Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ঘোষণার পাঁচ দিনেও খুচরা বাজারে কমেনি সয়াবিন তেলের দাম 

অর্থনীতি

ওমর ফারুক
08 October, 2022, 11:00 am
Last modified: 09 October, 2022, 02:18 pm

Related News

  • ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থবির থাকায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
  • আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলেও সরকার কেন জ্বালানি তেলের দাম বাড়ালো?
  • বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে, বিশ্ববাজারে কমলে দেশেও কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী
  • মার্কিন ঘাটিতে ইরানের পাল্টা হামলার পর বিশ্ববাজারে বাড়লো তেলের দাম
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন হামলার পর ফের বেড়েছে তেলের দাম

ঘোষণার পাঁচ দিনেও খুচরা বাজারে কমেনি সয়াবিন তেলের দাম 

রোববার ১৪ টাকা কমিয়ে প্রতি লিটার সয়াবিন তেল ১৭৮ টাকা নির্ধারণ করে সরকার। ৬৫ টাকা কমিয়ে পাঁচ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ হয় ৮৮০ টাকা।
ওমর ফারুক
08 October, 2022, 11:00 am
Last modified: 09 October, 2022, 02:18 pm
ছবি- রাজীব ধর/ টিবিএস

বিশ্ব বাজারে ক্রমাগত দাম কমায় দেশিয় বাজারেও খুচরা পর্যায়ে সয়াবিন তেলের দাম কমিয়েছে সরকার। গত সোমবার সমন্বয় করা এই দাম পরদিন মঙ্গলবার থেকেই বাজারে বাস্তবায়ন হওয়ার কথা। কিন্তু ঘোষণার পাঁচদিন পার হলেও এখনো আগের বর্ধিত দামেই বিক্রি হচ্ছে ভোজ্যতেল।

খুচরা বিক্রেতারা বলছেন, ঘোষণা দিলেও কম দামের বোতল ও প্যাকেটজাত ভোজ্যতেল কোম্পানিগুলো এখানো সরবরাহ শুরু করেনি। তাই বাড়তি দামে কেনা ভোজ্যতেল আগের দামেই বিক্রি হচ্ছে।

ভোজ্যতেল বিপণনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, সরকার ঘোষিত নতুন দামে ভোজ্যতেল বোতলজাত শুরু হয়েছে। বাজারে থাকা বোতলগুলোর গায়েও নতুন দামের লেবেল লাগানো হবে। এই প্রক্রিয়ায় নতুন বোতলজাত তেল বাজারে পৌঁছাতে আরো কয়েকদিন সময় লাগবে।

আজ শুক্রবার চট্টগ্রাম নগরীর কয়েকটি বাজারের মুদি দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে বাজারে রূপচাঁদা, পুষ্টি, ফ্রেশ, তীর, ও বসুন্ধরা ব্র্যান্ডের প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯২ টাকায়। 

পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের মধ্যে রূপচাঁদা ৯৫০ টাকা, তীর ৯৪৫ টাকা, পুষ্টি, ফ্রেশ ও বসুন্ধরা ৯৪০ টাকা দামে বিক্রি হচ্ছে। 

গত রোববার ১৪ টাকা কমিয়ে প্রতি লিটার সয়াবিন তেল ১৭৮ টাকা নির্ধারণ করে সরকার। ৬৫ টাকা কমিয়ে পাঁচ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ হয় ৮৮০ টাকা।

একই দিন লিটারে ১৭ টাকা কমিয়ে খোলা সয়াবিনের দাম নির্ধারণ হয় ১৫৮ টাকা। যা আগে ছিল ১৭৫ টাকা। গতকাল বৃহস্পতিবার পাম তেলের দামও লিটার প্রতি ৮ কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ হয়, যা আগে ছিল ১৩৩ টাকা। 

ঘোষণা অনুযায়ী, গত মঙ্গলবার থেকেই বাজারে সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রি হওয়ার কথা। অথচ সরকার নির্ধারিত দামে কোথাও সয়াবিন তেল বিক্রি হচ্ছে না। 

কাজীর দেউড়ি এলাকার মেসার্স জীবন গ্রোসারিজের মোহাম্মদ এনামুল হক বলেন, "সরকার মঙ্গলবার থেকে আগের চেয়ে ১৪ টাকা কম দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রির নির্দেশ দিয়েছে। কিন্তু ঘোষণার পাঁচদিন পার হলেও এখনো পর্যন্ত কোন কোম্পানি কম দামের বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করে নি। এই সময়ের মধ্যে যেসব কোম্পানির তেল কিনেছি সব আগের দামে। ফলে আমাদের আগের বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।"

নগরীর মাস্টারপুল এলাকার বাসিন্দা মরিয়ম সুলতানা বলেন, "প্রতি শুক্রবারে নগরীর কাজীর দেউড়ি বাজারে সিডিএ মার্কেট থেকে বাজার করি। তেলের দাম কমানোর ঘোষণা দেওয়া হলেও কোনো দোকানদার এক টাকা কম রাখছে না। আজকেও ৫ লিটার রূপচাঁদা তেল কিনেছি ৯৪৫ টাকায়। অথচ দাম রাখার কথা ছিল ৮৮০ টাকা।" 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, তারা বাজার মনিটরিং শুরু করেছেন।

"খুচরা পর্যায়ে আগের বর্ধিত দামে ভোজ্যতেল বিক্রির বিষয়ে কোন অভিযোগ পাই নি। খুব শিগগিরই খুচরা পর্যায়ে অভিযান শুরু করবো," বলেন তিনি। 

এ বিষয়ে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ সভাপতি এস এম নাজের হোসেন বলেন, "গত পাঁচ দিনেও কোথাও ভোজ্যতেলের দাম এক টাকাও কমে নি। ভোক্তাদের কাছে ব্যবসায়ীরা দাবি করছেন, তাদের আগের বাড়তি দামে কেনা পণ্য। অথচ দাম বৃদ্ধির ঘোষণা দেওয়ার আগেই কিংবা বাজেট দাম বৃদ্ধির প্রস্তাবের আগেই বাজারে পণ্যের দাম বাড়িয়ে দেয় এসব ব্যবসায়ীরা।" 

মূলত তদারকি প্রতিষ্ঠানগুলোর দূর্বলতার কারণেই দেশের ব্যবসায়ীরা ভোক্তাদের পকেট কাটার এই সংস্কৃতি চালু রাখতে পারছে বলে মন্তব্য করেন তিনি।

ভোজ্যতেল আমদানিকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী বলেন, "সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিপণনের জন্য আমরা প্রস্তুতি শুরু করেছি। খুব শিগগিরিই ভোক্তারা কম দামের ভোজ্যতেল বাজারে পাবে। এমনকি বাজারে থাকা আগের বাড়তি দামের বোতলেও কম দামের নতুল লেবেল লাগানো হবে।" 

আন্তর্জাতিক বাজার ও পাইকারি পর্যায়ে কমে আসায় গত রোববার সরকার ভোজ্যতেলের এই দাম নির্ধারণ করে। এর আগে গত ১৭ জুলাই সয়াবিন ও পাম তেলের দাম কমায় তেল বিপণনকারী কোম্পানিগুলো। এরপর গত ২৩ আগস্ট আবার সয়াবিনের দাম লিটারপ্রতি ৭ টাকা বৃদ্ধি করে। দেড় মাসের ব্যবধানে সেই দর কমানো হলো।

চট্টগ্রাম কাস্টমসের তথ্য মতে, গত ২০২১-২২ অর্থবছরে দেশে প্রায় ৫ লাখ ১৫ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল আমদানি হয়েছে। যা তার আগের বছরের চেয়ে প্রায় ৭৫ হাজার টন কম। অবশ্য একই সময়ে সয়াবিন বীজের আমদানি হয়েছে ১৩ লাখ ৩১ হাজার টন। যা তার আগের বছরের চেয়ে প্রায় ২ লাখ ৩৭ হাজার টন বেশি। 

এ ছাড়া ২০২১-২২ অর্থবছরে পরিশোধিত সয়াবিন তেল আমদানি হয়েছে ১৫ হাজার টনের কিছু বেশি। তার আগের বছর কোনো পরিশোধিত সয়াবিন তেল আমদানি হয়নি। 

 

Related Topics

টপ নিউজ

তেলের দাম / সয়াবিন তেল / ভোজ্যতেলের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থবির থাকায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
  • আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলেও সরকার কেন জ্বালানি তেলের দাম বাড়ালো?
  • বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে, বিশ্ববাজারে কমলে দেশেও কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী
  • মার্কিন ঘাটিতে ইরানের পাল্টা হামলার পর বিশ্ববাজারে বাড়লো তেলের দাম
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন হামলার পর ফের বেড়েছে তেলের দাম

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net