Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
বছরের প্রথম আট মাসে ইউরোপে পোশাক রপ্তানি প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
01 December, 2022, 08:50 pm
Last modified: 01 December, 2022, 09:05 pm

Related News

  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • শিক্ষার্থীদের জন্য ইলেক্ট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার
  • জ্বালানি সংকটে উৎপাদন কমেছে পোশাকখাতে, বাজার হারানোর শঙ্কা
  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • ৭ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী

বছরের প্রথম আট মাসে ইউরোপে পোশাক রপ্তানি প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

ইইউ বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্লক। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ব্লকটি বাংলাদেশ থেকে মোট ১৫.৩৭ বিলিয়ন ডলার সমমূল্যের পোশাকপণ্য আমদানি করেছে।
টিবিএস রিপোর্ট 
01 December, 2022, 08:50 pm
Last modified: 01 December, 2022, 09:05 pm
সর্বোচ্চ সংখ্যক কর্মী নিয়ে পুরোদমে কারখানা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তৈরি পোশাক খাতের মালিকরা। ছবি: মুমিত এম/ টিবিএস

চলতি বছরের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ থেকে পোশাকপণ্য আমদানি- গত বছরের একই সময়ের তুলনায় ৪৫.২৬ শতাংশ বেড়েছে।  

পোশাক রপ্তানিকারক সব দেশের মধ্যে এককভাবে এটি সর্বোচ্চ প্রবৃদ্ধির রেকর্ড বলে জানিয়েছে ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা- ইউরোস্ট্যাটের তথ্য।  

ইইউ বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্লক। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ব্লকটি বাংলাদেশ থেকে মোট ১৫.৩৭ বিলিয়ন ডলার সমমূল্যের পোশাকপণ্য কিনেছে। সে তুলনায় পোশাক রপ্তানিকারক অন্যান্য সব দেশ থেকে সামষ্টিকভাবে আমদানি করেছে ৬৭.১৮ বিলিয়ন ডলারের পোশাক।  

এ ছাড়া, এ সময়ে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারকের অবস্থান ধরে রাখে বাংলাদেশ। ইইউ এর মোট পোশাক আমদানির ২২.৮৯ শতাংশই হয় এদেশ থেকে। 

ইইউ'তে শীর্ষ পোশাক রপ্তানিকারক হলো চীন। প্রথম আট মাসে তাদের বাজার দখল ছিল ২৮.০৬ শতাংশ, এবং চীনা উৎস থেকে ইইউ এর আমদানি প্রবৃদ্ধি হয় ২৬.৫৯ শতাংশ। 
জানুয়ারি-আগস্ট সময়ে ইউরোপে মোট ১৮.৮৫ বিলিয়ন ডলারের পোশাকপণ্য রপ্তানি করেছে চীন। 

বাংলাদেশের পরই ইইউ'য়ে পোশাকপণ্য রপ্তানিতে রয়েছে তুরস্ক। দেশটি থেকে ইইউ এর আমদানি প্রবৃদ্ধি ছিল ২০.৩৮ শতাংশ।

সে তুলনায়, জানুয়ারি-আগস্টে ভারত থেকে ৩.৫৬ বিলিয়ন ডলারের পোশাকপণ্য আমদানি করে ইইউ। আগের বছরের তুলনায় আমদানিতে প্রবৃদ্ধি হয়েছে ২৮.৮৫ শতাংশ।  
 
Related Topics

টপ নিউজ

পোশাক পণ্য / ইউরোপীয় ইউনিয়ন / আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • শিক্ষার্থীদের জন্য ইলেক্ট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার
  • জ্বালানি সংকটে উৎপাদন কমেছে পোশাকখাতে, বাজার হারানোর শঙ্কা
  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • ৭ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net