Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
জানুয়ারি পর্যন্ত চিনির ঘাটতি নেই; তবে বিদ্যুৎ-গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে: টিপু মুনশি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
03 November, 2022, 01:45 pm
Last modified: 04 November, 2022, 12:39 am

Related News

  • নিত্যপণ্যে উৎসে কর কমছে, ৬০ পণ্যে করহার নামছে ০.৫ শতাংশে
  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের
  • বাজারে সিন্ডিকেট ঠেকাতে এআই-নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার

জানুয়ারি পর্যন্ত চিনির ঘাটতি নেই; তবে বিদ্যুৎ-গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে: টিপু মুনশি

“রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জনগণের কষ্ট হচ্ছে। এটি একটি বৈশ্বিক সংকট,” বলেন মন্ত্রী।
টিবিএস রিপোর্ট
03 November, 2022, 01:45 pm
Last modified: 04 November, 2022, 12:39 am
প্রতীকী ছবি/সংগৃহীত

তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে দেশের কারখানাগুলোতে চিনির উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ে দ্রব‍্যমূল্য পরিস্থিতি নিয়ে এক সভা শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, "আগামী বছর জানুয়ারি পর্যন্ত চিনির মজুদ রয়েছে। তবে যে সমস্যাটি পেয়েছি সেটি হলো, গ্যাসের সরবরাহ অপ্রতুল হওয়ায় কারখানাগুলো তাদের উৎপাদন ক্ষমতার ৬৬ শতাংশের বেশি চিনি উৎপাদন করতে পারছে না।" 

"সত্যি বলতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জনগণের কষ্ট হচ্ছে। এটি একটি বৈশ্বিক সংকট," যোগ করেন তিনি। 

তিনি আরো বলেন, "আগামী দিনে আমরা খাদ্য সংকটের মুখোমুখিও হতে পারি।"

মন্ত্রী বলেন, চিনির সরবরাহ ঠিকভাবে হওয়া দরকার। কারণ সরবরাহ ঠিকভাবে হলেই চিনির জন্য সরকার যেই দাম নির্ধারণ করেছে, সেটি কার্যকর হবে। 

বাণিজ্যমন্ত্রী জানান, দেশের গুদামে প্রচুর পরিমাণে অপ্রক্রিয়াজাত চিনি মজুদ রয়েছে।

গ্যাসের ঘাটতি দূর হলে মজুদে থাকা চিনি প্রক্রিয়াজাত করে বাজারে ছাড়া হবে বলে জানান তিনি। 

সরবরাহ সংকট শীঘ্রই শেষ হবে, এমন আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি সংশ্লিষ্ট কর্মকর্তারা। "সুতরাং, চিন্তার কিছু নেই," বলে মন্তব্য করেন মন্ত্রী।
 
Related Topics

টপ নিউজ

চিনি / চিনির দাম / নিত্যপণ্য / বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • নিত্যপণ্যে উৎসে কর কমছে, ৬০ পণ্যে করহার নামছে ০.৫ শতাংশে
  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের
  • বাজারে সিন্ডিকেট ঠেকাতে এআই-নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net