Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
ডিসেম্বরে কৃষিঋণ বিতরণ কমেছে ২২ শতাংশ

অর্থনীতি

জয়নাল আবেদীন
29 January, 2024, 12:50 am
Last modified: 29 January, 2024, 03:08 pm

Related News

  • কৃষিতে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি বহাল, বাড়ছে উন্নয়ন বরাদ্দ
  • ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমার ওপর আবগারি শুল্ক দিতে হবে না
  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
  • চীনের সিআইপিএস ও পান্ডা বন্ড প্রস্তাবে ইতিবাচক বাংলাদেশ ব্যাংক

ডিসেম্বরে কৃষিঋণ বিতরণ কমেছে ২২ শতাংশ

ব্যাংকাররা বলছেন, জানুয়ারির শুরুতে দেশের জাতীয় নির্বাচন থাকায় গ্রাহকরা এই সময়ে নির্বাচনমুখী ছিলেন। কৃষকরাও নতুন ঋণ নিতে অনাগ্রহী ছিলেন।
জয়নাল আবেদীন
29 January, 2024, 12:50 am
Last modified: 29 January, 2024, 03:08 pm
ইনফোগ্রাফ: টিবিএস

বিদায়ী বছরের ডিসেম্বরে আগের বছরের একই মাসের তুলনায় ব্যাংকগুলোর কৃষিখাতে ঋণ বিতরণ কমেছে ২১.৭৪ শতাংশ। ব্যাংকাররা বলছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এক ধরনের অনিশ্চয়তা ও ব্যাংকগুলোর তারল্য সংকটের কারণে এমনটা হয়েছে।

২০২৩ সালের ডিসেম্বরে দেশের ব্যাংকগুলো কৃষকদের ঋণ বিতরণ করেছে তিন হাজার ৪৬ কোটি টাকা। ২০২২ সালের ডিসেম্বরে এটি ছিল তিন হাজার ৮৯২ কোটি টাকা।

তবে চলতি অর্থবছরের প্রথম ছয়মাসে (জুলাই-ডিসেম্বরে) ব্যাংকগুলো কৃষি খাতে ঋণ বিতরণ করেছে ১৮ হাজার ৩২৬ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯.৯ শতাংশ বেশি।

ব্যাংকাররা বলছেন, জানুয়ারির শুরুতে দেশের জাতীয় নির্বাচন থাকায় গ্রাহকরা এই সময়ে নির্বাচনমুখী ছিলেন। কৃষকরাও নতুন ঋণ নিতে অনাগ্রহী ছিলেন।

তারা আরও জানান, ব্যাংকগুলোর তারল্য সংকটও একটি অন্যতম কারণ। যদিও জানুয়ারিতে কৃষি ঋণ বাড়বে বলে আশা করেছেন তারা।

কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংকগুলোর জন্য চলতি অর্থবছরে কৃষি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে ৩৫ হাজার কোটি টাকা। যদিও চলতি অর্থবছরের প্রথম ছয়মাসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি তথা ৫২.৩৬ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বরে কৃষকদের মাঝে যে পরিমাণ ঋণ বিতরণ করা হয়েছে, তার চেয়ে কৃষকরা বেশি ঋণ পরিশোধ করেছেন।

প্রতিবেদনে দেখা যায়, এই সময়ে কৃষি ঋণ থেকে ব্যাংকগুলো ১৭ হাজার ৭৭৯ কোটি টাকা আদায় করেছে। আগের অর্থবছরের একই সময়ে এ টাকার পরিমাণ ছিল ১৬ হাজার ৪২৯ কোটি টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় আদায় ঋণ পরিশোধের হার বেড়েছে ৮.২১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক কানিজ ফাতেমা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, কৃষি ঋণ বিতরণ বাড়াতে আমরা প্রতি মাসে সরকারি ব্যাংকগুলোর সঙ্গে সভা করি। বেসরকারি ব্যাংকগুলোর সাথে সভা হয় দুই মাস পরপর। তাই তারা আগের চেয়ে বেশি কৃষি ঋণ বিতরণে উদ্বুদ্ধ হয়েছে।

রাষ্ট্রায়ত্ব একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, কিছু কিছু ব্যাংক আছে যারা কৃষি ঋণ লক্ষ্যমাত্রা অনুযায়ী বিতরণ করতে পারে না। আবার কিছু কিছু ব্যাংক লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ বিতরণ করতে পারে। তাই যারা কৃষি ঋণ বিতরণ করতে পারবে না, তারা সমর্থ ব্যাংকগুলোকে তাদের ফান্ড ট্রান্সফার করে দেবে- এ রকম একটি নির্দেশ রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। ফলে কৃষি ঋণ দ্রুত বাড়ছে। গত বছরের মতো এ বছরও সহজেই কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করবে।

কৃষি খাতে মোট বকেয়া ঋণ দাঁড়িয়েছে ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা

গত বছরের ডিসেম্বর শেষে কৃষি খাতে বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা, আগের বছর যা ছিল ৫০ হাজার ৯৯৭ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম ছয়মাসে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে ছয় হাজার ৫৬৮ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ হয়েছে, যা পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রার ৫৪.৬০ শতাংশ।

অন্যদিকে বেসরকারি বিদেশি ব্যাংকের মাধ্যমে ১১ হাজার ৭৫৮ কোটি টাকা বিতরণ করা হয়েছে, যা তাদের পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রার ৫২.৩৬ শতাংশ।

এছাড়া চলতি অর্থবছরের এই সমেয় ১১টি ব্যাংক লক্ষ্যমাত্রার ৩০ শতাংশ কম ঋণ বিতরণ করেছে।

Related Topics

টপ নিউজ

ব্যাংক / ঋণ / কৃষি / কৃষিঋণ / লক্ষ্যমাত্রা / টাকা / কেন্দ্রীয় ব্যাংক / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • কৃষিতে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি বহাল, বাড়ছে উন্নয়ন বরাদ্দ
  • ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমার ওপর আবগারি শুল্ক দিতে হবে না
  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
  • চীনের সিআইপিএস ও পান্ডা বন্ড প্রস্তাবে ইতিবাচক বাংলাদেশ ব্যাংক

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net