Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
নতুন আয়কর আইনে কিছু ত্রুটি রয়েছে: এনবিআর চেয়ারম্যান

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 December, 2023, 09:25 am
Last modified: 01 December, 2023, 09:28 am

Related News

  • ঋণের ফাঁদে বাংলাদেশ পড়েছে, এমন কথা বলিনি: এনবিআর চেয়ারম্যান
  • লালদিয়া ও পানগাঁওয়ে বিনিয়োগকারীরা পাবেন ১০ বছর করমুক্ত সুবিধা
  • বন্ড সুবিধার পণ্য খোলা বাজারে বিক্রি করলেই লাইসেন্স বাতিল: এনবিআর চেয়ারম্যান
  • রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জনের আহ্বান এনবিআর চেয়ারম্যানের
  • বিদেশে পাচার করা অর্থে গড়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে এনবিআর

নতুন আয়কর আইনে কিছু ত্রুটি রয়েছে: এনবিআর চেয়ারম্যান

গত বছর ট্যাক্স রিটার্ন জমা হয়েছিলো ৩৬ লাখের মত। এদিকে চলতি বছর ২৭ নভেম্বর পর্যন্ত এই সংখ্যা ১৯ লাখের কিছু বেশি।
টিবিএস রিপোর্ট
01 December, 2023, 09:25 am
Last modified: 01 December, 2023, 09:28 am
ফাইল ছবি

নতুন আয়কর আইনে কিছু ত্রুটি থাকলেও তা সংশোধনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম।

জাতীয় আয়কর দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, "একবারে সবকিছুর যত্ন নেওয়া যায় না। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছু ত্রুটি আছে এবং আমরা তা অনুভবও করছি। তা সংশোধনের চেষ্টা চলছে।"

কিছু জায়গায় ফাইন টিউনিং এর দরকার আছে উল্লেখ করলেও কোথায় কোথায় সমস্যা আছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

তিনি বলেন, "যারা কর দেন তারা মনে করেন, কর আদায়কারীরা তাদের শত্রু। তাদের উপর কর চাপিয়ে দেওয়া হয় অন্যায়ভাবে। করের আওতায় আসার পর তারা (করদতারা) মনে করেন, এই বুঝি জালে আটকে গেলাম, না জানি কী শুরু হয়। এটা আমাদের এড্রেস করতে হবে।"

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অব বাংলাদেশ এ এম আমিন উদ্দিন।

হয়রানি না করে কর আদায় বাড়ানোর উপর গুরুত্ব দেন এটর্নি জেনারেল। তিনি বলেন, "ট্যাক্স আদায় করতে হবে হয়রানি না করে, তাতে আদায় বাড়ানো যাবে।"

"ট্যাক্স আদায় করতে মানুষের সাথে ভালোভাবে কথা বললে, মানুষ কনফিডেন্স পায়," বলেন তিনি।

এছাড়া রাজস্ব সংক্রান্ত মামলা নিষ্পত্তির ক্ষেত্রে এনবিআরের সংশ্লিষ্ট বিভাগ থেকে যথাযথ প্রস্তুতিসহ ডকুমেন্ট এটর্নি জেনারেল অফিসে পাঠানোর উপর গুরুত্ব দেন তিনি।

প্রসঙ্গত, গত বছর ট্যাক্স রিটার্ন জমা হয়েছিলো ৩৬ লাখের মত। এদিকে চলতি বছর ২৭ নভেম্বর পর্যন্ত এই সংখ্যা ১৯ লাখের কিছু বেশি।

এমন পরিস্থিতিতে এনবিআর ৩০ নভেম্বরের পর ইনডিভিজুয়াল ট্যাক্সপেয়ারদের বেলায় আরও দুই মাস সময় বাড়িয়েছে রিটার্ন জমা দেওয়ার জন্য।

সেমিনারে আরও বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস, এনবিআর সদস্য শামস উদ্দিন আহমেদ, মাসুদ সাদিক ও সৈয়দ আবু দাউদ।

Related Topics

টপ নিউজ

এনবিআর চেয়ারম্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ঋণের ফাঁদে বাংলাদেশ পড়েছে, এমন কথা বলিনি: এনবিআর চেয়ারম্যান
  • লালদিয়া ও পানগাঁওয়ে বিনিয়োগকারীরা পাবেন ১০ বছর করমুক্ত সুবিধা
  • বন্ড সুবিধার পণ্য খোলা বাজারে বিক্রি করলেই লাইসেন্স বাতিল: এনবিআর চেয়ারম্যান
  • রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জনের আহ্বান এনবিআর চেয়ারম্যানের
  • বিদেশে পাচার করা অর্থে গড়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে এনবিআর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net