Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
অর্থবছরের তিনমাসে কৃষকের ঋণ পরিশোধ বেড়েছে ২৬%

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
26 October, 2022, 09:20 am
Last modified: 26 October, 2022, 09:42 am

Related News

  • কৃষি ঋণ বাড়ানো হবে, সুদবিহীন ঋণ বিতরণের পরিকল্পনা নেই: আমির খসরু
  • ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক, জানেন না গভর্নর 
  • কৃষি ও এসএমই ঋণ বাড়াতে প্রভিশনিং কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক 
  • কৃষি ও পল্লী ঋণে আড়াই লাখ টাকা পর্যন্ত সুদ ছাড়া অন্য চার্জ মওকুফ
  • ২০২৫-২৬ অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৩৯ হাজার কোটি টাকা

অর্থবছরের তিনমাসে কৃষকের ঋণ পরিশোধ বেড়েছে ২৬%

চলতি অর্থবছরে ব্যাংকগুলোর মোট কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে ৩০ হাজার ৯১১ কোটি টাকা। ঋণ বিতরণের এই পরিমাণ গত অর্থবছরের (জুলাই-সেপ্টেম্বর) সময়ের তুলনায় ২.৯৩% বেশি।
টিবিএস রিপোর্ট
26 October, 2022, 09:20 am
Last modified: 26 October, 2022, 09:42 am
প্রতীকী ছবি

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন মাসে ৭ হাজার ৭৬ কোটি টাকার ঋণ শোধ করেছেন কৃষকরা। গত বছরের একই সময়ে পরিশোধ করেছে ৫ হাজার ৫৮৬ কোটি টাকা। সে হিসেবে কৃষক ঋণ পরিশোধ বেড়েছে ২৬.৬৭%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এছাড়া চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সময়ে কৃষি ও পল্লীঋণ খাতে ৬ হাজার ৫৮৪ কোটি ৩৭ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো, যা লক্ষ্যমাত্রার ২১ দশমিক ৩০ শতাংশ।

চলতি অর্থবছরে ব্যাংকগুলোর মোট কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে ৩০ হাজার ৯১১ কোটি টাকা। ঋণ বিতরণের এই পরিমাণ গত অর্থবছরের (জুলাই-সেপ্টেম্বর) সময়ের তুলনায় ২.৯৩% বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কোভিড মহামারি এবং সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কৃষির গুরুত্ব অধিকভাবে পরিলক্ষিত হচ্ছে। তাই কৃষিখাতে প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে সহায়তা করতে বাংলাদেশ ব্যাংক সর্বদা সচেষ্ট রয়েছে। এজন্য নতুন অর্থবছরে কৃষিঋণের পরিমাণ বাড়ানো হয়েছে। আর নতুন অর্থবছরে প্রথম দুই মাসে ঋণ বিতরণ অনেক ভালো। আগামীতে আরও বাড়বে এ খাতে বিতরণ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরের প্রথম তিনমাসে কৃষি ও পল্লী ঋণ বিতরণ হয়েছিলো ৫ হাজার ২১০ কোটি টাকা। সে হিসেবে চলতি অর্থবছরের তিন মাস আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১ হাজার ৩৭৪ কোটি টাকা।

জানা যায়, চলতি ২০২২-২৩ অর্থবছরে মোট লক্ষ্যমাত্রার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ১১ হাজার ৭৫৮ কোটি এবং বেসরকারি ব্যাংকগুলোর ১৯ হাজার ১৫৩ কোটি টাকা বিতরণের লক্ষ্য রয়েছে।

এরআগে গত ২০২১-২২ অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ছিলো ২৮ হাজার ৩৯১ কোটি টাকা। সেই সময়ে লক্ষ্যমাত্রার শতভাগ ঋণ বিতরণ হয়। তবে চলতি অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় ৮.৮৮% বেশি ঋণ বিতরণের লক্ষ্য নেয়া হয়।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে ২ হাজার ৩৫৫ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ২০%; বেসরকারি ব্যাংকগুলো কৃষি ও পল্লীঋণ খাতে ঋণ বিতরণ করেছে ৪ হাজার ২২৮ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ২২ শতাংশ।

বর্তমানে ব্যাংক খাতে কৃষি ঋণের পরিমাণ ৫০ হাজার ২৪৬ কোটি টাকা। যার মধ্যে সেপ্টেম্বর পর্যন্ত কৃষি খাতে খেলাপি ঋণ ৩ হাজার ৯৮৫ কোটি ৭৩ লাখ টাকা, যা মোট ঋণের ৭ দশমিক শূন্য ৯৩ শতাংশ।

কৃষিঋণের মধ্যে দুই ভাগে অর্থাৎ শস্য ও নন-ফার্ম (যেমন: গবাদিপশু ও মৎস্য খামার) খাতে ঋণ দেয়া হয়। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে শস্যে ঋণ বিতরণ করা হয়েছে ৫ হাজার ৪৮৩ কোটি ৯৩ লাখ টাকা। এছাড়া নন-ফার্মে ১ হাজার ১০০ কোটি ৪৪ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। 
 
Related Topics

টপ নিউজ

কৃষি ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • কৃষি ঋণ বাড়ানো হবে, সুদবিহীন ঋণ বিতরণের পরিকল্পনা নেই: আমির খসরু
  • ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক, জানেন না গভর্নর 
  • কৃষি ও এসএমই ঋণ বাড়াতে প্রভিশনিং কমিয়ে ০.৫ শতাংশ নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক 
  • কৃষি ও পল্লী ঋণে আড়াই লাখ টাকা পর্যন্ত সুদ ছাড়া অন্য চার্জ মওকুফ
  • ২০২৫-২৬ অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৩৯ হাজার কোটি টাকা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net