Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
১২ বছরের মধ্যে সর্বোচ্চ দরে ইসলামী ব্যাংকের শেয়ার 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
23 September, 2024, 10:50 am
Last modified: 23 September, 2024, 12:26 pm

Related News

  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ইসলামী ব্যাংককে ঘিরে চলমান অস্থিরতায় এবিবির গভীর উদ্বেগ
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে স্মারকলিপি দিতে অর্থ মন্ত্রণালয়ে আন্দোলনকারীরা
  • ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে শতভাগ নিরাপদ: সংসদে অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 

১২ বছরের মধ্যে সর্বোচ্চ দরে ইসলামী ব্যাংকের শেয়ার 

এদিন ব্যাংকটির শেয়ারের দাম ৯.৯২ শতাংশ বেড়ে ৫৪.৩০ টাকা হয়েছে
টিবিএস রিপোর্ট 
23 September, 2024, 10:50 am
Last modified: 23 September, 2024, 12:26 pm
ইনফোগ্রাফ: টিবিএস

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের নিম্নসীমা ফ্লোর প্রাইস আরোপ সত্ত্বেও ইসলামী ব্যাংকের শেয়ারের দাম একমাসে ৬৭ শতাংশ বেড়ে ১২ বছরের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছেছে।

রোববার (২২ সেপ্টেম্বর) ইসলামী ব্যাংক 'টপ গেইনার' তালিকার শীর্ষে  ছিল। এদিন ব্যাংকটির শেয়ারের দাম ৯.৯২ শতাংশ বেড়ে ৫৪.৩০ টাকা হয়েছে। 

রোববার ব্যাংকটির মোট ৩১.১০ লাখ শেয়ার লেনদেন হয়েছে, যার মূল্য ১৬.২৯ কোটি টাকা।

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০১২ সালের এপ্রিলে ইসলামী ব্যাংকের শেয়ারের মূল্য ৫০ টাকার ওপরে ছিল। 

গত মাসে এর বাজার মূলধন ৩,৪৯৪ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ৮,৭৪২ কোটি টাকায় পৌঁছেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এস আলম মুক্ত হওয়ার পর দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকটির শেয়ারের প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক এস আলম গ্রুপের মনোনীত পরিচালকদের ব্যাংকের পর্ষদ থেকে অপসারণ করে নতুন বোর্ড গঠন করেছে।

এদিকে, ইসলামী ব্যাংকের পর্ষদে পরিচালক হওয়ার জন্য বেশ কয়েকটি ব্যবসায়িক গ্রুপ ব্যাংকটির শেয়ার কিনছে বলে খবর পাওয়া গেছে। তাই ব্যাংকের শেয়ারের ওপর ফ্লোর প্রাইস আরোপ করা সত্ত্বেও এর শেয়ারের দাম বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা।

এর আগে, ২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এস আলম গ্রুপ। এ সময় ব্যাংকটির পর্ষদ সদস্য ও ব্যবস্থাপনা পরিচালক পদত্যাগ করতে বাধ্য হন। 

ব্যাংক দখলের পর সেখান থেকে নামে-বেনামে বিপুল অঙ্কের ঋণ উত্তোলনের অভিযোগ রয়েছে এস আলমের নামে। বর্তমানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সিআইডি ও দুদক এস আলম গ্রুপ ও এর চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্ত করছে।

সূত্র জানায়, গত ২৭ আগস্ট ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকাবস্থায় গত সাড়ে সাত বছরে ব্যাংক থেকে নেওয়া সব ঋণ পুনঃনিরীক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

ইসলামী ব্যাংক / শেয়ার বাজার / শেয়ার দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ইসলামী ব্যাংককে ঘিরে চলমান অস্থিরতায় এবিবির গভীর উদ্বেগ
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে স্মারকলিপি দিতে অর্থ মন্ত্রণালয়ে আন্দোলনকারীরা
  • ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে শতভাগ নিরাপদ: সংসদে অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net