Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
দ্বিতীয়বারের মতো মোবাইল ব্যাংকিং-এ মাসিক লেনদেন ছাড়ালো ১ লাখ কোটি টাকা

অর্থনীতি

তন্ময় মোদক
17 March, 2023, 11:50 am
Last modified: 17 March, 2023, 12:15 pm

Related News

  • ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • প্রথম প্রান্তিকে বিকাশের মুনাফা ৪০ শতাংশ বেড়ে ১৮৪ কোটি টাকা
  • ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে কৌশলগত বিনিয়োগ: যেভাবে সুফল পাচ্ছে বিকাশ
  • এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

দ্বিতীয়বারের মতো মোবাইল ব্যাংকিং-এ মাসিক লেনদেন ছাড়ালো ১ লাখ কোটি টাকা

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত জানুয়ারি মাসে ১,০০,৫৯৩ কোটি টাকার লেনদেন করেছেন গ্রাহকেরা।
তন্ময় মোদক
17 March, 2023, 11:50 am
Last modified: 17 March, 2023, 12:15 pm
ইনফোগ্রাফ- টিবিএস

বিকাশ ও রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ২০১১ সালে চালু হওয়ার পর থেকে দ্বিতীয়বারের মতো মাসওয়ারী লেনদেন ১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত জানুয়ারি মাসে ১,০০,৫৯৩ কোটি টাকার লেনদেন করেছেন গ্রাহকেরা। গতবছরের ডিসেম্বরের তুলনায় এ লেনদেন বেড়েছে ৪.৬৪%।

টাকার রেকর্ড ছাড়াও এ খাতে সর্বাধিক লেনদেন হয়েছে এ বছরের জানুয়ারিতে, সংখ্যায় এটি ৪৬.৩০ কোটি। এটি গত মাসের তুলনায় ৩.৫ কোটি বেশি।

এর আগে গতবছরের এপ্রিলে ঈদের সময়ে ১ লাখ কোটি টাকা পার করেছিল এমএফএস এর লেনদেন। ধারণা করা হচ্ছে, সামনের ঈদ উপলক্ষে লেনদেনের পরিমাণ আরও বাড়বে।

বিকাশের হেড অব কর্পোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, "আমাদের গ্রাহকের সংখ্যা বর্তমানে প্রায় সাড়ে ৬ কোটি।"

"ডিজিটাল লেনদেনে মানুষ এখন ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছেন। আমরাও চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন প্রোডাক্ট অন্তর্ভুক্ত করার। এখন মার্চেন্ট পেমেন্ট, ব্যাংক জমাসহ অনেক সুবিধাই এমএফএস এর মাধ্যমে পাওয়া যাচ্ছে।"

তিনি আরো বলেন, "আমরা দেখেছি একবার যে গ্রাহক বিকাশে লেনদেন করেছেন, পরবর্তীতে সে গ্রাহক আবার লেনদেন করতে উৎসাহী হয়েছেন। মূল কথা হলো এমএফএস প্রতিষ্ঠানগুলোর উপর মানুষজনের আস্থার পরিমাণ বেড়েছে। এটিই লেনদেন বাড়াতে সহায়তা করেছে। এছাড়া এমএফএস এর মাধ্যমে সরকারের বিভিন্ন ভাতা বিতরণসহ নীতিগত সহায়তা গ্রাহক ও লেনদেন বাড়াতে সাহায্য করেছে।"

জানুয়ারি মাসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ক্যাশ ইন, ক্যাশ আউট, পারসন টু পারসন ব্যালেন্স ট্রান্সফার, স্যালারি ডিস্ট্রিবিউশনসহ সবক্ষেত্রেই লেনদেন ডিসেম্বরের তুলনায় বেড়েছে।

এরমধ্যে উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে মার্চেন্ট পেমেন্টে। জানুয়ারি মাসে ৩৩৭৩ কোটি টাকার মার্চেন্ট পেমেন্ট করা হয়েছে। এখানে বার্ষিক গ্রোথ প্রায় ১৪%।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গতবছরের ডিসেম্বর শেষে এমএফএস এ মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ১৯.৪১ কোটিতে। গত এক বছরে গ্রাহক ২.১ কোটি বেড়ে গেছে।

বাংলাদেশ ব্যাংক ২০১০ সালে মোবাইল ব্যাংকিং চালু করার অনুমতি দেয়। পরের বছর ডাচ-বাংলা ব্যাংকের 'রকেট' এর মাধ্যমে এটি শুরু হয়।

বর্তমানে ১৩টি ব্যাংক দেশে বিকাশ, ইউক্যাশ, মাইক্যাশ এবং শিওরক্যাশ- ইত্যাদি বিভিন্ন নামে এই পরিষেবা দিয়ে আসছে।

Related Topics

টপ নিউজ

এমএফএস / মোবাইল ব্যাংকিং / বিকাশ / রকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • প্রথম প্রান্তিকে বিকাশের মুনাফা ৪০ শতাংশ বেড়ে ১৮৪ কোটি টাকা
  • ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে কৌশলগত বিনিয়োগ: যেভাবে সুফল পাচ্ছে বিকাশ
  • এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net