Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ঋণ পরিশোধের চাপ তো কিছুটা আছে, খুব যে বেশি প্রেশার এমন না: অর্থমন্ত্রী

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
22 February, 2024, 08:05 pm
Last modified: 22 February, 2024, 10:01 pm

Related News

  • বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন?
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সংক্রান্ত সেবার উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই

ঋণ পরিশোধের চাপ তো কিছুটা আছে, খুব যে বেশি প্রেশার এমন না: অর্থমন্ত্রী

তিনি বলেন, “প্রেশার তো কিছুটা আছে। তবে খুব যে বেশি প্রেশার বিষয়টি ওই রকম না। ঋণ পরিশোধের জন্য আমরা কি মরে গেছি?”
টিবিএস রিপোর্ট
22 February, 2024, 08:05 pm
Last modified: 22 February, 2024, 10:01 pm
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ফাইল ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিদেশি ঋণ পরিশোধের কিছুটা চাপ আছে, তবে পরিস্থিতি গুরুতর নয়। 

তিনি বলেন, "প্রেশার তো কিছুটা আছে। তবে খুব যে বেশি প্রেশার বিষয়টি ওই রকম না। ঋণ পরিশোধের জন্য আমরা কি মরে গেছি?"

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশে নিযুক্ত চিফ অব মিশন আব্দুস সাত্তার এসয়েড এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী এ কথা বলেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে আবুল হাসান বলেন, বিদেশি ঋণ পরিশোধ করা হচ্ছে।  মূল্যস্ফীতি নিয়ে কিছুটা অস্বস্তি আছে। একটা কমে আরেকটা বাড়ে। কী করব, জোর করে ধরে নামাব? তবে একটু ধৈর্য ধরেন সব কিছু ঠিক হবে। 

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন উন্নয়ন সহযোগীকে ঋণের সুদ ও আসল বাবদ ২৬৭ কোটি ডলার দিয়েছে বাংলাদেশ। আগের অর্থবছরে যার পরিমাণ ছিল ২০১ কোটি ডলার। 

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, অনেক ঋণের গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় চলতি অর্থবছরে ঋণ পরিশোধের পরিমাণ বাড়ছে। এছাড়া, বাজার-ভিত্তিক ঋণের সুদহার বাড়ায় সুদ পরিশোধও বেড়েছে।

ইআরডির প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশকে মোট ৩৫৬ কোটি ডলার পরিশোধ করতে হবে।  

আর ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে ঋণ পরিশোধের পরিমাণ হবে যথাক্রমে ৪২১ ও ৪৭২ কোটি ডলার।

এই প্রেক্ষাপটে আজ অর্থমন্ত্রী বলেন, বর্তমানে অর্থনীতি নানামুখী চাপে আছে, সেসব নিয়েই চলতে হচ্ছে। পরিস্থিতির উন্নয়নে কাজও করা হচ্ছে। ডলার সংকট ছিল কিন্তু তাতে সবকিছু আটকে নেই। এলসিও খোলা হচ্ছে।

তিনি বলেন, ইফাদ হালদা নদীতে রেণু পোনার উন্নয়নে দুই বিলিয়ন ডলার ছাড় করেছে। এমন কাজ সামনে আরও করব। আইওএম অভিবাসন নিয়ে কাজ করে। প্রবাসীদের আনা-নেওয়ার কাজ করে তারা। সামনে এ ধরনের সহায়তা তারা অব্যাহত রাখবে।

Related Topics

টপ নিউজ

বিদেশি ঋণ / অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন?
  • বিশ্বকাপে নেই নিজেদের দল, তবুও কেন বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সংক্রান্ত সেবার উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net