Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
২০২২ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের মোট আমানত রেকর্ড ৯৩.৭ শতাংশ কমেছে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
22 June, 2023, 09:00 pm
Last modified: 22 June, 2023, 09:09 pm

Related News

  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সংক্রান্ত সেবার উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • সশস্ত্র বা‌হিনীর মর্যাদা রক্ষায় পেশাদা‌রিত্ব, ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্ব দি‌লেন প্রধানমন্ত্রী
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা

২০২২ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের মোট আমানত রেকর্ড ৯৩.৭ শতাংশ কমেছে

আজ বৃহস্পতিবার (২২ জুন) বার্ষিক ব্যাংকিং তথ্য প্রকাশের অংশ হিসেবে ২০২২ সালের আমানতের পরিমাণ জানিয়েছে সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)।
টিবিএস রিপোর্ট
22 June, 2023, 09:00 pm
Last modified: 22 June, 2023, 09:09 pm
Bangladeshis' deposits in Swiss banks
Infogram

২০২২ সালে সুইস ন্যাশনাল ব্যাংকে বাংলাদেশিদের অর্থজমার পরিমাণে কমে ৫৫.২ মিলিয়ন সুইস ফ্রাঁ বা প্রায় ৫৪০ কোটি টাকায় নেমে এসেছে। আগের বছরের চেয়ে মোট আমানত কমেছে ৯৩.৭ শতাংশ বা ৮৭১.১ মিলিয়ন ফ্রাঁ।

ব্যক্তি ও অন্যান্য ব্যাংকের আমানত, এ দুই মিলিয়ে মোট আমানতের হিসাব করা হয়।

মোট আমানত কমলেও, ব্যক্তি পর্যায়ের আমানতের পরিমাণ ৩৫.৩ শতাংশ বেড়ে ৩৫.৪ মিলিয়ন সুইস ফ্রাঁ বা ৩৪৮.৪ কোটি টাকায় দাঁড়ায়। যা আগের বছরে ছিল ২৬.৩ মিলিয়ন সুইস ফ্রাঁ।

তবে সুইস ব্যাংকে মোট আমানত কমার কারণ হলো- বাংলাদেশি ব্যাংকের রাখা আমানতে ৯৭.৭ শতাংশ পতন।

২০২২ সালে বাংলাদেশের ব্যাংকগুলো থেকে সুইস ব্যাংকে ১৯.৩৪ মিলিয়ন সুইস ফ্রাঁ'র সমপরিমাণ অর্থ আমানত রাখে। এক বছর আগে যা ছিল ৮৪৪.৫ মিলিয়ন ফ্রাঁ।   

আজ বৃহস্পতিবার (২২ জুন) বার্ষিক ব্যাংকিং তথ্য প্রকাশের অংশ হিসেবে ২০২২ সালের আমানতের পরিমাণ জানিয়েছে সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ২০২২ সালে বৈদেশিক অর্থ পরিশোধের প্রবল চাপ থাকার কারণেই সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত কমেছে। গেল বছর প্রতিমাসে ৮-৯ বিলিয়ন ডলার বৈদেশিক অর্থ পরিশোধ করতে হয়েছে দেশের ব্যাংক ও ব্যবসায়ীদের।

তিনি জানান, সাধারণত অর্থ পরিশোধের জন্যই সুইস ব্যাংকের হিসাবে আমাদের দেশের ব্যাংকের অর্থ রাখা হয়। কিন্তু, গত বছরের ফেব্রুয়ারি থেকে চরম ডলার সংকটের ফলে ব্যাংকগুলো তাদের সমস্ত উপলদ্ধ তহবিল থেকে ডলার সংগ্রহ করে। কারণ, তখন সুইস ব্যাংকে আমানত রাখার চেয়ে মূল্য পরিশোধের দায় মেটানোই প্রধান বিষয় হয়ে ওঠে।

ব্যক্তি পর্যায়ে আমানত ৩৫ শতাংশ বাড়ার কারণ হচ্ছে, মানুষের বিদেশযাত্রার প্রবণতাও লক্ষণীয়ভাবে বেড়েছে। এক্ষেত্রে তারা বিদেশি ব্যাংকে অর্থ রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন। তবে মোট আমানতের তুলনায় ব্যক্তি পর্যায়ের যেটুকু বেড়েছে তাকে বেশ নিম্নই বলা চলে।

মোট আমানতের হিসাবে, দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সুইস ব্যাংকে সবচেয়ে বেশি জমা রয়েছে ভারতীয়দের অর্থ। তবে সেটাও ১১.২ শতাংশ কমে ৩,৪০০ মিলিয়ন সুইস ফ্রাঁ হয়েছে।

সুইস ব্যাংকে মোট আমানতের হিসাবে দক্ষিণ এশিয়ার মধ্যে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে এক বছরে আমানত পতনের সর্বোচ্চ রেকর্ডও বাংলাদেশের। এরপর আফগানিস্তানের ৭৭.৫ শতাংশ এবং পাকিস্তানের ৪৫ শতাংশ কমেছে বার্ষিক আমানত।

দক্ষিণ এশিয়ার মধ্যে সুইস ব্যাংকে নেপাল থেকে আমানতের পরিমাণ সবচেয়ে বেশি বেড়েছে। ২০২২ সালে যা ৬২ শতাংশ বেড়ে ৪৮২ মিলিয়ন সুইস ফ্রাঁ'তে উন্নীত হয়েছে।

Related Topics

টপ নিউজ

সুইস ব্যাংক / আমানত / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সংক্রান্ত সেবার উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • সশস্ত্র বা‌হিনীর মর্যাদা রক্ষায় পেশাদা‌রিত্ব, ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্ব দি‌লেন প্রধানমন্ত্রী
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net