Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
শিল্পখাতের প্রণোদনা বাড়লো আরো ৩ হাজার কোটি টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
29 July, 2022, 10:50 am
Last modified: 29 July, 2022, 10:50 am

Related News

  • বন্ধ কারখানা চালু, ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের
  • বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • ছয় মাস পর খেলাপি ও ঋণের সুদহার ১২ শতাংশে নামিয়ে আনার দাবি ব্যবসায়ী নেতাদের
  • স্থানীয় শিল্পের টেকসই উন্নয়নে ১,০০০ কোটি টাকার বিশেষ তহবিল
  • জ্বালানি সংকটে বিপর্যস্ত চট্টগ্রামের শিল্পখাত

শিল্পখাতের প্রণোদনা বাড়লো আরো ৩ হাজার কোটি টাকা

যে সকল প্রতিষ্ঠান আগের নির্দেশনা অনুযায়ী ঋণ নিয়েছে তাদের নতুন করে অন্য কোন ব্যাংক থেকে প্রণোদনা সুবিধা দেওয়া যাবে না।
টিবিএস রিপোর্ট
29 July, 2022, 10:50 am
Last modified: 29 July, 2022, 10:50 am

বাংলাদেশ ব্যাংক ঘোষিত শিল্প ও সেবা খাতের জন্য দেওয়া ২৭ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজে আরো তিন হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। অতিরিক্ত এই বরাদ্দ থেকে দেশি-বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া এবং শতভাগ বিদেশি মালিকানাধীন শিল্প ইউনিটের ব্যবসার প্রসারে সহায়তা করার সুযোগ রাখা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

এতে বলা হয়, প্রণোদনা প্যাকেজটির ৩য় ও সর্বশেষ পর্যায়ের বাস্তবায়নের লক্ষ্যে শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানগুলোর (সিএমএসএমই ছাড়া) জন্য মোট ২৭ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বেজা, বেপজা ও বাংলাদেশ হাই-টেক কর্তৃপক্ষ-তে অবস্থিত 'এ', 'বি' ও 'সি' টাইপ শিল্প প্রতিষ্ঠান ও ঐ অঞ্চলসমূহের বাইরে অবস্থিত শতভাগ বিদেশি মালিকানাধীন/ যৌথ মালিকানাধীন (দেশি ও বিদেশি) প্রতিষ্ঠানসমূহের জন্য ৩ হাজার কোটি টাকা বাড়িয়ে সর্বমোট ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
 
যে সকল প্রতিষ্ঠান প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ঋণ বা বিনিয়োগ সুবিধাপ্রাপ্ত হয়নি তারা ৩য় পর্যায়ে সে সুবিধা পাবে বলেও উল্লেখ করা হয় সার্কুলারে।

এ প্যাকেজের আওতায় এখন পর্যন্ত কোন ঋণ বা বিনিয়োগ সুবিধা না পাওয়া প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দিতে হবে।

এর আগের নির্দেশনায় বলা হয়েছিল, প্রণোদনা প্যাকেজের আওতায় সাধারণভাবে ঋণগ্রহীতা বা গ্রাহক পর্যায়ে ঋণের মেয়াদ হবে এক বছর। ঋণের প্রাপ্যতার সমপরিমাণ টাকা কোনো গ্রাহককে এক বছরে দেওয়া সম্ভব না হলে বাকি টাকা প্যাকেজের বাকি মেয়াদের মধ্যে ঋণ বা বিনিয়োগ হিসেবে দেওয়া যাবে।

তবে, গ্রাহক পর্যায়ে মোট ঋণ বা বিনিয়োগের পরিমাণ কোনোভাবেই ২০১৯ সালের ৩১ ডিসেম্বরে তার ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ মঞ্জুরীকৃত বা প্রদত্ত সীমার ৩০ শতাংশের বেশি হবে না।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, যে সকল প্রতিষ্ঠান আগের নির্দেশনা অনুযায়ী ঋণ নিয়েছে তাদের নতুন করে অন্য কোন ব্যাংক থেকে প্রণোদনা সুবিধা দেওয়া যাবে না।

প্যাকেজের আওতায় ৩য় পর্যায়ে সম্মতিপত্র প্রদানকৃত ঋণ বা বিনিয়োগ আগামী বছরের ৩০ জুনের মধ্যে শেষ করতে হবে।

 

Related Topics

টপ নিউজ

প্রণোদনা প্যাকেজ / প্রণোদনা / শিল্পখাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • বন্ধ কারখানা চালু, ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের
  • বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • ছয় মাস পর খেলাপি ও ঋণের সুদহার ১২ শতাংশে নামিয়ে আনার দাবি ব্যবসায়ী নেতাদের
  • স্থানীয় শিল্পের টেকসই উন্নয়নে ১,০০০ কোটি টাকার বিশেষ তহবিল
  • জ্বালানি সংকটে বিপর্যস্ত চট্টগ্রামের শিল্পখাত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net