Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
জুলাইতে এডিপির ব্যয় মোট বরাদ্দের ১ শতাংশেরও কম

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 August, 2022, 12:40 pm
Last modified: 25 August, 2022, 12:45 pm

Related News

  • ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন
  • ৩ লাখ কোটি টাকার এডিপির প্রাথমিক অনুমোদন; চূড়ান্ত সিদ্ধান্ত ১৮ মে
  • অর্থবছরের প্রথম ৯ মাসে এডিপি ব্যয় কমেছে ৭,২৮৭ কোটি টাকা
  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে
  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%

জুলাইতে এডিপির ব্যয় মোট বরাদ্দের ১ শতাংশেরও কম

৩৬ মন্ত্রণালয় ও বিভাগ জুলাই মাসে বৈদেশিক ঋণের বরাদ্দের এক টাকাও ব্যয় করতে পারেনি। অন্যদিকে ১৩ মন্ত্রণালয় ও বিভাগ সরকারি তহবিলের বরাদ্দ থেকে কোনো অর্থ ব্যয় করেনি।
টিবিএস রিপোর্ট
25 August, 2022, 12:40 pm
Last modified: 25 August, 2022, 12:45 pm

অর্থবছরের প্রথম মাসে (জুলাই) সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) বরাদ্দের মাত্র ২৪৫৫ কোটি টাকা ব্যয় হয়েছে; যা মোট বরাদ্দের ০.৯৬ শতাংশ।

এর আগের দুই অর্থবছরে এ হার ছিল যথাক্রমে ১.১৪ এবং ১.৫২ শতাংশ। বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরে সরকার এডিবি-কে বরাদ্দ দিয়েছে ২ লাখ ৫৬ হাজার ৩ কোটি টাকা।

আইএমইডি ও পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, এমনিতে বছরের শুরুতে এডিপি বাস্তবায়ন কম হয়। কারণ এই সময়ে বছরব্যাপী ব্যয় পরিকল্পনা কর তেই সময় চলে যায় । এর বাইরে সরকারের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় ব্যয় কমানোর কৌশল নেওয়ায় চলতি অর্থবছরের শুরুতে এডিপি বাস্তবায়ন খাতে ব্যয় অন্যান্য অর্থবছরের চেয়ে কম হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, সরকারের ব্যয় কমানোর নির্দেশনার কারণে অর্থবছর শেষেও এডিপি বাস্তবায়ন হার অন্যান্য অর্থবছরের চেয়ে কম হবে। 

অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকার উন্নয়ন প্রকল্পগুলোকে গুরুত্ব বিবেচনায় এ, বি এবং সি ক্যাটাগরিতে ভাগ করেছে। এখনই ব্যয় না করলে তেমন সমস্যা হবে না এমন প্রকল্পগুলোকে রাখা হয়েছে সি ক্যাটাগরিতে। এসব প্রকল্পের অর্থছাড় বন্ধ করে রাখা হয়েছে। 

বি ক্যাটাগরির প্রকল্পগুলো বরাদ্দে ৭৫ শতাংশ অর্থ ব্যয়ের সুযোগ রাখা হয়েছে। ফলে এসব প্রকল্পের ২৫ শতাংশ অর্থ ছাড় করা হবে না।

শুরুত্ব বিবেচনায় এ ক্যাটাগরির প্রকল্পে শতভাগ অর্থই ছাড় করবে সরকার। বৈদেশিক অর্থায়নের সব প্রকল্প রাখা হয়েছে এ ক্যাটাগরিতে।

এর ফলে জুলাইতে বৈদেশিক সহায়তার বরাদ্দ থেকে ব্যয় হয়েছে ১.০৬ শতাংশ। অন্যদিকে সরকারি তহবিলের বরাদ্দ থেকে ব্যয় হয়েছে ০.৮৯ শতাংশ অর্থ।

৩৬ মন্ত্রণালয় ও বিভাগ জুলাই মাসে বৈদেশিক ঋণের বরাদ্দের এক টাকাও ব্যয় করতে পারেনি। অন্যদিকে ১৩ মন্ত্রণালয় ও বিভাগ সরকারি তহবিলের বরাদ্দ থেকে কোনো অর্থ ব্যয় করেনি।

এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১৬টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে মাত্র দুটি ১ শতাংশের বেশি অর্থ ব্যয় করতে পেরেছে। এগুলো হলো বিদ্যুৎ বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়।

জুলাই মাসে খরচের খাতা খুলেনি এমন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জননিরাপত্তা বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়।

Related Topics

টপ নিউজ

এডিপি / এডিপি বাস্তবায়ন / বরাদ্দ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন
  • ৩ লাখ কোটি টাকার এডিপির প্রাথমিক অনুমোদন; চূড়ান্ত সিদ্ধান্ত ১৮ মে
  • অর্থবছরের প্রথম ৯ মাসে এডিপি ব্যয় কমেছে ৭,২৮৭ কোটি টাকা
  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে
  • ৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net