Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৩৪.৭৪%

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
17 April, 2023, 03:45 pm
Last modified: 18 April, 2023, 01:33 pm

Related News

  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • শুল্ক পরিবর্তনের সুবিধা নিতে পারেনি বাংলাদেশ: যুক্তরাষ্ট্রে চীনের হারানো পোশাক বাজার দখল করছে ভিয়েতনাম-কম্বোডিয়া
  • বাংলাদেশ থেকে তৈরি পোশাক-চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত
  • টানা আট মাসের মন্দা কাটিয়ে এপ্রিলে রপ্তানি আয়ে ৩৩ শতাংশ উল্লম্ফন
  • জ্বালানি সংকটে উৎপাদন কমেছে পোশাকখাতে, বাজার হারানোর শঙ্কা

অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৩৪.৭৪%

২০২১-২২ অর্থবছরের একই সময়ে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ৪.৭৮ বিলিয়ন ডলার।
টিবিএস রিপোর্ট
17 April, 2023, 03:45 pm
Last modified: 18 April, 2023, 01:33 pm
ছবি: টিবিএস / সালাহউদ্দিন আহমেদ

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি ৩৪.৭৪ শতাংশ বেড়ে ৬.৪৪  বিলিয়ন হয়েছে।

২০২১-২২ অর্থবছরের একই সময়ে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ৪.৭৮ বিলিয়ন ডলার।

প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, ভারত এবং অস্ট্রেলিয়ায় পোশাক রপ্তানি বেড়েছে সবচেয়ে বেশি। এরমধ্যে জাপানে ৪৩.৭৯ শতাংশ রপ্তানি বেড়ে ১.২২ বিলিয়ন ডলার হয়েছে, ভারতে ৫৮.৩৮ শতাংশ বেড়ে ৮৩০.৫১ মিলিয়ন এবং অস্ট্রেলিয়ায় ৪২.২২ শতাংশ বেড়ে ৮৮৯.৮৮ মিলিয়ন ডলার আয় হয়েছে।

ব্রাজিল, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মতো অপ্রচলিত বাজারগুলোতেও তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। ব্রাজিলে ৭৩.১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে আয় হয়েছে ১২৭.৮৮ মিলিয়ন, দক্ষিণ কোরিয়ায় ৩৪.৬৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৪৯.৫৫ মিলিয়ন এবং সংযুক্ত আরব আমিরাতে ১৫.৭৭ শতাংশ রপ্তানি বেড়ে ২৩০.৪৩ মিলিয়ন ডলার আয় হয়েছে।

প্রচলিত বাজার

এদিকে, ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত প্রচলিত-অপ্রচলিত উভয় বাজারে মোট পোশাক রপ্তানি ১২.১৭ শতাংশ বেড়ে ৩৫.২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আগের অর্থবছর ২০২১-২২ সালের একই সময়ে এ খাত থেকে আয় হয়েছিল ৩১.৪৩ বিলিয়ন ডলার।

এ রপ্তানি আয়ের ৪৯.৯৬ শতাংশ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর বাজার থেকে, ১৭.৭৬ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ১০.৯১ শতাংশ যুক্তরাজ্য থেকে, ৩.০৯ শতাংশ কানাডা থেকে এবং অন্যান্য অপ্রচলিত বাজার থেকে হয়েছে ১৮.২৮ শতাংশ।

২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি ২০২১-২২ অর্থবছরের জুলাই-মার্চের ১৫.৭৫ বিলিয়ন ডলারের তুলনায় ১১.৭৮ শতাংশ বেড়ে ১৭.৬১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

তবে ইইউ-এর প্রধান বাজারগুলোর মধ্যে জার্মানিতে পোশাক রপ্তানি ৪.১৬ শতাংশ কমে ৫.১৪ বিলিয়ন হয়েছে।

একই সময়ে ফ্রান্স এবং স্পেনে আরএমজি পণ্য রপ্তানি যথাক্রমে ২৫.২৩ শতাংশ এবং ১৮.৮২ শতাংশ বেড়েছে। অন্যদিকে, পোল্যান্ডে পোশাক রপ্তানি কমেছে ১৪.৮৬ শতাংশ।

উল্লিখিত সময়ে ৫.০১ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ৬.২৫ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এছাড়া, যুক্তরাজ্যে ১৪.০৪ শতাংশ রপ্তানির মাধ্যমে ৩.৮৪ বিলিয়ন এবং কানাডায় ১৭.৬৮ শতাংশ নিয়ে রপ্তানি দাঁড়িয়েছে ১.০৮ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, "বিজিএমইএ নতুন বাজার অনুসন্ধানে কাজ করে যাচ্ছে, পাশাপাশি ব্যবসাকে আরও সহজ করতে এবং এর সুবিধার্থে নীতি সংস্কারে কাজ করছে।"

"আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সময় এসেছে এই শিল্পে নতুন পণ্য নিয়ে আসার, নতুন বাজারের সামনে আমাদের সক্ষমতা তুলে ধরার। এর মাধ্যমে আমরা এই খাতের  প্রবৃদ্ধিকে দীর্ঘ মেয়াদে ধরে রাখতে পারবো," যোগ করেন তিনি।
 

Related Topics

টপ নিউজ

তৈরি পোশাক / পোশাক রপ্তানি / আরএমজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • শুল্ক পরিবর্তনের সুবিধা নিতে পারেনি বাংলাদেশ: যুক্তরাষ্ট্রে চীনের হারানো পোশাক বাজার দখল করছে ভিয়েতনাম-কম্বোডিয়া
  • বাংলাদেশ থেকে তৈরি পোশাক-চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত
  • টানা আট মাসের মন্দা কাটিয়ে এপ্রিলে রপ্তানি আয়ে ৩৩ শতাংশ উল্লম্ফন
  • জ্বালানি সংকটে উৎপাদন কমেছে পোশাকখাতে, বাজার হারানোর শঙ্কা

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net