Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
দেশের দুই অর্থনৈতিক অঞ্চলে ৩৫.১৪ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে ৩ কোম্পানি

অর্থনীতি

জহির রায়হান
25 January, 2023, 12:50 pm
Last modified: 26 January, 2023, 09:41 am

Related News

  • ৪,১৮৯ কোটি টাকার অবকাঠামো প্রকল্পে গতি, বাস্তবায়নের পথে আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল
  • তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান
  • দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • ২০৩০ সালের পর একক ইনভেস্টমেন্ট পোর্টাল হবে বাংলাবিজ: বিডা

দেশের দুই অর্থনৈতিক অঞ্চলে ৩৫.১৪ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে ৩ কোম্পানি

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) তথ্যানুসারে, ৩৫.১৪ মিলিয়ন ডলার বিনিয়োগে টায়ার ও বাইসাইকেলের কারখানা স্থাপন করবে সোয়ান ইন্টারন্যাশনাল (প্রাইভেট) লিমিটেড এবং পিনাকল বাইসাইকেল। অন্যদিকে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) একটি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করবে। তবে তাদের বিনিয়োগের পরিমাণ এখনো প্রকাশ করা হয়নি।
জহির রায়হান
25 January, 2023, 12:50 pm
Last modified: 26 January, 2023, 09:41 am
ইনফোগ্রাফ- টিবিএস

প্রায় ২৪ একর জমি ইজারা নিয়ে দেশের দুটি অর্থনৈতিক অঞ্চলে ৩৫.১৪ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে যাচ্ছে তিনটি কোম্পানি। 

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) তথ্যানুসারে, ৩৫.১৪ মিলিয়ন ডলার বিনিয়োগে টায়ার ও বাইসাইকেলের কারখানা স্থাপন করবে সোয়ান ইন্টারন্যাশনাল (প্রাইভেট) লিমিটেড এবং পিনাকল বাইসাইকেল।

অন্যদিকে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) একটি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করবে। তবে তাদের বিনিয়োগের পরিমাণ এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র জানায়, কোম্পানিগুলোর সঙ্গে আজ (২৫ জানুয়ারি) জমি ইজারা চুক্তি স্বাক্ষর করবে বেজা।

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ১০ একর জমিতে টায়ার উৎপাদন কারখানা স্থাপনের জন্য ১৩.১৮ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সোয়ান ইন্টারন্যাশনাল। সূত্র জানায়, কারখানাটি প্রায় ৯ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

বাংলাদেশে MAXXIS টায়ার, PRESA টায়ার এবং CST টায়ারের একমাত্র পরিবেশক সোয়ান ইন্টারন্যাশনাল। বিশ্বব্যাপী ব্যবসা সম্প্রসারণের জন্য ১৯৯৬ সাল থেকে চেং শিন রাবার লিমিটেডের সাথে কোলাবোরেট করছে কোম্পানিটি। 

বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সাইকেল, মোটরসাইকেল, যাত্রীবাহী গাড়ি, হালকা-ওজনের ট্রাক, সাধারণ ট্রাক, বাস ও শিল্পে ব্যবহৃত টায়ার বিক্রি করে সোয়ান ইন্টারন্যাশনাল।

সোয়ান ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা টায়ার খাতে দীর্ঘদিন ধরে জড়িত। টায়ারের চাহিদা বেড়ে যাওয়ায় আমরা কারখানা স্থাপন করে বিনিয়োগ বাড়াচ্ছি।"

তিনি আরও বলেন, "জমি পাওয়ার পর যত দ্রুত সম্ভব আমরা কারখানা স্থাপন করব। রপ্তানি মানের টায়ার উৎপাদন করব আমরা।"

অন্যদিকে সম্রাট কোল্ড স্টোরেজ লিমিটেডের একটি সহযোগী কোম্পানি পিনাকল বাইসাইকেল। মুন্সীগঞ্জে আলু সংরক্ষণের কাজ করা অন্যতম কোম্পানি সম্রাট কোল্ড স্টোরেজ।

বেজা জানায়, কোম্পানিটি ২১.৯৬ মিলিয়ন ডলার বিনিয়োগে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ৮ একর জমিতে একটি সাইকেল কারখানা স্থাপন করবে। কারখানাটিতে প্রায় এক হাজার লোকের কর্মসংস্থান হবে।

অন্যদিকে, জামালপুর অর্থনৈতিক অঞ্চলে ছয় একর জমিতে একটি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করবে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)। ময়মনসিংহ বিভাগে এ ধরনের প্রথম কারখানা হবে সেটি।

চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা এবং ফেনীর সোনাগাজী উপজেলায় ৩০ হাজার একর জমির ওপর নির্মিত হচ্ছে দেশের বৃহত্তম শিল্পনগরী বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর।

২০৩০ সালের মধ্যে সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে বেজা। এ অঞ্চলগুলোতে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছে তারা। 

অর্থনৈতিক অঞ্চলগুলোর অভ্যন্তর এবং সেখান থেকে বার্ষিক ৪০ বিলিয়ন ডলার মূল্যের পণ্য উৎপাদন এবং রপ্তানির আশা করছে বেজা। 

Related Topics

টপ নিউজ

বেজা / অর্থনৈতিক অঞ্চল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • ৪,১৮৯ কোটি টাকার অবকাঠামো প্রকল্পে গতি, বাস্তবায়নের পথে আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল
  • তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান
  • দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • ২০৩০ সালের পর একক ইনভেস্টমেন্ট পোর্টাল হবে বাংলাবিজ: বিডা

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net