Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
সরকারের পরোক্ষ করের নির্ভরতায় নিম্ন আয়ের মানুষের ওপর চাপ বাড়ছে: গবেষণা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
26 May, 2023, 09:35 am
Last modified: 26 May, 2023, 09:42 am

Related News

  • ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বাড়াল এনবিআর
  • বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • নিলামে কেনা সম্পত্তির ওপর ভ্যাট দিতে হবে না: হাইকোর্ট
  • ভ্যাট আদায়ে ধস: তিন মাসের বদলে আবারও মাসভিত্তিক ভ্যাট পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের

সরকারের পরোক্ষ করের নির্ভরতায় নিম্ন আয়ের মানুষের ওপর চাপ বাড়ছে: গবেষণা

গবেষণায় বলা হয়েছে, পরোক্ষ কর সমাজের স্বচ্ছল অংশের তুলনায় নিম্ন আয়ের দরিদ্র মানুষের আয়ের একটি বড় অংশ কেড়ে নিচ্ছে।
টিবিএস রিপোর্ট
26 May, 2023, 09:35 am
Last modified: 26 May, 2023, 09:42 am
প্রতীকী ছবি: রাজীব ধর / টিবিএস

সরকারের পরোক্ষ করের ওপর অধিক নির্ভরশীলতার কারণে প্রতিনিয়ত নিম্ন আয়ের মানুষের ওপর চাপ বাড়ছে বলে উঠে এসেছে ওয়েভ ফাউন্ডেশনের নতুন এক গবেষণায়।

ক্রিশ্চিয়ান এইড-এর সহায়তায় ওয়েভ ফাউন্ডেশন পরিচালিত 'প্রোগ্রেসিভ ট্যাক্সেশন ইন বাংলাদেশ: হোয়াই অ্যান্ড হাউ?'- শীর্ষক গবেষণাটি 'প্রোমোটিং সিটিজেনস পার্টিসিপেশন ফর প্রোগ্রেসিভ ট্যাক্সেশন প্রকল্প' বাস্তবায়নের একটি অংশ।

গবেষণায় বলা হয়েছে, পরোক্ষ কর সমাজের স্বচ্ছল অংশের তুলনায় নিম্ন আয়ের দরিদ্র মানুষের আয়ের একটি বড় অংশ কেড়ে নিচ্ছে। কারণ যে মানুষের দৈনিক আয় ২০০ টাকা, তার ওপরও পণ্য কেনায় ভ্যাটের প্রভাব ১৫ শতাংশ। আবার যার আয় ২ থেকে ৫ হাজার টাকা, তারও ওই একই হারে ভ্যাট প্রদান করতে হয়। অর্থাৎ, এই পরোক্ষ করের মধ্যে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দরিদ্রদের প্রতি প্রত্যাবর্তনশীল; কারণ ভ্যাট সমাজের একটি সচ্ছ্বল অংশের তুলনায় দরিদ্র মানুষের আয়ের একটি বড় অংশ কেড়ে নেয়। 

এদিকে, বাজেটে ধনী ও দরিদ্রদের ভূমিকা বিশ্লেষণ করে গবেষণায় বলা হয়েছে, মোট জনসংখ্যার ১ শতাংশ ধনীর শ্রেণিভুক্ত। ২০২২-২৩ অর্থবছরে জাতীয় বাজেটের অর্থায়নের উৎস হিসেবে আয়কর আদায়ের লক্ষ্য ছিল ১,২০,৯৯০ কোটি টাকা, যা মোট বাজেটের ১৭.৮৩ শতাংশ। কিন্তু আয়কর দিয়েছেন টিআইএন ধারীদের মাত্র ৩৩ শতাংশ।

অথচ মোট জনসংখ্যার ১৮.৭ শতাংশই অতি দরিদ্র। ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটের অর্থায়নের উৎস হিসেবে এনবিআর নিয়ন্ত্রিত কর আদায়ের লক্ষ্য ছিল ৩,৭০,০০০ কোটি টাকা, যা মোট বাজেটের ৫৪.৬ শতাংশ। 

অর্থাৎ, আয়কর প্রদান না করলেও দেশে বৃহত্তর জনগোষ্ঠী ও ভোক্তা হিসেবে দরিদ্র শ্রেণির মানুষ মূসক, পণ্য আমদানিতে পরোক্ষ কর, সম্পূরক শুল্কসহ অন্যান্য ভ্যাট, চার্জ হিসেবে সবচেয়ে বেশি পরিমাণে কর প্রদান করে থাকেন। অর্থাৎ, জাতীয় বাজেটেও দরিদ্র শ্রেণির মানুষের অংশগ্রহণ সবচেয়ে বেশি।

গবেষণায় আরও বলা হয়, কর ব্যবস্থায় দাপ্তরিক জটিলতা, হয়রানি ও অদক্ষতার কারণে যারা প্রত্যক্ষ কর প্রদান করতে চান তারাও কর ব্যবস্থা সম্পর্কে ভীতি ও অসন্তোষ ধারণ করেন। এসবের ফলে প্রতি বছর রাজস্ব আদায় কম হয়। এর প্রভাব সরাসরি জাতীয় বাজেটে প্রতিফলিত হয়। প্রতি বছর দেশের বাজেটে ঘাটতি দেখা দেয়। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে পরিষেবা অপর্যাপ্ত হয়ে পড়ে।

'প্রোমোটিং সিটিজেনস পার্টিসিপেশন ফর প্রোগ্রেসিভ ট্যাক্সেশন প্রকল্প' কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ মে) রাজধানীর সেগুনবাগিচায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমীক্ষায় আলোচিত বিষয়গুলোর ওপর বিস্তারিত তথ্য উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা খন্দকার তাহসিন আশরাফি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মোহাম্মদ তারেক এই গবেষণার নেতৃত্ব দেন।

আলোচনায় এনবিআরের কর আহরণ সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আয় বৈষম্য হ্রাস করে কর ন্যায্যতা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ, কর ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠা, কর প্রক্রিয়ার সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ, কর প্রক্রিয়া প্রগতিশীল করা, কর পরিশোধের বিপরীতে নাগরিকরা কী পরিষেবা পাচ্ছে সে বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রক্রিয়া চালু করার বিষয়গুলো উঠে আসে।

প্রকল্প কর্মকর্তা খন্দকার তাহসিন আশরাফি সুপারিশ তুলে ধরে বলেন, বাংলাদেশে কর ন্যায্যতা ও প্রগতিশীল কর ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে। সামাজিক বৈষম্য হ্রাসের লক্ষ্যে প্রগতিশীল কর ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সরকারের রাজস্ব আয়ের ব্যবস্থা ও অনুশীলনকে শক্তিশালী করা এবং সমাজের ধনী ও সক্ষম ব্যক্তিদের নিকট থেকে উপযুক্ত পরিমাণ কর আদায়ের মাধ্যমে সেবা কার্যক্রমে বাড়তি বরাদ্দ প্রদানের জন্য সংশ্লিষ্ট নীতির সংস্কার করতে হবে।

এছাড়া উচ্চস্তরে কর-জিডিপি অনুপাতিক হারে বৃদ্ধি করা, কর অব্যাহতি কমানো, কর সম্পর্কিত তথ্যের অভিগম্যতা (এনবিআর ডেটা সেন্টার) বাড়ানো, বিনিয়োগ আয় এবং সম্পদের ওপর করহার (যেমন- সম্পত্তি, সম্পদ, এবং উত্তরাধিকার) বৃদ্ধি করা যেতে পারে বলে পরামর্শ তুলে ধরা হয়।

Related Topics

টপ নিউজ

পরোক্ষ কর / মূসক / ভ্যাট / ট্যাক্স / নিম্ন আয়ের মানুষ / বাজেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
    ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
  • সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
    সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি
  • ফাইল ছবি/সংগৃহীত
    আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বাড়াল এনবিআর
  • বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • নিলামে কেনা সম্পত্তির ওপর ভ্যাট দিতে হবে না: হাইকোর্ট
  • ভ্যাট আদায়ে ধস: তিন মাসের বদলে আবারও মাসভিত্তিক ভ্যাট পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

2
১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
অর্থনীতি

১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা

3
সালমান খান ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
বিনোদন

সালমানের সঙ্গে যারা কাজ করবে, এরপর তাদেরই টার্গেট করা হবে: টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি করার পর বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net