Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
শুক্রবার পর্যন্ত উৎসব বোনাস পরিশোধ করেনি ১,৫০০ কারখানা 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
15 June, 2024, 09:50 am
Last modified: 15 June, 2024, 09:49 am

Related News

  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • গাজীপুরে ৯৯.৭২ শতাংশ কারখানায় বেতন, ৯৯.৭৩ শতাংশে বোনাস পরিশোধ করা হয়েছে: শিল্প পুলিশ
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা

শুক্রবার পর্যন্ত উৎসব বোনাস পরিশোধ করেনি ১,৫০০ কারখানা 

টিবিএস রিপোর্ট
15 June, 2024, 09:50 am
Last modified: 15 June, 2024, 09:49 am
ফাইল ছবি: রাজীব ধর / টিবিএস

দেশের শিল্পাঞ্চলগুলোতে অবস্থিত সাড়ে ৯ হাজার কারখানার মধ্যে শুক্রবার (১৪ জুন) পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ কারখানা উৎসব বোনাস পরিশোধ করেনি বলে জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ।

এছাড়া প্রায় ১ হাজার কারখানা এখনও মার্চ মাসের বেতন পরিশোধ করেনি। 

শিল্পাঞ্চল পুলিশের সংশ্লিষ্ট বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'শিল্পাঞ্চল পুলিশের আওতাধীন এলাকায় কারখানার সংখ্যা ৯ হাজার ৫০০। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৯০ শতাংশ কারখানা পর্যন্ত বেতন পরিশোধ করেছে। বাকি ১০ শতাংশ কারখানা মার্চ মাসের বেতনও পরিশোধ করতে পারেনি।'

এছাড়া ৮৫ শতাংশ কারখানা উৎসব বোনাস পরিশোধ করেছে বলে জানান ওই কর্মকর্তা। সেই হিসাবে বোনাস পরিশোধ করতে পারেনি প্রায় ১ হাজার ৫০০ কারখানা। 

তবে কোন ধরনের কারখানা বেতন-বোনাস পরিশোধে বেশি পিছিয়ে, সে তথ্য জানাতে রাজি হননি ওই কর্মকর্তা। 

অবশ্য শিল্পাঞ্চল পুলিশের বাইরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন এলাকার কারখানাগুলো এই হিসাবের বাইরে। ওই এলাকার কারখানার তথ্য যুক্ত হলে বেতন ও বোনাস পরিশোধ না করা কারখানার সংখ্যা আরও বেশি হবে। 

এদিকে বেতন-বোনাসের দাবিতে কুমিল্লায় ডেনিম প্রসেসিং ইউনিট নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অন্তত এক ঘণ্টা অবরোধ করে রেখেছেন। এর বাইরে অন্যান্য এলাকায় বড় ধরনের শ্রম অসন্তোষের খবর পাওয়া যায়নি। 

শিল্পাঞ্চলের কারখানার বড় অংশই পোশাক খাতের, যার সংখ্যা ৩ হাজারের বেশি। অবশ্য এ খাতের উদ্যোক্তারা বলছেন, তাদের ৯৯ শতাংশ কারখানায় শুক্রবার নাগাদ বেতন-বোনাস পরিশোধ করেছে। 

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম টিবিএসকে বলেন, 'বিজিএমইএ (বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন) ও বিকেএমইএর সদস্যভুক্ত ৯৯ শতাংশ কারখানা বেতন-বোনাস পরিশোধ করেছে। এ পর্যন্ত হয়তো ৩০টি কারখানা বাকি আছে। শনিবার তারা পরিশোধ করবে।'

এছাড়া বেতন-বোনাস নিয়ে অসন্তোষ নেই বলেও জানান তিনি। 

ঈদের আগে শনিবার অনেক কারখানায় সর্বশেষ কর্মদিবস। 

অবশ্য বিকেএমইএর সহসভাপতি ফজলে শামীম এহসান টিবিএসকে বলেন, 'গত বৃহস্পতিবারের মধ্যেই অর্ধেক কারখানা বেতন-বোনাস পরিশোধ করে শ্রমিকদের ছুটি দিয়েছে।'

Related Topics

টপ নিউজ

শ্রমিক / উৎসব বোনাস / বোনাস / বেতন / ঈদ বোনাস / বেতন-বোনাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • গাজীপুরে ৯৯.৭২ শতাংশ কারখানায় বেতন, ৯৯.৭৩ শতাংশে বোনাস পরিশোধ করা হয়েছে: শিল্প পুলিশ
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net