Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ক্যাশলেসের শর্তেও বিক্রির ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত নগদে লেনদেনের সুযোগ চান ব্যবসায়ীরা 

অর্থনীতি

জসিম উদ্দিন
23 June, 2024, 09:10 pm
Last modified: 24 June, 2024, 02:13 pm

Related News

  • সব ব্যাংক ও এমএফএস অ্যাপে ‘বাংলা কিউআর’ দৃশ্যমান রাখার নির্দেশ
  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই
  • ‘আমলা দিয়ে কেন দেশ চালান’: প্রাক-বাজেট সভায় অর্থমন্ত্রীর মাঝপথে প্রস্থানে ব্যবসায়ীদের ক্ষোভ
  • সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

ক্যাশলেসের শর্তেও বিক্রির ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত নগদে লেনদেনের সুযোগ চান ব্যবসায়ীরা 

আজ রোববার (২৩ জুন) অর্থমন্ত্রীর কাছে পাঠানো এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই ফর্মুলাটি দেওয়া হয়।
জসিম উদ্দিন
23 June, 2024, 09:10 pm
Last modified: 24 June, 2024, 02:13 pm

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ক্যাশলেস লেনদেনের নতুন ফর্মূলা দিয়েছে। এই ফর্মুলা অনুযায়ী, ক্যাশলেসের শর্তেও যেকোনো বিক্রির ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত নগদে লেনদেনের সুযোগ চায় ব্যবসায়ীরা।

ক্যাশলেস সোসাইটি গড়তে সরকার যখন করপোরেট করহার ২.৫ % কমানোর সুবিধা রেখে শর্তারোপ করেছে, যে কোন আয়বর্ষে সকল প্রকার আয় ও প্রাপ্তির ক্ষেত্রে ৫ লাখ টাকার বেশি একক লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদন করতে হবে। এছাড়া, কোনো প্রতিষ্ঠান তার বাৎসরিক ব্যয় বা বিনিয়োগ কোনটাই ৩৬ লাখ টাকার বেশি নগদে করতে পারবে না; তাঁরমধ্যে এই নতুন ফর্মুলার সুপারিশ করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন- ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

আজ রোববার (২৩ জুন) অর্থমন্ত্রীর কাছে পাঠানো এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই ফর্মুলাটি দেওয়া হয়। 

এ চিঠির অনুলিপি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, অর্থ বিভাগের সচিব, এনবিআরের আয়কর, শুল্ক ও মূসক নীতি শাখার সদস্যদের ও এনবিআরের প্রধান বাজেট সমন্বয়কারীকে পাঠানো হয়েছে। চিঠির একটি ডিজিটাল কপি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সংগ্রহ করেছে।

চিঠিতে এফবিসিসিআই সভাপতি বলেন, "সরকার ক্যশলেস লেনদেন বাস্তবায়নের লক্ষ্যে কোন আয়বর্ষে সকল প্রকার আয় ও প্রাপ্তির ক্ষেত্রে ৫ রাখ টাকার বেশি একক লেনদেন, এবং বাৎসরিক ৩৬ রাখ টাকার বেশি ব্যয় বা বিনিয়োগ অবশ্যই ব্যাংকিং চানেলের মাধ্যমে সম্পাদন করতে হবে বলে শর্ত আরোপ করেছে। ক্যাশলেস লেনদেন উৎসাহিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে, এর বাস্তবায়নের জন্য যথাযথ সময়সীমা নির্ধারণ করা দরকার।" 

তিনি বলেন, "করহার কমানোর ক্ষেত্রে নগদ লেনদেনের শর্ত আরোপ বর্তমান প্রেক্ষাপটে পুরোপুরি মেনে চলা ব্যবসাবান্ধব নয়। তাই, এই হার কোম্পানির বিক্রয়ের হারের সঙ্গে সম্পর্কিত হতে পারে। যেমন, বিক্রয়ের ৩০ শতাংশের বেশি নগদে সম্পাদন করা যাবে না। আবার, আগামী বছরগুলোতে তা ক্রমান্বয়ে হ্রাস করা যেতে পারে।"

নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের একজন জেষ্ঠ্য কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গত বছর থেকে ক্যাশলেস লেনদেনের শর্তারোপ করে করহার কমানোর সুবিধা দেয়া হয়েছে। ইতোমধ্যে একাধিক প্রতিষ্ঠান তা মেনে এই সুবিধা নেওয়ার জন্য আবেদন করেছে। এই সুবিধা নিতে হলে ক্রমান্বয়ে অন্যদেরকেও ক্যাশলেস হতে হবে।  

Related Topics

টপ নিউজ

ক্যাশলেস লেনদেন / এফবিসিসিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • সব ব্যাংক ও এমএফএস অ্যাপে ‘বাংলা কিউআর’ দৃশ্যমান রাখার নির্দেশ
  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই
  • ‘আমলা দিয়ে কেন দেশ চালান’: প্রাক-বাজেট সভায় অর্থমন্ত্রীর মাঝপথে প্রস্থানে ব্যবসায়ীদের ক্ষোভ
  • সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net