটি আগামী সপ্তাহ থেকে কার্যক্রম শুরু করতে পারে।

এনবিআরের সাবেক দুজন চেয়ারম্যান ও এনবিআরের সাবেক তিন সদস্যের সমন্বয়ে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

সাবেক দুই চেয়ারম্যান হলেন- মোহাম্মদ আবদুল মজিদ ও ড. নাসিরউদ্দিন আহমেদ এবং সাবেক তিন সদস্য হলেন- মো. দেলোয়ার হোসেন, ফরিদ উদ্দিন ও আমিনুর রহমান।

এই কমিটি রাজস্ব নীতি সংস্কার, রাজস্ব প্রশাসন সংস্কার, জাতীয় রাজস্ব বোর্ডের প্রাতিষ্ঠানিক সক্ষমতা মূল্যায়ন ও আধুনিকায়ন; শুদ্ধাচার ও সুশাসনের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো ও নীতিমালা প্রণয়ন; নাগরিক যোগাযোগ ও অংশীজনদের সম্পৃক্ততা কার্যক্রম এবং রাজস্ব সংস্কার সংশ্লিষ্ট যেকোনো নীতিগত পরামর্শ ও সুপারিশ দেবে।

এনবিআরের সদস্য (বোর্ড প্রশাসন) কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন।

কিন্তু কমিটির কাজের কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। কাদের কাছে প্রস্তাব জমা দেবে এবং প্রস্তাবে আইনি কাঠামো নিয়েও বিস্তারিত প্রজ্ঞাপনে জানানো হয়।

কমিটির নেতৃত্বে কে থাকছেন সেটিও জানানো হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে ইউএনবির সঙ্গে আলাপকালে এই কমিটির এক সদস্য অভিযোগ করেন, কোনো নেতৃত্ব ছাড়া কমিটি চলবে কীভাবে?

সদস্য সচিব বৈঠক করতে বা অন্যান্য বিষয়ে কার সঙ্গে যোগাযোগ করবেন বলে প্রশ্ন তোলেন তিনি।

এই সদস্য আরও বলেন, বিভিন্ন খাতে সংস্কার আনতে সরকার যে অন্যান্য কমিটি গঠন করেছে তাদের নিজ নিজ অফিস ও কর্মচারী রয়েছে।

তার প্রশ্ন, 'আমরা বৈঠক বা আমাদের নিয়মিত কাজকর্ম করতে কোথায় বসব?'

কমিটির মেয়াদ সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলা হয়নি উল্লেখ করে তিনি বলেন, 'এই কমিটি চিরকাল ধরে তো চলতে পারে না। অন্য প্রতিটি কমিটিতে কাজ করার জন্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে।'

তিনি আরও বলেন, কমিটির সদস্যরা যাতে সঠিকভাবে কাজ করতে পারে তাই এই মৌলিক বিষয়গুলো ঠিকঠাক থাকা উচিত।

এই পরামর্শক কমিটির বিষয়ে সরকার খুব শিগগিরই একটি ব্যাখ্যা দেবে বলে কমিটির সদস্য আশা প্রকাশ করেন।

৫ আগস্ট ছাত্রদের নেতৃত্বে গণআন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকার উৎখাতের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে এনবিআরের সংস্কারে কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি এনবিআরে দেওয়া বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এনবিআরের কর্মকর্তাদের করদাতাদের কাছ থেকে জোরপূর্বক কর আদায় না করে রাজস্ব আদায়ের পরিমাণ বাড়ানোর আহ্বান জানান।

কোনো ধরনের কারসাজি না করে রাজস্ব কোষাগারে কর জমা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

এনবিআর / জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 
  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net