Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
এলএনজি আমদানিতে গ্যাস উন্নয়ন তহবিলের ২ হাজার কোটি টাকা পাবে পেট্রোবাংলা 

অর্থনীতি

টিবিএস ডেস্ক
28 July, 2022, 09:35 pm
Last modified: 28 July, 2022, 09:37 pm

Related News

  • বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • জ্বালানি আমদানিতে শুল্ক বকেয়া ৩৪ হাজার কোটি টাকা: বিপিসি, পেট্রোবাংলার দায়ের চাপ কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রায়
  • পুঁজিবাজারকে চাঙা করতে ১০ হাজার কোটি টাকার ইকুইটি ফান্ড, কর ছাড়ের প্রস্তাব
  • ভূমিকম্পের ঝুঁকি: ৪৮ ঘণ্টার জন্য পেট্রোবাংলার সব কূপ খনন ও জরিপ কাজ স্থগিত

এলএনজি আমদানিতে গ্যাস উন্নয়ন তহবিলের ২ হাজার কোটি টাকা পাবে পেট্রোবাংলা 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে গ্যাসের দাম অনেকগুণ বেড়ে যাওয়ায়, আমদানির জন্য দরকারি তহবিল সংকটে পড়েছে পেট্রোবাংলা। এই প্রেক্ষাপটে অর্থমন্ত্রণালয় এ অনুমোদন দিল।  
টিবিএস ডেস্ক
28 July, 2022, 09:35 pm
Last modified: 28 July, 2022, 09:37 pm
ছবি: ইউএনবি

এলএনজি আমদানির জন্য গ্যাস উন্নয়ন তহবিল (জিডিএফ) থেকে পেট্রোবাংলাকে ২ হাজার কোটি টাকা দেওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থমন্ত্রণালয়। 

এই বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনার একটি কপি পাওয়ার দাবি করেছে বার্তাসংস্থা ইউএনবি। যাতে উল্লেখ রয়েছে যে, জ্বালানি বিভাগের প্রস্তাব অনুযায়ী, এই তহবিল রাষ্ট্রায়ত্ত পেট্রোবাংলাকে ঋণ হিসেবে দেওয়া হবে। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে গ্যাসের দাম অনেকগুণ বেড়ে যাওয়ায়, আমদানির জন্য দরকারি তহবিল সংকটে পড়েছে পেট্রোবাংলা। এই প্রেক্ষাপটে অর্থমন্ত্রণালয় এ অনুমোদন দিল।  

যুদ্ধের আগে প্রতি মেট্রিক মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট এলএনজির দর ১০ ডলারের নিচে থাকলেও, যুদ্ধ শুরুর পর তা ৩৯ ডলার ছাড়িয়ে গেছে। 

অর্থমন্ত্রণালয়ের অনুমোদনের বিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এর সহ-সভাপতি এম শামসুল আলম বলেন, জ্বালানি খাতের সমস্যা দূর করতে সরকার যে গুরুতর সংকটের মধ্যে রয়েছে এটি তারই ইঙ্গিত। 

আন্তর্জাতিক স্পট মার্কেটে চড়া দামের কারণে সেখান থেকে এলএনজি না করার সিদ্ধান্ত সম্প্রতি জানিয়েছিল জ্বালানি বিভাগ। 

তবে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ওমান আর কাতার থেকে এলএনজি আমদানি অব্যাহত রাখা হয়েছে। এ দুটি উৎস থেকে আমদানির মূল্য আগেই চুক্তির অধীনে নির্ধারিত করা, তবে বিশেষ কিছু পরিস্থিতিতে মূল্যে তারতম্য ঘটে। 

নতুন তহবিল দিয়ে পেট্রোবাংলা স্পট বাজার থেকে কিনবে নাকি দীর্ঘমেয়াদি চুক্তি যাদের সাথে রয়েছে– সেই উৎস থেকে কিনবে তা এখনও স্পষ্ট নয়। 

গ্রাহকদের দেওয়া গ্যাস বিল থেকে দেশে গ্যাসক্ষেত্র অনুসন্ধানে পেট্রোবাংলা যাতে অতিরিক্ত অর্থ পায়– সেলক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)'র এক নির্দেশনায় কয়েক বছর আগে গ্যাস উন্নয়ন তহবিল (জিডিএফ) গঠিত হয়। 
 
Related Topics

টপ নিউজ

পেট্রোবাংলা / গ্যাস উন্নয়ন তহবিল / অর্থ মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • জ্বালানি আমদানিতে শুল্ক বকেয়া ৩৪ হাজার কোটি টাকা: বিপিসি, পেট্রোবাংলার দায়ের চাপ কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রায়
  • পুঁজিবাজারকে চাঙা করতে ১০ হাজার কোটি টাকার ইকুইটি ফান্ড, কর ছাড়ের প্রস্তাব
  • ভূমিকম্পের ঝুঁকি: ৪৮ ঘণ্টার জন্য পেট্রোবাংলার সব কূপ খনন ও জরিপ কাজ স্থগিত

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net